২৩০ টির বেশি আসন পাবে না বিজেপি! কেন বলছেন নির্মলার স্বামী?

Nirmala Sitharaman Husband: নির্মলার স্বামী প্রভাকরের দাবি, বিজেপি এবং নরেন্দ্র মোদির ভিত ধসে গিয়েছে। যোগ্যতম একজন প্রধানমন্ত্রীর যে কর্তব্য পালন উচিত তা ১০ বছরে দেখা যায়নি।

Tanvia Barua
৩ মিনিট
২৩০ টির বেশি আসন পাবে না বিজেপি! কেন বলছেন নির্মলার স্বামী?

১৮ তম লোকসভা ভোটের প্রথম দফার নির্বাচনের কিছু ঘণ্টা বাকি। সব দলেরই প্রচারও চলছে জোরকদমে। এর মধ্যেই আরও একবার চর্চায় বিশিষ্ট অর্থনীতিবিদ তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণের স্বামী পরাকলা প্রভাকর। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে ছিলেন প্রভাকর। নির্বাচনী বন্ডকে বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি মনে করেছিলেন তিনি। বলেছিলেন, এর ফল ভুগতে হবে বিজেপিকে। বিজেপি যখন বুক বাজিয়ে প্রচার করে চলেছে তারা '৪০০ পার' করবে, নির্মলার স্বামী স্পষ্ট বলছেন বিজেপি ২৩০ টির বেশি আসন পাবে না।

২০১৯ সালে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছিল ৩০৩ টি আসন। প্রভাকর দাবি করেছেন, ২০২৪-এর লোকসভা ভোটে ২৩০ টির বেশি আসন পাবে না ভারতীয় জনতা পার্টি। তাঁর কথা বাস্তব হলে, প্রায় ৭৩ টি আসন হারাবে পদ্মশিবির। ২০১৪, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির মূল সমর্থিত রাজ্য - বিহার, গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকেই ৫০ টি আসনে খেলা ঘুরে যাবে মোদি সরকারের বলেও দাবি করেছেন প্রভাকর। কর্নাটকে ১৫ টি আসন পাওয়াও বিজেপির জন্য নাকি কঠিন হয়ে দাঁড়াবে। 'The Wire'-এর একটি সাক্ষাৎকারে তাঁর এই কথাগুলির ভিত্তি কী জানতে চাওয়া হলে পরাকলাআ প্রভাকর বলেন, "দেশের পরিস্থিতি দেখুন, তাহলেই বুঝতে পারবেন"। দেশের পরিস্থিতি কী? তা জানাতে প্রভাকর কিছু বিষয় স্পষ্ট করে সামনে এনেছেন।

প্রভাকরের কথায়, ২০১৪-তে খুব সুকৌশলে বিজেপি নির্বাচনী প্রচার করেছিল। প্রচারের মূলে ছিল - দুর্নীতি প্রতিরোধ। ২০১৯- এ বালাকোট, পুলওয়ামা। কিন্তু ২০২৪-এ গেরুয়া শিবিরকে সমস্যায় ফেলবে ইলেক্টোরাল বন্ডের দুর্নীতি। তিনি বলেছেন, মানুষ ইলেক্টোরাল বন্ড নিয়ে আলোচনা করছে। এই খবর জনগণের মধ্যে দ্রুত প্রবেশ করছে। তাঁদের কাছে বিস্তারিত তথ্যর জোগান না থাকলেও, মানুষ বুঝতে পেরেছে বড় মাপের আর্থিক দুর্নীতি হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নির্বাচনী বন্ডের চেয়েও ভয়াবহ! ১২০০০ কোটি টাকার দুর্নীতি PM CARES ফান্ডে?

