সিপিএম-এর অনলাইন ট্রোলিং সত্ত্বেও কেন বামফ্রন্টে লিবারেশন?

Dipankar Bhattacharya: তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে একই জায়গায় দেখছে বাম শিবির? অতীতে 'নো ভোট টু বিজেপি' স্লোগান নিয়ে সিপিএমের তরফে ট্রোলিংয়ের ঘটনাও আবার সামনে আসছে। ইনস্ক্রিপ্ট-কে এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

inscript
৪ মিনিট
সিপিএম-এর অনলাইন ট্রোলিং সত্ত্বেও কেন বামফ্রন্টে লিবারেশন?

পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের আগে বাম রাজনীতির ভেতরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বামফ্রন্টের সঙ্গে সহযোগী হিসেবে আইএসএফ-এর পাশাপাশি এবার নির্বাচনে লড়বে সিপিআই(এমএল) লিবারেশন। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনই প্রশ্নও উঠছে, তাহলে কি তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে একই জায়গায় দেখছে বাম শিবির? অতীতে 'নো ভোট টু বিজেপি' স্লোগান নিয়ে সিপিএমের তরফে ট্রোলিংয়ের ঘটনাও আবার সামনে আসছে। ইনস্ক্রিপ্ট-কে এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

দীপঙ্কর ভট্টাচার্যের কথায় স্পষ্ট, দীর্ঘদিনের রাজনৈতিক পরিস্থিতি আর প্রয়োজন থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, “পশ্চিম বাংলায় বামপন্থার একটা পুনর্জাগরণ খুব জরুরি। তিন টার্ম ধরে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, এই সরকারের বিরুদ্ধেও মানুষের যথেষ্ট ক্ষোভ আছে। আবার গোটা দেশ জুড়ে বিজেপির দাপট বাড়ছে, বাংলাতেও তারা ক্ষমতা দখলের জন্য মরিয়া।” এই দুই বাস্তবতার মধ্যে দাঁড়িয়েই তিনি মনে করছেন, বাংলায় একটি শক্তিশালী তৃতীয় শক্তি তৈরি হওয়া জরুরি।

তিনি আরও বলেন, আমরা যদি আলাদা আলাদা লড়ি, তাহলে মানুষের মূল সমস্যাগুলি—অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বাংলার পরিবেশ, বাংলায় কর্মসংস্থানের মতো প্রশ্ন রাজনীতি থেকে হারিয়ে যাবে। তাই বামপন্থীরা যদি একসঙ্গে শক্তি বাড়াতে পারে, তাহলে সেই প্রশ্নগুলিকে সামনে আনা সম্ভব। এই যুক্তিতেই সিপিআই(এমএল) লিবারেশন বামফ্রন্টের সঙ্গে সমঝোতার পথে হেঁটেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ভোটে জিততে পারছে না সিপিএম? যা বললেন সৃজন ভট্টাচার্য

সৃজন ভট্টাচার্যের বিশ্লেষণ অনুযায়ী, সিপিএমের নির্বাচনী দুর্বলতার পেছনে রয়েছে সংগঠনের ক্ষয়, অর্থের অসম প্রভাব এবং রাজনীতির ইস্যু বদলের মতো একাধিক কারণ।

তবে এই জোট মানে যে তৃণমূল ও বিজেপিকে এক করে দেখা, তা একেবারেই মানতে নারাজ দীপঙ্কর। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমরা তৃণমূল এবং বিজেপিকে এক করবো না। বিজেপি এমন একটি দল, যার সঙ্গে অন্য কোনো দলের তুলনা হয় না।” তিনি উদাহরণ দিয়ে বলেন, দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে কী ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে, তা মানুষ দেখছে। অসম, ত্রিপুরা কিংবা অন্যান্য রাজ্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পশ্চিম বাংলা এখনও সেই অবস্থায় যায়নি। এখানে বিজেপি ক্ষমতায় আসেনি, তাই এই পার্থক্যটা মানুষ বোঝে।

এই প্রসঙ্গে তিনি একটি উপমা টেনে বলেন, আমরা এখন তপ্ত কড়াইয়ে আছি, সেখান থেকে বিজেপিকে ডেকে আনা মানে সরাসরি আগুনে ঝাঁপ দেওয়া। তাঁর ইঙ্গিত স্পষ্ট, তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও বিজেপিকে বিকল্প হিসেবে বেছে নেওয়া বিপজ্জনক হতে পারে।

