কেন সবসময় হলুদ রঙের হয় হয় রেল স্টেশনের সাইনবোর্ডগুলি?

Indian railways signboard : হলুদ রঙের বোর্ডের ওপর কালো কালিতে লেখা স্টেশনের নাম, ভারতের সর্বত্র কেন একই নিয়ম?

Kankana Mukherjee
২ মিনিট
কেন সবসময় হলুদ রঙের হয় হয় রেল স্টেশনের সাইনবোর্ডগুলি?

রোজকার জীবনে এমন অনেক কিছুই আছে যা সময়ের সঙ্গে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগেরই কারণ হয়তো অনেকেই জানেন না। কেন এমন হয়?, এই প্রশ্নটা মনের মধ্যে উঁকি দেয় ঠিকই, তবে তার যথার্থ উত্তর মেলে না। এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা রইল আজকের প্রতিবেদনে। ধরা যাক, আপনি এখন ট্রেনে সফর করছেন। জানলার ধারের সিটটাও জুটেছে। বাইরের দিকে তাকিয়ে দেখছেন একটার পর একটা স্টেশন আসছে, প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলে যাচ্ছে ট্রেন। চোখের সামনে একের পর এক স্টেশনের নাম পড়ছেন। এবার ভেবে দেখুন তো, ঠিক কী রকম দেখতে হয় প্ল্যাটফর্মের স্টেশনের নাম লেখা বোর্ডগুলি।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। উত্তরটি সহজ। হলুদ রঙের বোর্ডের ওপর কালো কালিতে লেখা স্টেশনের নাম। একাধিক ভাষায়। স্থান, কাল ভেদে বদল হয় স্টেশনের নাম এমনকী ভাষাও অদল বদল হয় বিভিন্ন রাজ্যে। কিন্তু ভারতের যে কোনও প্রান্তে রেল স্টেশনের সাইনবোর্ডের এই হলুদ রং এবং কালো কালিতে লেখা অক্ষরের কোনও বদল হয় না। সর্বত্র একই রকম। কিন্তু জানেন কি কেন এমন হয়? কেন কেবল হলুদ রঙের বোর্ডই ব্যবহার করা হয় স্টেশনের বোর্ডগুলিতে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
গায়ের রং কালো, যে কারণে অশুভ মনে করা হয় এই ধরনের বিড়ালকে

Superstition of black cat : কেন অশুভ মনে করা হয় কালো বিড়ালকে? কীভাবে জাঁকিয়ে বসল এই অন্ধবিশ্বাস?

প্রসঙ্গত জেনে রাখা দরকার, ভারতের মতো জনবহুল দেশে রেলপথই হল সুলভ ও সহজতম পরিবহন মাধ্যম। মাঝে করোনা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় কার্যত থমকে গিয়েছিল দেশের যোগাযোগ ব্যবস্থা। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছিল দেশের অর্থনীতিতেও। তারপর আবার পরিস্থিতির বদল হওয়ায় চালু হয় ট্রেন। পাশাপাশি এ কথা জেনে রাখা দরকার, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা। আমাদের দেশে মোট ৭,৩৪৯টি রেল স্টেশন রয়েছে। এবং এই প্রতিটি স্টেশনেরই সাইনবোর্ডের রং হলুদ। না কেবল মিথ বলে উড়িয়ে দিলে চলবে না এই বিষয়টি। এই পিছনেও রয়েছে নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা।

প্রথমত, হলুদ রং এমন একটি রং যা সরাসরি সূর্যালোকের সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি রং নিয়ে গবেষণায় উঠে এসেছে, হলুদ রং আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং মনোসংযোগ বৃদ্ধি করতেও সহায়তা করে। এই কারণেই ব্যস্ততার মধ্যেও খুব সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে এই রঙের সাইনবোর্ড। এছাড়াও, হলুদ রঙের ওপর কালো কালিতে লেখা অক্ষরগুলি সহজেই খুব দূর থেকে নজরে পড়ে এবং দৃষ্টিশক্তির ওপর চাপ পড়ে না।

হলুদ রঙের এই মূল বৈশিষ্ট্য অর্থাৎ দূর থেকে দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতার জন্য সুবিধা হয় ট্রেন চালক অর্থাৎ লোকো পাইলটদের। অনেক দূর থেকে স্টেশনের বোর্ড লক্ষ্য করে দূরত্ব পরিমাপ করতে পারেন তাঁরা। সেই মতো ট্রেনের গতি নিয়ন্ত্রণে সুবিধা হয় তাঁদের। এমনকী বৃষ্টি, কুয়াশা অথবা চড়া সূর্যের আলোতেও হলুদ রঙকে সহজে চিহ্নিত করা যায়। এর পিছনে আসল বৈজ্ঞানিক কারণটি হল, লাল রঙের পরে হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর যেহেতু রেলে বিপদ নির্দেশ করতে লাল রঙের ব্যবহার করা হয় তাই হলুদ রংটিকে এই সাইনবোর্ডে ব্যবহারের জন্য যথার্থ বলে বিবেচিত করা হয়েছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।