Long COVID: কেন মহিলাদের মধ্যেই দীর্ঘস্থায়ী কোভিডের ঝুঁকি বেশি?

Long COVID: : জানা যাচ্ছে, নারী-পুরুষ লিঙ্গভেদে লং কোভিডের প্রভাব ক্রিয়াশীল হলেও, কোভিড-এ গুরুতর আক্রান্ত হওয়া নারীদের মধ্যেই দীর্ঘমেয়াদি উপসর্গের আশঙ্কা বেশি।

Tanvia Barua
৩ মিনিট
Long COVID: কেন মহিলাদের মধ্যেই দীর্ঘস্থায়ী কোভিডের ঝুঁকি বেশি?

কোভিড-১৯-এর ভয়াবহরূপ আমরা ভুলতে পারিনি এখনও। নতুন-করে সংক্রমিত না হলেও, কোভিডের নানান উপসর্গ থেকে গেছে অনেকের মধ্যেই। কোভিড-১৯-এর ভাইরাস মানুষের শরীরে কতখানি প্রভাব ফেলেছে, সে-বিষয়ে গভীরভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ চালাচ্ছেন গবেষকরা। এ-কথা স্পষ্ট যে, কোভিড-১৯ শুধুমাত্র তাৎক্ষণিক একটি সংক্রমণ নয়, সুস্থ হয়ে ওঠার পরেও, দীর্ঘদিনব্যাপী এর প্রভাব থাকতে পারে। একেই গবেষকরা বলছেন: লং কোভিড।

করোনা ভাইরাস শরীরে অটোইমিউন প্রতিক্রিয়া তৈরি করে নিলে এ-ধরনের দীর্ঘস্থায়ী উপসর্গ লক্ষ করা যায়। জানা যাচ্ছে, নারী-পুরুষ লিঙ্গভেদে লং কোভিডের প্রভাব ক্রিয়াশীল হলেও, কোভিড-এ গুরুতর আক্রান্ত হওয়া নারীদের মধ্যেই দীর্ঘমেয়াদি উপসর্গের আশঙ্কা বেশি। ৬৫ বছরের অধিক বয়সি মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম। এ-বয়সে নারীদের শারীরিক জটিলতা নানাভাবে বেড়ে যায়। ফলে, কোভিডের উপসর্গও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশিই থাকে। ডাক্তাররা বলছেন, যাঁদের হৃদরোগ, ফুসফুসের সমস্যা বা ডায়াবেটিস আগে থেকেই ছিল এবং টিকাও নেননি, এমন মহিলাদের লং কোভিডের আশঙ্কা অনেকটাই বেশি।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ রিকভার-এর একটি গবেষণা থেকে জানা যায়, পুরুষদের গুরুতর অসুস্থতা এবং মৃত্যুহার বেশি হলেও, মহিলাদের মধ্যে কোভিডের উপসর্গ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশিই থাকে। জামা নেটওয়ার্ক ওপেন-এ প্রকাশিত এই গবেষণায় ২০২১ থেকে ২০২৪ সালে কোভিড-আক্রান্ত এমন ১২,২০০ জনেরও বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পুরুষদের তুলনায় মহিলাদের দীর্ঘস্থায়ী কোভিড হওয়ার সম্ভাবনা ৩১-৪৪ শতাংশ বেশি ছিল। যাঁরা গর্ভবতী নন এবং মেনোপজ হয়নি, বিশেষভাবে তাঁদের মধ্যেই কোভিডের দীর্ঘস্থায়ী উপসর্গের আশঙ্কা স্পষ্টভাবে দেখা গিয়েছিল। গবেষণাপত্রটির প্রধান লেখক ডিম্পি শাহ জানিয়েছেন, গর্ভাবস্থা, সন্তানপ্রসব, মেনোপজ-এর কারণে মহিলাদের ওপর কোভিড-এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে। তাঁর দাবি, এ-বিষয়ে সারা পৃথিবীতে এটিই প্রথম গবেষণা!

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোভিড টিকা আদৌ নিরাপদ? কী বলছে আইসিএমআর এবং এনসিডিসি?

Covid: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস দাবি করেছে, তরুণদের হার্ট অ্যাটাকে হওয়া এবং আকস্মিক মৃত্যুর ঘটনার সঙ্গে কোভিড১৯ টিকার সরাসরি কোনও সম্পর্ক নেই৷

বয়স, লিঙ্গ ও শারীরিক অসুস্থতার মতো বিষয়গুলি নিয়ে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে মহিলাদের মধ্যে দীর্ঘস্থায়ী কোভিডের ঝুঁকি ৩১% বেশি। এখান থেকে স্পষ্ট হয় যে, অটোইমিউন অবস্থা এবং কোভিড-আক্রান্ত হওয়ার পর অসুস্থ হওয়ার প্রবণতা মহিলাদের মধ্যেই বেশি। এর ফলে, মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলে প্রভাব পড়ছে বলেও জানা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ রিকভার-এর এক গবেষণায়। যেসব মহিলারা লং কোভিড-এ ভুগছেন বা কোনো ভাইরাল ইনফেকশনের পর যাঁদের অটোইমিউন ডিজিজ হয়েছে, তাঁদের মধ্যে জিনগত পরিবর্তনও লক্ষণীয়।