অতীতে তৃণমূলকে সমর্থনের অভিযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। এর জবাবে দীপঙ্কর বলেন, “আমরা তৃণমূলকে কখনও সমর্থন করিনি। আমরা বলেছিলাম, বিজেপিকে একটি ভোটও নয়। সেই অবস্থান আজও একই আছে।” তাঁর দাবি, এই স্লোগান শুধু বাংলায় নয়, দেশের সব রাজ্যেই প্রযোজ্য। তিনি বলেন, “বিজেপি যে মাত্রায় দেশের গণতন্ত্রের জন্য, সাধারণ মানুষের অস্তিত্বের জন্য বিপদ হয়ে উঠেছে, সেখানে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া জরুরি”।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন প্রজন্ম আর সিপিএমে আকৃষ্ট নয়! কী বলছেন শতরূপ, মীনাক্ষীরা?

CPIM West Bengal: ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ বছরে ডিওয়াইএফআই-এর সদস্য সংখ্যা বেড়েছে ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি। কিন্তু সদস্যসংখ্যা বাড়লেও ভোটবাক্সে তার কোনও প্রতিফলন পড়ছে না। কেন?

তবে তিনি এটাও স্বীকার করেন, এবার এবং গত নির্বাচনের মধ্যে কিছু পার্থক্য আছে। গতবার তারা ১২টি আসনে একা লড়েছিল, সিপিএম তাদের কোথাও সমর্থন করেনি। কিন্তু এবার ১০টি আসনে লড়লেও তারা বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার মধ্যে রয়েছে। ফলে পারস্পরিক সমর্থনের একটা কাঠামো তৈরি হয়েছে। এটা বড় কোনো নীতিগত পরিবর্তন নয়, আন্দোলনের অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া একটি বাস্তবসম্মত সমঝোতা বলে মনে করেন তিনি।

'নো ভোট টু বিজেপি' স্লোগান নিয়ে সিপিএমের কিছু অংশের ট্রোলিং প্রসঙ্গেও তিনি খুব সংযত প্রতিক্রিয়া দেন। তাঁর কথায়, “যারা করেছে, সেটা তাদের ব্যাপার। সেটা তাদের মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই পড়ে। তাতে আমাদের অবস্থান বদলায় না।” তিনি স্পষ্ট করে দেন, তাদের রাজনীতির মূল লক্ষ্য বিজেপির বিরুদ্ধে লড়াই এবং গণতন্ত্র রক্ষা।

এই প্রসঙ্গে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার অভিযোগ। তাঁর দাবি, “লক্ষ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আরও বহু মানুষ ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ রয়েছে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।” তিনি মনে করেন, এই পরিস্থিতি নির্বাচন প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।

ভোট বয়কটের ডাক নিয়েও তিনি ভিন্ন মত পোষণ করেন। তাঁর বক্তব্য, “বয়কট মানে তো ময়দানটা ফাঁকা করে দেওয়া।” তাই তিনি মনে করেন, গণতন্ত্র এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, এই ব্যবস্থার ভেতর থেকেই লড়াই চালিয়ে যেতে হবে।

এদিকে, সিপিআই(এমএল)-এর রাজ্য নেতৃত্বের একাংশের বিতর্কিত বৈঠক নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক নিয়ে সমালোচনা হয়। এই প্রসঙ্গে দীপঙ্কর ভট্টাচার্য সরাসরি বলেন, “ওটা একটা ট্যাকটিক্যাল মিস্টেক ছিল।” তবে তিনি এটাও জানান, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হয়েছে এবং বিষয়টি আর এগোয়নি।

প্রসঙ্গত, দীপঙ্কর ভট্টাচার্যের বক্তব্যে যে রাজনৈতিক রূপরেখা সামনে আসে তা হলো, বিজেপির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান, তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে স্বীকার করা, এবং এই দুইয়ের মাঝখানে বামপন্থীদের শক্তিশালী বিকল্প হিসেবে গড়ে তোলার চেষ্টা। তাঁর কথায়, “যদি বামপন্থীরা উঠে দাঁড়াতে না পারে, তাহলে ভবিষ্যতে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির দিকেই চলে যাবে, যেমনটা অন্য রাজ্যে হয়েছে। সেটা আটকাতেই এই জোট।” 

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?