আরজি কর কাণ্ডে মমতার মুখেও 'রাম-বাম'! দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে যে প্রশ্ন

vandalism at Kolkata's RG Kar Hospital: স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, মহিলাদের রাত দখলের কর্মসূচির দিনই কেন হামলা চালাতে হল? এই দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় কী?

Tanvia Barua
৩ মিনিট
আরজি কর কাণ্ডে মমতার মুখেও 'রাম-বাম'! দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে যে প্রশ্ন

আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে স্বাধীনতার মধ্যরাতে চলছিল প্রতিবাদ কর্মসূচি। বুধবার রাত্রি ১২ টায় আরজি করের দিকে আসছিল সেই কর্মসূচির মিছিল। তার মধ্যেই আরজি করে হামলা চালানো হয়। হাসপাতালে রীতিমত তাণ্ডব চলে। এই নিয়ে কিছু ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা গিয়েছে, হামলাকারীদের হাতে ছিল রড এবং লাঠি। নিমেষের মধ্যে ওই বিভাগের কোলাপসিবল গেট ভেঙে ফেলা হয়। তাঁদের টার্গেট ছিল জরুরি বিভাগ। কিন্তু যেই ঘর থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল সেখানে তাঁরা ঢুকেছিল কি না সে নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ, সিসিইউ, ওষুধের দোকান ভেঙে ফেলা হয়। ইএনটি বিভাগে তছনছ করে তবেই ক্ষান্ত হামলাকারীরা। হাসপাতালের ভিতরে আন্দোলনকারীদের যে ধরনা মঞ্চ ছিল তাতেও হামলা চালানো হয়!কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর হয়, আহত হন বহু পুলিশকর্মী। এই দুষ্কৃতীদের মুখ চিহ্নিত করে সোশ্যাল মিডিয়াতেই সন্ধান চেয়েছিল কলকাতা পুলিশ। ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

আন্দোলনকারী চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন, হামলা সামাল দিতে ব্যর্থ পুলিশবাহিনী। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঠগড়ায় 'রাম-বাম'। প্রতিবছরই স্বাধীনতা দিবসের দিন রাজভবন যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে এবারেও গিয়েছিলেন। সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েল-সহ একাধিক আধিকারিকেরা। সেখান থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী বুধবার রাতে আরজি করের ঘটনা নিয়ে মুখ খুললেন। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি যতটুকু তথ্য পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনও দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি চান, রাম এবং বাম একত্রিত হয়ে গণ্ডগোল করেছে।' তিনি আরও বলেন, "গতকাল আরজি করে যে ক্ষতি হয়েছে, যারা এই তাণ্ডব করেছে, তারা কিন্তু আরজি করের ছাত্র আন্দোলনের সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। আমার যতদূর মনে হয় এরা আউটসাইডার। বিজেপি ছিল। কারও হাতে ডিআইএফআইয়ের পতাকা। আমার কাছে তিনটে ভিডিও আছে দেখছি।" তদন্তের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আদালতও নির্দেশ দিয়েছে, যাঁরা পরিষেবা দিচ্ছে না তাঁরা কাজে যোগ দিন। আমাদের তরফ থেকে বহুবার প্রিন্সিপাল সেক্রেটারি অনুরোধ জানিয়েছেন। আমিও অনুরোধ করেছি যতটা সম্ভব । আজও অনেকে পরিষেবা না পেয়ে হাসপাতাল থেকে ফিরেছেন। তাঁদের ক্ষমতা নেই। বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পান। মারা গিয়েছেন কয়েকজন শুনলাম। বাচ্চা থেকে প্রসূতি মা বিনা চিকিৎসায় মারা গিয়েছেন শুনলাম। চিকিৎসা দেওয়া হয়নি। তবে কিছু জুনিয়র ডাক্তার, সিনিয়র কোথাও কোথাও ইমারজেন্সি করছেন। আমি তাঁদের অনেক ধন্যবাদ জানাই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘কী করছে পুলিশ?’ আরজি করে ভাঙচুর নিয়ে হাইকোর্টের প্রবল ভর্ৎসনার মুখে রাজ্য

Kolkata Doctor's Rape and Murder: এদিন পুলিশের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না। জনতাকে ঠেকাতে পারছে না। আইনশৃঙ্খলা কী ভাবে রক্ষা করবে?’’