PM CARES Fund Scam: বিরোধীদের অভিযোগ, চিনের বেশ কয়েকটি সংস্থা PM CARES তহবিলে দান করেছে।

প্রভাকরের দাবি, ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদির ভিত ধসে গিয়েছে। যোগ্যতম একজন প্রধানমন্ত্রীর যে কর্তব্য পালন উচিত তা ১০ বছরে দেখা যায়নি। বরং সমস্যাগুলির সমাধান না করে পরিস্থিতি আরও খারাপ করেছেন। লাদাখ, মণিপুর, কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের নীরবতার দিকে আঙুল তুলতেই একথা বলেন প্রভাকর।

পরাকলা প্রভাকর নোটবন্দি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো ইস্যুগুলি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। দাবি করেছেন, মূলত যুব সম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার অত্যন্ত বেশি রয়েছে। পরিসংখ্যান বলছে, তা ২৪%। তারপরও সরকার পক্ষ প্রচার করে চলেছে 'সব ভালো আছে'। প্রভাকর আরও বলছেন, ভারতে বেকারত্বের হার বেশি বলে শ্রমিকরা যাচ্ছেন যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে কাজ করতে। জীবনের ঝুঁকি জেনেও তাঁদের সেখানে পাঠানো নিয়ে সরকারের নিন্দে করেছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চৌকিদারই চোর? বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি নির্বাচনী বন্ডই?

Bharti Airtel Electoral Bond: ২০২৩ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখ, সংসদে যে নতুন টেলিকম বিল পেশ হয়, সেই সময়ে ১৪৩ জন বিরোধী সাংসদকে বহিষ্কার করা হয়েছিল।

প্রভাকরের বিশ্লেষণ, ৩৭০ বা '৪০০ পার' কথাগুলি ক্ষমতাসীন বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রীর খুবই বুদ্ধি করে দেওয়া চাল। তাঁর যুক্তি, যদি বিজেপি এটা না প্রচার করত তাহলে আলোচনার মূল বিষয়বস্তু হতো, 'বিজেপি ক্ষমতায় আসবে কিনা?' কিন্তু ওরা যখনই প্রচার শুরু করছে ৩৭০ আসন বা '৪০০ পার' বলে, তখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে "বিজেপি ৩৭০ আসন বা '৪০০ পার' করতে পারবে কিনা?"

মোদি সরকার 'মোটেই গণতান্ত্রিক নয়' বলেও দাবি প্রভাকরের। ১৪৫ জন সাংসদকে বরখাস্ত করে কোনও আইন পাশ করানো হলে আর গণতন্ত্র বেঁচে থাকে না বলেই তাঁর মত।

দেশের কৃষকদের সঙ্গে ১০ মিনিটও কথা না বলে, তিনটি কৃষি বিল পাশ করানো নিয়েও মন্তব্য করেছেন প্রভাকর।

এই সব কিছুকেই বিজেপির ক্ষমতা হ্রাসের কারণ হিসেবে দেখছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী। সম্প্রতি তিনিই বলেছিলেন, "নির্বাচনী বন্ড কেবলমাত্র দেশ নয় গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি।" রীতিমতো সতর্ক করে দাবি করেছিলেন তিনি যে, নরেন্দ্র মোদি ২০২৪ সালে আবার প্রধানমন্ত্রী হলে "এটাই হবে দেশের শেষ নির্বাচন।" তাঁর দাবি ছিল, মানচিত্র বদলে দেওয়া হবে বলেও। বিজেপি দলনেতাদের মুখে যে ঘৃণাসূচক মন্তব্য শোনা যায়, তা দিল্লির লালকেল্লা থেকে শোনা যাবে বলেও তিনি মন্তব্য করেছিলেন প্রভাকর। মণিপুরের মতো হিংসাত্মক পরিস্থিতি গোটা দেশে দেখা যাবে বলেও তাঁর দাবি। প্রশ্ন হচ্ছে, বিজেপির মন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর যা বলছেন, তার প্রভাব কি ব্যালট বাক্সে পড়বে? সাধারণ মানুষ, বিজেপির একনিষ্ঠ ভোটাররা কি আদৌ এই ইস্যু নিয়ে চিন্তিত?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।