লাল কালিতে লিখলেই চরম বিপদ! জানেন কোন দেশে রয়েছে এমন আজব রীতি?

Interesting Facts about Red ink pen : লাল রঙের কলম দেখলেই ভয়ে শিউরে ওঠে সাধারণ মানুষ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, এমনই একটি দেশের কথা জানা যায়, যেখানে লাল কালির ব্যবহার করা যায় না

Kankana Mukherjee
২ মিনিট
লাল কালিতে লিখলেই চরম বিপদ! জানেন কোন দেশে রয়েছে এমন আজব রীতি?

হাতেখড়ির শুরুটা স্লেট পেনসিলে হলেও লেখালিখির সঙ্গে কলমের সম্পর্কটা সবচাইতে গভীর। ‘কলমের জোর’, এই শব্দবন্ধটির আক্ষরিক অর্থ ধরেই চেনা যায় জনজীবনে কলমের গুরুত্ব। আর কলম থাকা মানেই তার সঙ্গে আসে কালির প্রসঙ্গ। একটা সময় ছিল যখন দোয়াতে ঢেলে রাখা হতো কালি। তারপর ড্রপারের সাহায্যে নিব পেনে ঢালা হতো সেটি। তবে সে যুগ এখন অতীত। এখন বল পেনের চল। ড্রপারে করে কালিও ভরতে হয় না এখন, বদলে এসেছে কালি ভর্তি রিফিল। কালি ফুরিয়ে গেলে আবার নতুন রিফিল। ব্যাস তাতেই কাজ মিটে যায়, ঝক্কিও।

লেখালিখির ক্ষেত্রে মূলত তিন রঙের কালির ব্যবহার করা হয় আমাদের দেশে। যদিও আধুনিকতায় পাল্লা দিয়ে বর্তমানে আরও অনেক রকমের কালির চল এসেছে। তবে সবুজ, হলুদ, কমলা, বেগুনি রঙের কালির ভিড়েও দর কমেনি চিরাচরিত লাল, নীল এবং কালো কালির কলমের। তবে এই তিন রঙের কালি ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম। পড়ুয়াদের লেখার খাতায় যেমন সাধারণত লাল কালি ব্যবহারের হুকুম নেই এ দেশে। নীল এবং কালো কালিতে লেখা পরীক্ষার খাতায় তাই শিক্ষক শিক্ষিকারা লাল কালির কলমের আঁচড়ে নম্বর বসান। যদিও লাল কালির ব্যবহার এখানেই শেষ নয়, বিভিন্ন সরকারি অথবা বেসরকারি অফিসের কাজে, হিসেবের খাতায় ব্যবহার করা হয় কাল রঙের কালি। এছাড়াও ধর্মের সঙ্গে লাল রঙের একটা যোগাযোগ আছে মেনে বিভিন্ন ধর্মীয় এবং পারিবারিক শুভ কাজেও প্রাধান্য দেওয়া হয় কাল কালির কলমকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন সবসময় হলুদ রঙের হয় হয় রেল স্টেশনের সাইনবোর্ডগুলি?

Indian railways signboard : হলুদ রঙের বোর্ডের ওপর কালো কালিতে লেখা স্টেশনের নাম, ভারতের সর্বত্র কেন একই নিয়ম?

কিন্তু জানেন কি এ হেন লাল কালিই নাকি নিষিদ্ধ একটি দেশে। সেখানে লাল রঙের কলম দেখলেই ভয়ে শিউরে ওঠে সাধারণ মানুষ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, এমনই একটি দেশের কথা বলা হয় যেখানে লাল কালির ব্যবহার করা যায় না। লাল কালি সে দেশের মানুষের কাছে কার্যত আতঙ্কের আর এক নাম। লাল কালির লেখা তাঁরা একেবারেই ভাল চোখে নেন না। উপরন্তু লাল কালিতে লেখা দেখলে বিপদের প্রমাদ গুনতে শুরু করেন তাঁরা। আর এই কারণেই সে দেশের দোকান বাজারেও সহজে মেলে না লাল কালির কলম।

দেশটির নাম দক্ষিণ কোরিয়া। লাল কালি দেখলেই যেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু হঠাৎ লাল কালি নিয়ে কেন এরকম আতঙ্ক সে দেশে? সেখানকার মানুষ বিশ্বাস করেন কেবল মাত্র মৃত ব্যক্তির নামের ক্ষেত্রেই ব্যবহার করা হয় লাল কালি। তাই জীবিত কারোর কোনও প্রসঙ্গেই লাল কালির ব্যবহারকে তাঁরা অশুভ বলে মনে করেন। মৃত্যুর রংকে জীবনের সঙ্গে মেশাতে চাননা তাঁরা। তাই সরকারি কিছু শিলমোহর বাদে আর কোথাও সে দেশে জীবিত কোনও প্রসঙ্গে লাল কালির কলমের ব্যবহার করা হয় না। এমনকী পরীক্ষার খাতায় শিক্ষক শিক্ষিকারাও লাল কালির কলম ব্যবহার করেন না। যদিও ছবি আঁকা অথবা ঘর বাড়ি রঙের ক্ষেত্রে লাল রঙের প্রচলন লক্ষ্য করা যায় কিন্তু লেখার ক্ষেত্রে নৈব নৈব চ! তাই মনে রাখবেন, সে দেশে কখনও বেড়াতে গেলে ভুলেও লাল কালির কলম ব্যবহার করবেন না।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।