সার্জারির সময় কেন কেবল সবুজ রঙের পোশাকই পরেন ডাক্তাররা?

Interesting Facts about surgery : সরকারি অথবা বেসরকারি যে কোনও হাসপাতালের সার্জারির সময় ডাক্তার এবং সহকারীরা সকলেই সবুজ রঙের পোশাকই পরেন, জানেন এর আসল কারণ?

inscript
২ মিনিট
সার্জারির সময় কেন কেবল সবুজ রঙের পোশাকই পরেন ডাক্তাররা?

হাসপাতাল শব্দটা নিয়ে কমবেশি সবার মধ্যেই ভয় থাকে ঠিকই তবে, জীবনের কোনও না কোনও পর্যায়ে হাসপাতাল দর্শনকে একেবারেই এড়িয়ে চলাও বেশ মুশকিল। আর হাসপাতাল মানে যেমন অজস্র রোগী তেমনি রয়েছেন ডাক্তাররা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন কি, সরকারি অথবা বেসরকারি যে কোনও হাসপাতালের সার্জারির সময় ডাক্তার এবং সহকারীরা সকলেই সবুজ রঙের পোশাকই পরেন, জানেন এর আসল কারণ? কিছু ক্ষেত্রে হালকা আকাশি রঙের পোশাক পরতে দেখা গেলেও লাল, হলুদ অথবা অন্য কোনও রঙের পোশাক পরতে কখনওই দেখা যায় না। আসলে এর পিছনেও রয়েছে একটি ব্যাখ্যা।

কোনও অভ্যাস বা মিথের জন্য নয়, সার্জারির সময় ডাক্তার এবং তাঁর সহকারীদের এই রঙের পোশাক পরার পিছনেও রয়েছে বিজ্ঞান। রং বিশ্লেষণ তত্ত্ব অনুযায়ী এমনিতেই নীল এবং সবুজ রংকে শান্ত হিসেবে বিবেচনা করা হয়। যখন খুব আলোকিত কোনও জায়গা থেকে তুলনামূলক ভাবে অন্ধকার জায়গায় প্রবেশ করি তখন স্বাভাবিকভাবেই চোখের ওপর চাপ পড়ে। এই পরিস্থিতিতে সবুজ বা নীল রংয়ের সংস্পর্শে এলে বেশ স্বস্তি পাওয়া যায়। অপারেশন থিয়েটারে ডাক্তারদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লাল কালিতে লিখলেই চরম বিপদ! জানেন কোন দেশে রয়েছে এমন আজব রীতি?

Interesting Facts about Red ink pen : লাল রঙের কলম দেখলেই ভয়ে শিউরে ওঠে সাধারণ মানুষ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, এমনই একটি দেশের কথা জানা যায়, যেখানে লাল কালির ব্যবহার করা যায় না

Quora নামক একটি প্রশ্ন উত্তরের অনলাইন মাধ্যমে এই প্রশ্নটি তুলেছিলেন নেটিজনরা। সেখানেই উত্তর দিয়েছিলেন বিকাশ মিশ্র নামের এক ব্যক্তি। সেন্ট ফ্রান্সিস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তাঁর উত্তর থেকেই জানা যায়, আমাদের রং বর্ণালীতে লাল এবং কমলা রঙের বিপরীতে অবস্থান করছে নীল এবং সবুজ রং। যেহেতু সার্জারিতে চিকিৎসকের মনোযোগ থাকে লাল রঙের দিকে থাকে। কাটা ছেঁড়ার ক্ষেত্রে রক্তপাত হয় বলেই লাল রঙের দিকে নজর থাকে। তাই পোশাকের রং সবুজ অথবা নীল থাকলে সার্জনের দৃষ্টিশক্তি বাড়ে এবং চোখকে লালের প্রতি আরও সংবেদনশীল করে তোলে।

সম্প্রতি, 'টুডে সার্জিক্যাল নার্স' নামক একটি পত্রিকার ১৯৯৮ তম সংখ্যায় এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, সেখানেও বলা হয় সবুজ রং অস্ত্রোপচারের সময় বাহ্যিক সমস্ত কাজের বিপরীতে চোখকে বিশ্রাম দেয়। BLK সুপারস্পেশালিটি হাসপাতাল (BLK হাসপাতাল) দিল্লিতে কর্মরত অঙ্কো সার্জন ডাঃ দীপক নাইনও একই বক্তব্য রেখেছেন সবুজ রং নিয়ে। যদিও এই নিয়ে নির্দিষ্ট কোনও নিয়ম এখনও নেই। ভারতের অনেক হাসপাতালে সবুজ রঙের পরিবর্তে হালকা নীল অথবা সাদা রং ব্যবহার করা হয়। তবে সবুজ রংই সবচেয়ে উপযুক্ত কারণ এতে রক্তের দাগ বাদামি দেখা যায়। ১৯১৪ সালের আগে পর্যন্ত প্রায় সবকটি হাসপাতালে ব্যবহার করা হতো সাদা রঙের পোশাক। অতঃপর ঐ বছরই প্রথম সবুজ রং ব্যবহারের বৈজ্ঞানিক দিকটি সামনে আসে। সবুজ রং ব্যবহার করার সুবিধার দিকটি বুঝতে পেরে ক্রমেই এর ব্যবহার বাড়তে থাকে। সেই থেকে ভারতের সর্বত্র এমন পোশাক পরার চল শুরু হয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।