কেন ছয়টি নম্বর থাকে পিন কোডে? আসলে কী বোঝায় এই নম্বরগুলি?

Pin code: কিন্তু জানেন কি কবে থেকে ভারতে চালু হল এই পিন কোডের ব্যবহার? আর কেনোই বা পিন কোডে ছয়টা সংখ্যা থাকে?

inscript
২ মিনিট
কেন ছয়টি নম্বর থাকে পিন কোডে? আসলে কী বোঝায় এই নম্বরগুলি?

পিন কোড শব্দটার সঙ্গে অবশ্য আমরা সকলেই কম বেশি পরিচিত। সকলেরই বাড়ির ঠিকানা শেষ হয় এই ছয় সংখ্যার পিন কোড দিয়েই। ভারতবর্ষের যে কোনও জায়গার অবস্থান সম্পর্কে জানতে এই নম্বরটা খুবই জরুরি। এই নম্বরগুলি নির্ধারিত হয় মূলত এলাকা ভিত্তিক নিয়মাবলী অনুসারে। এই যে কথায় কথায় কলকাতা অধ্যুষিত এলাকার নির্দেশ দেওয়ার সময় বলা হয় কলকাতা ৭৩ অথবা কলকাতা ৭৬, এই সবই হল আসলে পিন কোড। এক্ষেত্রে মূলত ছয় সংখ্যার পিন কোডের শেষ দুই সংখ্যার সূচক ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি কবে থেকে ভারতে চালু হল এই পিন কোডের ব্যবহার? আর কেনোই বা পিন কোডে ছয়টা সংখ্যা থাকে?

ডিজিট্যাল যুগে দাঁড়িয়ে কথায় কথায় পিন দিতে হয় আমাদের। Pin শব্দটি তাই এখন বেশ পরিচিত। আজকাল atm কার্ড অথবা অন্যান্য নথির ক্ষেত্রে এই পিনের ব্যবহার লক্ষ্য করা গেলেও একটা সময় পর্যন্ত পিন বলতে ঠিকানার সঙ্গে জুড়ে থাকা ওই ছয় সংখ্যাকেই বোঝাত। কিন্তু এই pin শব্দের পুরো কথা জিজ্ঞেস করলে ৯৯ শতাংশ মানুষই রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন। প্রসঙ্গত জেনে রাখা দরকার, pin শব্দের পুরো কথা হল পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। অর্থাৎ কোনও ব্যক্তির বিষয়ে নির্দেশ করে এমন কোনও সংখ্যা সূচক। তবে ঠিকানার সঙ্গে জুড়ে থাকা pin শব্দের পুরো কথা কিন্তু আলাদা। সেই হল পোস্টাল ইনডেক্স নম্বর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাগজ নয়, টাকায় থাকে অন্য কিছু! জানেন কীভাবে তৈরি হয় কড়কড়ে নোট?

Note making material : কাগজ তো নয়! জানেন টাকা তৈরি করতে আসলে কী ব্যবহার করে RBI?

অনলাইনে কিছু অর্ডার করা থেকে শুরু করে স্কুল কলেজ অথবা অফিসের কোনও নথিতে প্রয়োজন পড়ে এই পোস্টাল ইনডেক্স নম্বরটি। সময়টা ১৯৭২ সাল। ভারত তখন স্বাধীন হয়ে গিয়েছে। সেই বছর স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগাস্ট এই পিন কোড প্রথমবারের জন্য ভারতে চালু হয়৷ যদিও এর মধ্যে ৯ সংখ্যাটি প্রথম থেকেই নির্ধারিত থাকে সেনাবাহিনীর পোস্টাল অ্যাড্রেসের জন্য৷

কিন্তু এই ছয় সংখ্যার এই যে পিন কোড ব্যবহার করি আমরা তার প্রতিটি সংখ্যা আবার আলাদা আলাদা বিষয় সূচিত করে। প্রথম সংখ্যাটি, অর্থাৎ কলকাতা অধ্যুষিত এলাকার ক্ষেত্রে ৭, এটি নির্দিষ্ট অঞ্চল বা রিজিয়নকে চিহ্নিত করে৷ তার পর দ্বিতীয় সংখ্যাটি চিহ্নিত করে সাব রিজিয়নকে। তৃতীয় সংখ্যাটি বোঝায় নির্দিষ্ট জেলা বা এলাকাকে। আর শেষ তিনটি সংখ্যা মূলত মহকুমা এবং পোস্টাল এরিয়াকে নির্দেশ করে। সব মিলিয়ে তৈরি হয় পিন কোড, যা ঠিকানা বোঝানোর ক্ষেত্রে খুবই জরুরী।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।