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, মহিলাদের রাত দখলের কর্মসূচির দিনই কেন হামলা চালাতে হল? এই দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় কী? সে দিন রাতের ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, হামলাকারীরা হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে রয়েছে। তারা স্থানীয় এমন ভাবার কারণ কিন্তু থাকছেই। অন্যদিকে, কলকাতা পুলিশ একটি ফেসবুক পোস্ট করে জানায় সেমিনার রুমে কোনো তথ্য বিকৃত হয়নি। অভিযুক্তদের ছবি পোস্ট করে তাদের সন্ধান চেয়েছিল পুলিশ। প্রশ্ন উঠছে, কেন অভিযুক্তদের সন্ধান করতে জনসাধারণের সাহায্য চাইল পুলিশ? অন্যদিকে, এটা সন্দেহভাজনদেরই জানিয়ে দেওয়া নয়, যে তাদের খোঁজা হচ্ছে? যেখানে ধর্ষণ ও নৃশংস হত্যায় অভিযুক্তদেরই চিহ্নিত করতে ব্যর্থ পুলিশ, সেখানে হামলাকারীদেরই আটক করা হবে তো? নাকি আবার সাজানো ঘটনা? প্রশ্ন থাকছেই। যদিও সন্দেহভাজন ১২ জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছিল, হামলাকারীরা তিনতলার সিল করা দরজা লাঠি-বাঁশ দিয়ে ভেঙে ফেলে। অনেকেই মনে করছেন, থার্ড ফ্লোর বলতে অনেকেই তিনতলা মনে করেন। এখানেই দুষ্কৃতীরা ভুল ফ্লোরে গিয়ে ভাঙচুর করে ফেলেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আধঘণ্টা আরজি করে অবাধ তাণ্ডব, ভাঙচুর! কোথায় ছিল কলকাতা পুলিশ?

RG Kar Rape Protest Vineet Goyal: সিপি বিনীত গোয়েল এই সমস্ত অভিযোগ নস্যাৎ করে বলেছেন, "আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করিনি"।

সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, "কালকের ঘটনার দু'টো দিক আছে। একদিকে হাজার হাজার লাখো লাখো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বিচারের বাণী যাতে নিভৃতে না কাঁদে, তাঁর বিরুদ্ধে ঘৃণা উগড়ে দিয়েছেন এবং দাবি জানিয়েছেন। লাখো লাখো সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই। এই আন্দোলন দাবি এই স্বতঃস্ফূর্ততা মিছিলকে কোনো রাজনৈতিক দল নিজেদের বলে দাবি করতে পারবে না। এটা সাধারণ মানুষের কৃতিত্ব। আর অন্যদিকে পুলিশের উপস্থিতিতে ৩০-৩৫ জন দুর্বৃত্ত যে তাণ্ডব চালিয়েছ এবং কলকাতা পুলিশ নক্করজনক ভূমিকা পালন করেছে, তার বিচার চাইছি। এর দায় কলকাতা পুলিশকে নিতে হবে। কলকাতা পুলিশ কমিশনারকে পদক্ষেপ করতে হবে। এ বিষয়ে আমারা নতুন করে কর্মসূচির সিদ্ধান্ত নেব। সঠিক বিচার যাতে পাই, তার জন্য আন্দোলন জারি রাখা হবে।" সেলিমের অভিযোগ, 'পুলিশ এক্স হ্যান্ডেলে প্রথমে বলে রাজনীতি। তারপর সেই বক্তব্য প্রত্যাহার করে। পুলিশ কি রাজনীতি করছে?'

প্রশ্ন আগেই উঠেছিল, সরকারি মেডিক্যাল কলেজে টেন্ডার বা লিখিত নির্দেশ ছাড়া কীভাবে সংস্কারের কাজ শুরু হল? আর এই নির্দেশই বা দিয়েছিল কে? আসল উদ্দেশ্য কী তবে একটাই, তথ্য লোপাট? পর্যবেক্ষকদের দাবি, এই তথ্য লোপাটেই মরিয়া হয়ে উঠেছে শাসকশিবির। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যে হাসপাতালেও হামলা চালাতে হচ্ছে! প্রশ্ন উঠছে, ঠিক কতটা দুর্নীতি করে থাকলে, এই ভাবে সাফাই অভিযানে নামতে হয়? প্রথম থেকেই আঙুল উঠছে, সদ্য প্রাক্তন প্রিন্সিপাল অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং স্বাস্থ্য দফতরের প্রধানদের দিকে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।