বালকনাথ নয়, প্রথমবার ভোটে জেতা ভজনলালকেই কেন রাজস্থানে বাছল বিজেপি?

Rajasthan CM: মঙ্গলবার জয়পুরের সর্দার পটেল মার্গে বিজেপির রাজ্য দফতরে বিজেপির সদ্যজয়ী বিধায়কদের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ব্রাহ্মণ নেতা ভজনলাল শর্মার নাম ঘোষণা করলেন তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক।

Sohini Das
৩ মিনিট
বালকনাথ নয়, প্রথমবার ভোটে জেতা ভজনলালকেই কেন রাজস্থানে বাছল বিজেপি?

কংগ্রেসের হাত থেকে কার্যত মরুশহর ছিনিয়ে নিয়েছে বিজেপি। মুখ থুবড়ে পড়েছে গেহলট সরকার। বিধানসভা ভোটে পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতেই জিতেছে বিজেপি। শুধু তেলঙ্গানাতেই মান বাঁচিয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই সেখানে তাঁরা নিজেদের মুখ্য়মন্ত্রী নির্বাচনের কাজ সেরে ফেলেছে। বাকি তিনটি রাজ্যে মুখ্যমন্ত্রী বাছতে গিয়ে পুরনো মুখ ছেঁটে ফেলে নতুন মুখকেই ক্ষমতায় আনতে চাইছে বিজেপি। তেমনটাই দেখা গিয়েছে ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশ। ওই দু'জায়গাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ ও শিবরাজ সিংহ চৌহানকে ছেঁটে ফেলেছে বিজেপি। এবার পালা রাজস্থানের।

রাজস্থানেও কার্যত একই পথে হাঁটতে চলেছে বিজেপি। সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় ছিল এককালের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে থেকে শুরু করে মহন্ত বালকনাথের মতো অনেক নামই। তাঁদের পিছনে ফেলে মুখ্যমন্ত্রীর তালিকায় রাজস্থানে ব্রাহ্মণ নেতা ভজনলাল শর্মাকেই এগিয়ে রাখছেন রাজস্থানে বহাল তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক। অনেকেই ভেবেছিলেন, মহন্ত বালকনাথই এগিয়ে থাকছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। তবে সেই ভাবনাচিন্তা উল্টে পাল্টে গিয়েছে তিন পর্যবেক্ষকের রায়ে।

স্বাভাবিক ভাবেই বিজেপি প্রতিটি পদক্ষেপই এখন ফেলছে ২০২৪ লোকসভা ভোটের কথা ভেবে। প্রায় প্রতিটি রাজ্যেই সাংসদ নির্বাচনের ক্ষেত্রে পরবর্তী লোকসভা ভোটের কথা খেয়াল রাখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও সেই পথই নেওয়া হচ্ছে বলে মত রাজনৈতিক অভিজ্ঞদের। পুরনো পরিচিত মুখেদের সরিয়ে রাজ্যের দায়িত্ব নতুন মুখেদের হাতেই যে তুলে দিতে চাইছে বিজেপি, তার পরিচয় মিলল এবার রাজস্থানেও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাজস্থানে কি বালকনাথ? কোথায় কাকে মুখ্যমন্ত্রী বাছবে বিজেপি

Assembly Polls 2023: তিনটি রাজ্যে কে হতে চলেছেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে একাধিক বৈঠক সেরেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় বিজেপির তিন মাথা এক হচ্ছে বারবার।

মঙ্গলবার জয়পুরের সর্দার পটেল মার্গে বিজেপির রাজ্য দফতরে বিজেপির সদ্যজয়ী বিধায়কদের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ব্রাহ্মণ নেতা ভজনলাল শর্মার নাম ঘোষণা করলেন তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক। এই প্রসঙ্গে মনে রাখা দরকার, এ বারেই প্রথম বার বিধানসভা ভোটে জিতেছেন ভজনলাল। ৫৬ বছরে ভজনলাল বরাবরই দলের অন্দরে সঙ্ঘঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। শুধু মুখ্যমন্ত্রী বাছার ক্ষেত্রে নয়, উপমুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও একই মডেলে এগোচ্ছে বিজেপি। আপাতত দু'জন উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী রয়েছে রাজস্থানে। প্রথম জন জয়পুর রাজপরিবারের সদস্যা তথা বিদ্যাধরনগরের বিধায়ক দীয়া কুমারী। দ্বিতীয় জন ডুডু কেন্দ্রের বিধায়ক তথা অনগ্রসর নেতা প্রেমচাঁদ বৈরওয়া।

