ছেলে কোলে ফের ঘরে ফিরলেন পরীমনি! কোন দিকে যাচ্ছে রাজের সঙ্গে সম্পর্ক?
Porimoni : কীসের টানে আবার ঘরে ফিরতে চাইছেন পরীমনি?

পরীমনি, নামটাই কাফি। বাংলাদেশের সম্ভাবনাময় নায়িকা, সুন্দরী। তবে এই পরিচিতির উর্ধ্বে গিয়ে সব সময় বড়ো হয়ে দাঁড়িয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের গ্রাফটাই। এর আগেই চারবার বিবাহ বিচ্ছেদের শিকার হয়েছেন নায়িকা। সম্প্রতি পঞ্চমবার বিবাহ বিচ্ছেদের খবর নিয়েও শুরু হয়েছিল শোরগোল। নায়িকার নিজেরই একটি ফেসবুক পোস্ট থেকে বিতর্কের সূত্রপাত।
‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’ এই ছিল সেই বিতর্কিত পোস্ট। এর পরই শোনা যায়, মাত্র চার মাসের ছোট্ট ছেলেকে কোলে নিয়ে পঞ্চম স্বামী অর্থাৎ অভিনেতা শরিফুল রাজের বাড়ি ছাড়েন পরীমনি। এরপর ঘটনার জল বেশ খানিকটা গড়িয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলেছে তরজা। কেউ বলেছেন ব্যক্তি স্বাধীনতার কথা, কেউ আবার বিষয়টি নিয়ে বারবার ভেবে দেখার পরামর্শও দিয়েছেন। এমনকী তসলিমা নাসরিন খোদ মুখ খুলেছিলেন বিষয়টি নিয়ে। তিনি পরীমনির জীবনকে নিজের জীবনের সঙ্গেও তুলনা টানেন।
- আপনার জন্য আরও কিছু লেখা
Pori Moni: পরীমনির জীবন অনেকটা আমার মতো, বললেন তসলিমা নাসরিন
এই এত কিছুর মধ্যেই আবার উঠে এল অন্য একটি দিক। শোনা যাচ্ছে, রাজের ঘরে ফিরছেন পরীমনি। চার মাসের ছোট্ট রাজ্যই কি তবে বদল ঘটালো পরিস্থিতির,সেই জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। জানুয়ারি মাসের ২০ তারিখ মুক্তি পেতে চলেছে পরীমনি অভিনীত নতুন সিনেমা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। অথচ এখনও আলোচনা তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই। সপ্তাহখানেক আগে পরীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের মোড় ঘুরে গেল দিন ছয়েক পরে। গত বুধবার রাতে চিত্রনায়িকা শিরিন শিলা ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, মান-অভিমান ভুলে এক হয়েছেন রাজ-পরী। তবে একসঙ্গে থাকার বিষয়টি নিশ্চিত করলেও তাঁদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে, এটা এখনও নিশ্চিত করে বলতে পারেননি পরী। অবশ্য রাজের দাবি, তাঁদের মধ্যে আর কোনো সমস্যা নেই।
এর আগে ফেসবুকে শাশুড়ি, স্বামীর বিরুদ্ধে নানা বিস্ফোরক অভিযোগ করেছিলেন পরীমনি, জানান তিনি গার্হস্থ্য হিংসার শিকার। পরীমনি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করে জানিয়ে দেন তিনি রাজের সঙ্গে আর কোনওভাবেই থাকতে পারবেন না, থাকতে চান না। রাজেরও মোটামুটি এক মন্তব্য ছিল। তাহলে কীসের টানে, কোন মায়ায় তাঁরা ফের এক হলেন? আপাতত এই প্রশ্নটাই এখন তাঁদের অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে।
সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে এখনও নিশ্চিত নয় নায়িকা। তবে অন্য বারের থেকে এই বারের পার্থক্য হল ছেলে রাজ্য। মাঝে সেতুর মতো অবস্থান করছে চার মাসের ছোট্ট শিশুটিই। এই প্রসঙ্গে পরীমনি নিজেই বলেন, ছেলে রাজ্যকে মাঝে রেখে নতুন করে শুরু করা কথা ভাবছেন তাঁড়াম পুরনো জীবনকে বদলে মূলত বাবা মা হিসেবে এগিয়ে চাইছেন এবার। কোনও রকম দায়িত্বজ্ঞান হীনতার জন্য ছেলের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে নারাজ তারা। তাই আরও একবার রাজ্যকে সেতু করে নতুন আশা বুনছেন বিতর্কিত নায়িকা পরীমনি।
