ক্লিভল্যান্ডের মেট্রোহেলথ মেডিকেল সেন্টারের রিউমাটোলজি-র পরিচালক নোরা জি সিঙ্গার 'দ্য রিকভার'-এর প্রবীণ লেখক। নোরা জি সিঙ্গারের গবেষণা জানাচ্ছে, ১৮-৩৯ বছর বয়সি পুরুষদের তুলনায়, একই বয়সের গর্ভবতী মহিলাদের মধ্যে দীর্ঘস্থায়ী কোভিড-এর ঝুঁকি কম। একইভাবে, ৪০-৫৪ বছর বয়সি যেসব মহিলাদের মেনোপজ ইতিমধ্যে হয়ে গেছে, তাঁদের তুলনায় যাঁদের মেনোপজ এখনও হয়নি, সেইসব মহিলাদের ঝুঁকি অনেকটাই বেশি। মহিলাদের যৌনতা, গর্ভাবস্থা এবং মেনোপজ-এর মতো বিষয়গুলি কীভাবে দীর্ঘস্থায়ী কোভিডের ঝুঁকিকে বাড়িয়ে তুলছে তা গবেষণাপত্রটি সামনে আনায় স্পষ্ট হয়েছে নির্দিষ্টভাবে মহিলারাই কেন দীর্ঘস্থায়ী কোভিডের উপসর্গে বেশি ভুগছেন! দীর্ঘস্থায়ী কোভিড আক্রান্তের ক্ষেত্রে প্রধানত ৪টি কারণ অনুমান করা হচ্ছে। কারণগুলি হল:

  • আপনার জন্য আরও কিছু লেখা
কমিয়ে দেখানো হয়েছে সংখ্যা? সরকারি নথিতেই উঠে আসছে কোভিডে মৃত্যুর গরমিল তত্ত্ব

Covid 19 Death Toll: প্রকাশিত তথ্য থেকে নিশ্চিত করেই বলা যায় যে ভারতে কোভিড-১৯ এর কারণে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ২০ লক্ষের কাছাকাছি, কোনওভাবেই তা ৫ লক্ষ নয়।

১. ভাইরাল ইনফেকশন।

২. যে-ভাইরাসগুলি এতদিন শরীরেই ছিল, তারা হঠাৎ জেগে উঠেছে।

৩. শরীরের টিস্যু এবং অর্গানের ইনফ্লেমেশন।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

'মেড স্পেস'-এর একটি লেখা থেকে জানতে পারা যায়, একাধিক গবেষণা অনুযায়ী, লিঙ্গ বিশেষে কোভিড দীর্ঘস্থায়ী হওয়ার অন্যতম কারণ, রোগ প্রতিরোধ ক্ষমতা। মেয়েদের শরীরে রয়েছে দুটো এক্স ক্রোমোজোম। তার মধ্যে একটি নিষ্ক্রিয় এবং আরেকটি অসম্পূর্ণ। অন্যদিকে, ছেলেদের শরীরে থাকে একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম। কানেকটিকাটের নিউ হ্যাভেনের ইয়েল বিশ্ববিদ্যালয়ের আকিকো ইওয়াসাকি কোভিড শুরু হওয়ার পর থেকে এই নিয়ে অসংখ্য গবেষণায় নিবিড়ভাবে যুক্ত হয়ে আছেন। আকিকো 'মেড স্পেসে'-কে বলেছেন, কিছু কোষ এক্স ক্রোমোজোমের 'নিষ্ক্রিয় জিন' থেকে জিন প্রকাশ করে। এর মধ্যেই থাকে রোগ প্রতিরোধক জিন, যে-কোনো সংক্রমণ এবং টিকা নেওয়ার সময় সেই প্রতিরোধক জিন আরও শক্তিশালী হয়ে ওঠে। এর ফলেই, অটোইমিউন তৈরি হয়।

এখানে যৌন হরমোনগুলিরও ভূমিকা রয়েছে। যেমন, পুরুষদের মধ্যে বেশিমাত্রায় থাকে টেস্টোস্টেরন। ইওয়াসাকি জানাচ্ছেন, টেস্টোস্টেরন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশে কমিয়ে দেয়। ফলে, পুরুষদের মধ্যে কোভিড-আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলেও, তা দীর্ঘমেয়াদী না-হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে, ইস্ট্রোজেন হরমোন অ্যান্টিবডি তৈরি এবং টি কোষের সক্রিয়তা বৃদ্ধি করে সংক্রমণ থেকে দ্রুত সরিয়ে তুলতে পারে। এই রোগ প্রতিরোধক্ষমতা দীর্ঘস্থায়ী কোভিড সংক্রমণ হতে দেয় না।

আবার, 'জার্নাল অফ সেক্স্যুয়াল মেডিসিন'-এর তথ্য অনুযায়ী, যেসব মহিলারা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন তাঁদের অনেকেরই যৌন আকাঙ্ক্ষা, উত্তেজনা, তৃপ্তি এবং সামগ্রিক যৌন কার্যকারিতা কোভিড-এর পর উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে, গবেষণাপত্রটি এর কারণ হিসেবে কেবল কোভিড সংক্রমণকেই নির্দেশ করতে চায়নি। সামাজিক পরিবর্তনও এর একটি বিশেষ কারণ হতে পারে। গবেষকদের মতে, এ-সম্পর্কে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।