বিধানসভা ভোটের পর জয়ী তিন রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ বেছে নেওয়ার জন্য বিশেষ পর্যবেক্ষক দল পাঠিয়েছিল বিজেপির কেন্দ্র নেতৃত্ব। রাজস্থানে পর্যবেক্ষক হিসেবে পৌঁছেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিনোদ তাওড়ে এবং রাজ্যসভা সাংসদ সরোজ পাণ্ডে। তাঁরাই এদিন জয়পুরে মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলালের নাম ঘোষণা করেন। ভজনলালের নাম ঘোষণার পরে বসুন্ধরা অনুগামীরা বিক্ষোভ দেখাতে পারেন, এমন আশঙ্কাও ছিল। তবে তেমন কিছু ঘটেনি মরুপ্রদেশে। দলের ভিতরের কেউই এ নিয়ে বিশেষ প্রশ্ন করেননি। মোদি-শাহের পছন্দ নিয়েও সওয়াল করেননি কেউ। যতদূর জানা গিয়েছে, বসুন্ধরাই পরিষদীয় দলের নেতা হিসেবে ভজনলালের নাম প্রস্তাব করেছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপিকেই বেছে নিলেন রাজস্থানের মেয়েরা, কেন ভোটে মুখ পুড়ল কংগ্রেসের?

Assembly Election Result 2023 Rajasthan: যে যে ভোটকেন্দ্রে মহিলা ভোটার বেশি, সেই ভোটকেন্দ্রগুলিতে গো-হারান হেরেছে কংগ্রেস। রাজস্থানের মেয়েদের নিরঙ্কুশ সমর্থন গিয়েছে মোদি-ম্যাজিকের দিকেই।

দু'শো আসনের রাজস্থান ভোটে এ বার ১১৫টি ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বাকি দুই রাজ্যের মতোই জাতপাতের সমীকরণ মাথায় রেখেই রাজস্থানেও কোনও উচ্চবর্ণের নেতাকেই মুখ্য়মন্ত্রী করার সম্ভবনা ছিল বিজেপির। দলের দীর্ঘদিনের ভোটব্যাঙ্ক রাজপুতদের মধ্যে থেকেও কেউ উঠে আসতে পারেন বলে মনে করেছিলেন অনেকে। তবে শেষপর্যন্ত ছাত্রসংগঠন এবিভিপি থেকে উঠে আসা ব্রাহ্মন নেতার উপরেই বেশি ভরসা রাখল বিজেপি। তবে মজার ব্যাপার হল, ভজনলাল নিজে ব্রাহ্মন নেতা হলেও উপমুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া দুই নেতার মধ্যে দিয়া কুমারী রাজপুত এবং প্রেম চাঁদ বৈরওয়াকে তফসিলি জাতির প্রতিনিধি।

আদতে ভরতপুরের বাসিন্দা ভজনলাল শর্মা। তবে সেই ভরতপুরের আসন থেকে মোটেও টিকিট পাননি ভজনলাল। তার অন্যতম কারণ এটাই, যে ওই আসনটিতে যে জয় আসবেই, এমন আত্মবিশ্বাস ছিল না দলের অন্দরেই। সাঙ্গানা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ভজনলাল। এই বিধানসভা কেন্দ্রটি ব্রাহ্মণ অধ্যুষিত। তাঁর জিততে কোনও অসুবিধাই হয়নি। কংগ্রেস প্রার্থী পুষ্পেন্দ্র ভরদ্বাজকে তিনি ৪৮,০৮১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

১৯৯৩ সালে জয়পুরের রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন তিনি। ছাত্র জীবনেই তিনি যোগ দিয়েছিলেন, আরএসএস-এর ছাত্র শাখা, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র সঙ্গে। এবিভিপি এবং আরএসএস-এর ঘর থেকেই বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি, তিনি শ্রী কৃষ্ণ কানহাইয়া অ্যান্ড কোম্পানি নামে এক সংস্থার মালিক। ভারত সরকারের রেল মন্ত্রকের বেতনভুক কর্মচারীও বটে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি। এছাড়া, ঋণ রয়েছে ৩৫ লক্ষ টাকার। মরুরাজ্যে সবচেয়ে বেশিদিন সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। তবে এই প্রথম ভোটে জিতে বিধায়ক হচ্ছেন ভজনলাল। আর সেই প্রথম বারেই যে মুখ্যমন্ত্রীর আসনের শিকে ছিঁড়বে তাঁর কপালে, এ কার্যত অভাবনীয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।