কেন শুরু হয়েছিল ‘এপ্রিল ফুল’?, চমকে দেবে আসল ইতিহাস

April Fool Day 2023 : এপ্রিল ফুল নিয়ে রয়েছে মজাদার ইতিহাস, আসল কারণ জানলে চমকে যাবেন আপনিও!

Kankana Mukherjee
২ মিনিট
কেন শুরু হয়েছিল ‘এপ্রিল ফুল’?, চমকে দেবে আসল ইতিহাস

আর্থিক বছরের হিসেবে আজই শুরু নতুন বছর। শেষ একমাসের চূড়ান্ত ব্যস্ততার পর একাধিক লেনদেন সংক্রান্ত সরকারি এবং বেসরকারি খাতে আজকের দিনটা ছুটির দিন। এপ্রিল মাসের এই এক তারিখটাকে কিন্তু কেবল এটুকুতেই সীমাবদ্ধ করা চলে না। আমাদের চত্বরের স্মৃতি বাক্সটা হাতড়ে দেখলে আরও একটা স্মৃতি এসে ভিড় করে। আজকাল অবশ্য প্রযুক্তির উন্নতিতে অনেক ছোট ছোট আবেগের বদল ঘটেছে। রোজকার জীবনে মুঠোফোন এসে সেই পুরনো দিন গুলোকে ভুলেছে অনেকেই। কিন্তু একটা দিন এমন ছিল যে, সকাল থেকেই কোনও না কোনও ফন্দি ফিকির বের করে অন্য কাউকে বোকা বানানোর মধ্যেই ছিল নিখাদ আনন্দ। না বড়সড় কোনও ক্ষতি নয়, নয় ছোট খাটো বোকা বানানোই ছিল রেওয়াজ।

এই ধরা যাক, টিকটিকি বা আরশোলা, হয়তো আশেপাশে নেই কোনওটাই, কিন্তু ইচ্ছে করে বোকা বানানোর জন্য বলে বসলেন “এই তোমার গায়ে একটা আরশোলা!” ব্যাস অমনি ঘটনার আকস্মিকতায় ভয় টয় পেয়ে একসা অন্যজন। এটুকু আনন্দ, এপ্রিল ফুল এপ্রিল ফুল উল্লাস করে ওঠা। আজকের দিনে অবশ্য এই ছোট ছোট আনন্দগুলো ফিকে হয়েছে। এমনকী মোবাইলেও আর এপ্রিল ফুলের মেসেজ আসে না। একটা সময় এই দিনটি ছিল বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে হাসি-ঠাট্টা ও মজায় কাটানোর দিন। কিন্তু দিনটির শুরু সম্পর্কে নানান ব্যাখ্যা শোনা যায়। আসুন জেনে নেওয়া যাক এই রীতির ইতিহাস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অমরত্ব এখন মানুষের হাতের মুঠোয়! যে আশ্চর্য ভবিষ্যতের কথা শোনালেন গুগলের বিজ্ঞানী

Human Immortal within 2030 Scientist Claims : মৃত্যুকে এড়িয়ে অনন্তকাল ধরে বাঁচা সম্ভব! অমরত্ব নাকি মানুষের হাতের মুঠোয় আসতে চলেছে।

কয়েক শতাব্দী ধরেই পালিত হয়ে আসছে এই রেওয়াজ। শোনা যায়, প্রথম এপ্রিল ফুল ডে পালন করা হয় ইওরোপে। তার পর সময়ের হাত ধরে গোটা বিশ্বের অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে। ১৩৮১ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো ১লা এপ্রিল দিবসটি শুরু হয়, যার পেছনে দুটি মজার গল্প রয়েছে বলে মনে করা হয়। জিওফ্রে চসারের ‘দ্য ক্যান্টেরবারি টেলস’-এ ৩২ মার্চ অর্থাৎ ১ এপ্রিলের উল্লেখ রয়েছে। গল্পের নায়ক নায়িকা হলেন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড এবং বোহেমিয়ার রানী অ্যানি। দেশের জনগণকে বোকা বানানোর জন্য সেইসময় তাঁরা ১৩৮১ সালে ৩২ শে মার্চ নিজেদের বিয়ের ঘোষণা করেন। জনগণ সবাই বিয়ে নিয়ে ব্যস্ত, অথচ মার্চ মাসের ক্যালেন্ডারে কোথায় রয়েছে ৩২ তারিখের উল্লেখ? এটাই হল বোকা বানানোর আসল ফিকির। রাজা-রানী তাঁদের বিয়ের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বোকা বানিয়েছিলেন বলে তখন থেকেই এই দিনটি পালন শুরু হয়। ৩২শে মার্চ যেহেতু একটি দিন নয়, তাই ১লা এপ্রিল ‘এপ্রিল ফুল দিবস’ হিসাবে ধরা হয়।

এছাড়া আরো একটি ইতিহাস উঁকি দেয় এই এপ্রিল ফুল পালনকে ঘিরে। ঐতিহাসিকদের মতে, পোপ ত্রয়োদশ গ্রেগারি জর্জিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করার পরই এপ্রিল ফুল ডে পালন শুরু হয়। এই ক্যালেন্ডার মাফিক, ১৫৮২ সালে প্রথমবার পয়লা জানুয়ারি থেকে নতুন বছর শুরু হয়। এর আগে মার্চ শেষ হলে নববর্ষ পালন করা হত। তখন জুলিয়ান ক্যালেন্ডার মতে, ১ এপ্রিলকে বছরের প্রথম দিন ধরা হত। পোপ চার্লস যখন পুরানো ক্যালেন্ডারের পরিবর্তে নতুন রোমান ক্যালেন্ডার শুরু করেছিলেন, তখনও অনেকেই ভুল করে পুরনো অভ্যাসকে ছাড়তে পারেননি। অর্থাৎ এপ্রিলের এক তারিখকেই নতুন বছরের শুরু হিসেবে উদযাপন করতে যাচ্ছিলেন, আর এই থেকেই এই দিনটিকে এপ্রিল ফুল হিসেবে পালন করার কথা উল্লেখ রয়েছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।