একযোগে বরখাস্ত নয় জেনারেল! কেন শাস্তির মুখে চিনের সেনা শীর্ষকর্তারা?

9 military officers dismissed in China: তবে বহু বিশ্লেষকই বলছেন, এই অভিযান শি জিনপিঙের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তাই তিনি পার্টির সর্বস্তরে নিজের প্রভাবকে আরও দৃঢ় করছেন।

Tanvia Barua
৩ মিনিট
একযোগে বরখাস্ত নয় জেনারেল! কেন শাস্তির মুখে চিনের সেনা শীর্ষকর্তারা?

চিনের সেনাবাহিনীতে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি। দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে সেনাবাহিনীর নয়জন শীর্ষ জেনারেলকে। একই সঙ্গে দল থেকেও তাঁদের বহিষ্কার করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক দশকগুলোতে চিনের সামরিক কাঠামোয় এত বড়ো ধরনের অভিযান দেখা যায়নি।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বরখাস্ত হওয়া কর্মকর্তারা 'দলীয় শৃঙ্খলা গুরুতরভাবে ভঙ্গ করেছেন' এবং তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার এটিকে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও, বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত আসলে শি জিনপিঙের নেতৃত্বে শৃঙ্খলা ও আনুগত্যের উপর আরও জোর দেওয়ার প্রচেষ্টা। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে চিন তাদের সেনাবাহিনীতে চলমান অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়ার নতুন অধ্যায়ে প্রবেশ করল।

এই অভিযানে কারা বাদ পড়লেন?

যে নয়জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে দল ও বাহিনী থেকে সরানো হয়েছে, তাঁদের অনেকেই চিনের ক্ষমতাধর কেন্দ্রীয় সামরিক কমিশনের (CMC) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাঁরা হলেন—

১) হি ওয়েইডং— সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং শি জিনপিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কর্মকর্তা,

২) মিয়াও হুয়া— সিএমসি-র রাজনৈতিক বিভাগের পরিচালক,

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমেরিকা বনাম চিন! চাঁদ জয়ের যুদ্ধে কে এগিয়ে?

Space Race: ১৯৭২-এর পর বহুদিন চাঁদ নিয়ে বিশেষ আগ্রহ দেখায়নি বিশ্বের শক্তিধর দেশগুলো, কিন্তু হঠাৎ কী এমন হল যার জন্য সবাই চাঁদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চাঁদের বুকে জমানো সম্পদের অন্দরে।

৩) হে হংজুন— একই বিভাগের নির্বাহী উপপরিচালক,

৪) ওয়াং জিউবিন— জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের উপপরিচালক,

৫) লিন জিয়াংইয়াং— ইস্টার্ন থিয়েটার কমান্ডের প্রধান,

৬) কিন শুতং— সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার,

৭) ইয়ুআন হুয়াজি— নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার,

  • আপনার জন্য আরও কিছু লেখা
চিনের গোলামিই নেপালে কেপি ওলির পতন ডেকে আনল?

Pro-China KP Oli: নেপালের জনগণের একাংশ এটা দেশকে স্বাধীনভাবে দাঁড় করানোর প্রচেষ্টা হিসেবে দেখলেও, অনেকেই মনে করেন ওলির নীতিতে নেপাল অতিরিক্তভাবে চিনের প্রভাবের অধীনে চলে যাচ্ছে।

৮) ওয়াং হৌবিন— রকেট ফোর্সেস কমান্ডার,

৯) ওয়াং চুনিং— আর্মড পুলিশ ফোর্স কমান্ডার।

এই তালিকার সবচেয়ে আলোচিত নাম হি ওয়েইডং। তিনি শুধু সিএমসি-র ভাইস চেয়ারম্যানই ছিলেন না, কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পলিটব্যুরোরও সদস্য ছিলেন। গত মার্চ মাসে তাঁকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁর অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। বিবিসি জানিয়েছে, হি ওয়েইডং এই প্রথম পলিটব্যুরোর কোনো সদস্য যিনি তদন্ত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হলেন।

চিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই কর্মকর্তারা দলের নিয়ম-কানুন ভেঙেছেন এবং দায়িত্ব পালনে গুরুতর অপরাধ করেছেন। কিন্তু পর্যবেক্ষকদের মতে, এই তদন্ত কেবল অর্থনৈতিক অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেকেই মনে করছেন, এটি মূলত শি জিনপিঙের রাজনৈতিক নিয়ন্ত্রণকে আরও মজবুত করার এক কৌশল। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের গবেষক নেইর থমাস বিবিসি-কে বলেন, “শি জিনপিং চান পার্টি এবং সেনাবাহিনীতে যাঁরা দুর্নীতিগ্রস্ত বা অবিশ্বস্ত, তাঁদের সরিয়ে দিতে।" তাঁর মতে, এভাবেই পার্টিকে পুনর্গঠন করা হচ্ছে।

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হবে ২০ অক্টোবর। ওই বৈঠকে চিনের অর্থনৈতিক নীতি ও নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা। এমন গুরুত্বপূর্ণ সময়ের আগেই সেনা নেতৃত্বে এ ধরনের পদক্ষেপ নেওয়া রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রকেট ফোর্সেও একাধিক পরিবর্তন করা হয়েছে। এটি চিনের পারমাণবিক অস্ত্রাগার পরিচালনা করে। গত বছর থেকেই সেখানে বড়ো ধরনের অদলবদল শুরু হয়েছে। বাহিনীর কমান্ডার ও উপকমান্ডার দু-জনকেই হঠাৎ সরিয়ে দেওয়া হয়। এবার আবার সেই বাহিনীর প্রধান ওয়াং হৌবিন-কে বরখাস্ত করা হলো। ফলত বোঝাই যাচ্ছে, এই বাহিনীতেও শি জিনপিঙের আস্থা কমেছে।

এর আগেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চিনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংঘে ও লি শাংফুকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায়েও এ রকম ঘটনা ঘটেছে। ২০২৩ সালে পররাষ্ট্রমন্ত্রী কি গ্যাং হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে তাঁকে বরখাস্ত করা হয়। তাঁর উত্তরসূরি লিউ জিয়ানচাউকেও গত জুলাই থেকে জনসমক্ষে দেখা যাচ্ছে না।

চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশন কয়েক মাস আগে একটি নির্দেশিকা জারি করেছিল, তখন সেনা কর্মকর্তাদের জন্য কঠোর আচরণবিধি নির্ধারণ করা হয়। নির্দেশিকায় আরও বলা হয়েছিল, বাহিনীর ভেতরে ‘অপকর্ম, অর্থনৈতিক দুর্নীতি ও রাজনৈতিক অবিশ্বস্ততা’কে আর বরদাস্ত করা হবে না। এই নির্দেশিকার পরপরই বড়ো পরিসরে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, যা অনেকের কাছে শি জিনপিঙের কৌশলগত সতর্কবার্তা বলেই মনে করা হচ্ছে।

তবে বহু বিশ্লেষকই বলছেন, এই অভিযান শি জিনপিঙের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তাই তিনি পার্টির সর্বস্তরে নিজের প্রভাবকে আরও দৃঢ় করছেন। তিনি ক্ষমতায় আসার পর থেকেই বারবার বলেছেন, “দল যদি নিজের ভেতরের দুর্নীতি ও ভ্রান্তি দূর না করে, তাহলে সেটিই হবে পতনের কারণ।” এই কারণেই তাঁর নেতৃত্বে প্রায় প্রতি বছরই বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০ অক্টোবরের অধিবেশনে পার্টির ভেতরের নতুন ক্ষমতার ভারসাম্য নিয়ে অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। বরখাস্ত হওয়া জেনারেলদের জায়গায় যাদের আনা হবে, তার মাধ্যমেই বোঝা যাবে সেনাবাহিনীর ভবিষ্যৎ দিকনির্দেশ কী হতে পারে। তবে আপাতত স্পষ্ট যে শি জিনপিং চিনের সামরিক ও রাজনৈতিক কাঠামোয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাইছেন। এই অভিযানের মধ্য দিয়ে সেই বার্তাই আবারও স্পষ্ট হয়ে গেল।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।