গায়ের রং কালো, যে কারণে অশুভ মনে করা হয় এই ধরনের বিড়ালকে

Superstition of black cat : কেন অশুভ মনে করা হয় কালো বিড়ালকে? কীভাবে জাঁকিয়ে বসল এই অন্ধবিশ্বাস?

Kankana Mukherjee
২ মিনিট
গায়ের রং কালো, যে কারণে অশুভ মনে করা হয় এই ধরনের বিড়ালকে

সংস্কার বিষয়টা সময় বিশেষে ‘কু’ যোগে এমন আকার ধারণ করে যে বিষম হয়ে ঠেকে। জীবনের স্বাভাবিক ছন্দে প্রভাবও ফেলে বাজে ভাবে। এরকমই একটা হল কালো বিড়াল। খুব প্রচলিত অন্ধবিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এহেন প্রাণীটি। ভাবা যায়, যে বিড়াল নিয়ে মানুষের এত মাতামাতি, এত আদর সেই বিড়ালের গায়ের রং যদি হয় কালো, তবেই মুশকিল। আর কোনও ভাবে যদি সেই কালো বিড়াল রাস্তা পারাপার করে বসে তাহলে তো আর কথাই নেই, ভয়ানক বিপদের আশঙ্কায় মাথায় হাত পড়ে পথচারী থেকে শুরু করে গাড়ির চালকদেরও।

ধরা যাক, খুব তাড়াহুড়োর মধ্যে আছেন আপনি, বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি পৌঁছতে না পারলে ট্রেনটা মিস করবেন, ঠিক এরকম সময় রাস্তা দিয়ে দেখলেন আপনার ঠিক সামনে দিয়ে একটি কালো বিড়াল রাস্তার এপার থেকে রাস্তার ওপার করে গেল। ব্যাস আপনি পড়লেন ফাপরে আপনার সংস্কার আপনাকে হয়তো বাধ্য করল কিছুক্ষণ সময় ব্যয় করে অপেক্ষা করে তারপর রাস্তা চলতে কিন্তু এর জেরে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে গেল স্টেশন, আর আপনারও পৌঁছনো হল না গন্তব্যে। আর সব দোষ গিয়ে পড়ল নিরীহ ওই বিড়ালটির ওপর!

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ভূত'কে খুন করার অপরাধে আদালতে মামলা! ভারতের বিচিত্রতম শুনানির নেপথ্যে ছিল যে সত্য...

Murder of 'Ghost': রামবাহাদুর সবার আগে ছুটে যায়। ছুটতে ছুটতেই কোমর থেকে বার করে ফেলে কুকরি এবং হাওয়ায় ঘোরাতে থাকে সেটি।

জন্ম থেকেই পোড়া কপাল কালো বিড়ালের। একটা নিরীহ প্রাণীকে নিয়ে এমন ভয়, এমন কুসংস্কার কীভাবে তৈরি হল, তার উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে অনেকগুলো বছর আগে। ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দের ঘটনা, সেই সময়ে ইজিপ্ট- এ এক ধরনের বিশ্বাস প্রচলিত ছিল। মনে করা হতো, কালো বিড়ালের মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে। পুজো করা হতো বিড়ালকে। সেই থেকেই মানুষের মনের মধ্যে বিড়াল নিয়ে কিছুটা ভয়, কিছুটা ভৌতিক, কিছুটা বিশ্বাস সব মিলিয়ে একটা রহস্যের জট পাকাতে শুরু করে। ১৫৬০ সাল নাগাদ ইউরোপের বিভিন্ন উপকথার পৃষ্ঠা ওল্টালেও দেখা যায়, কালো বিড়ালকে অশুভ হিসাবে দেখানোর চল। সেই থেকেই মানুষের মধ্যে বিড়াল নিয়ে একটি ভ্রান্ত ধারণা কাজ করতে থাকে, কাজ করতে থাকে সুপ্ত ভয়। যা কালক্রমে অপভ্রংশ হতে হতে বিড়ালের রাস্তা কাটায় বিপদে এসে ঠেকেছে। এখানেই শেষ নয়, জ্যোতিষ শাস্ত্রে রাহুর বাহন হিসেবে দেখা হয় কালো বিড়ালকে। সেই থেকেই আরও ভয় গেঁড়ে বসে মনে।

তবে উপরিউক্ত বিষয়গুলি ছাড়াও, বিড়াল নিয়ে একটি প্রাচীন গল্প শোনা যায়। এককালে রাস্তায় যখন মোটর গাড়ির বদলে গরুর গাড়ির চল তখন, গরুর সামনে দিয়ে কালো বিড়াল রাস্তা পার করে গেলেই গরুটি বিভ্রান্ত হয়ে পড়ত। এর ফলে আসন্ন বিপদের আশঙ্কা এড়াতে গরুর গাড়ির চালক কিছুক্ষণ গাড়ি থামিয়ে আবার তাড়া দিতেন গরুকে। তবে সেই যুগের ইতি ঘটেছে অনেক দিনই, এখন আর বিড়ালের পারাপার চালককে বিভ্রান্ত করে না কিন্তু মানুষের মধ্যে সেই চল আজ বিশ্বাস থেকে অপভ্রংশ হয়ে অন্ধবিশ্বাস থুড়ি কুসংস্কার হয়ে দাঁড়িয়েছে। তবে বিড়াল রাস্তা পার করার সময় এত দ্রুততার সঙ্গে যায়, যে কোনও মুহূর্তে বড় কোন অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকে যার জেরে বিড়ালটির মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই সেই ভয় এড়াতেও আগেকার দিনে গাড়ি দাঁড় করিয়ে দেওয়ার একটা রেওয়াজ ছিল। তবে এর কোনওটার সঙ্গেই মানবজীবনে ভয়ানক কোনও কালো ছায়া নেমে আসার সম্ভাবনা নেই। তাই সেই বিশ্বাস একেবারেই ভ্রান্ত, কুসংস্কার মাত্র। তাই খামোখা গায়ের রং কালো বলে মুখ ঘুরিয়ে নেবেন না, ওরা প্রকৃতই নির্দোষ।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।