নির্বাচনী বন্ডের চেয়েও ভয়াবহ! ১২০০০ কোটি টাকার দুর্নীতি PM CARES ফান্ডে?

PM CARES Fund Scam: বিরোধীদের অভিযোগ, চিনের বেশ কয়েকটি সংস্থা PM CARES তহবিলে দান করেছে।

inscript
৪ মিনিট
নির্বাচনী বন্ডের চেয়েও ভয়াবহ! ১২০০০ কোটি টাকার দুর্নীতি PM CARES ফান্ডে?

মহামারী দেখার জন্য প্রস্তুত ছিল না দেশ। হঠাৎ চলে আসা মহামারী রুখতে ঠিক কী কী করা উচিত তা বোঝার আগেভাগেই দেশ জুড়ে লকডাউন। সময় যত পেরিয়েছে কোভিড আক্রান্ত দেশ প্রতিনিয়ত লাশ গুনেছে, প্রতিনিয়ত অক্সিজেনের অভাবে ধুঁকেছে, গণচিতার ধোঁয়াতে গণতন্ত্রের আকাশ কালো হয়ে এসেছে। ঠিক এই দুর্ভোগের সময়ই কোভিড-১৯ মহামারীর যেকোনও সমস্যা মোকাবিলার লক্ষ্যে, "প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং জরুরি পরিস্থিতির ত্রাণ তহবিল" নামে একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট গঠন করে। গোটা বিষয়টা পিএমকেয়ার্স ফান্ড নামেই বেশি পরিচিত হয়। মনে রাখতে হবে, দেশে কিন্তু আপদ-বিপদ-দুর্যোগ মোকাবিলায় দুইখানি এমন তহবিল আগে থেকেই ছিল। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) এবং জাতীয় প্রতিরক্ষা তহবিল। এই দুই তহবিলের দেখভাল করে প্রধানমন্ত্রীর কার্যালয় বা PMO। পিএম কেয়ার্সের দায়িত্ব নেয় এই কার্যালয়ই। এই তহবিলে কে টাকা দিল, কত টাকা দিল জানা যাবে না। প্রশ্ন ওঠে, PMNRF যেখানে আছেই, সেখানে আরও একটি তহবিলের দরকার কী?

PM CARES আর PMNRF একই ধাঁচের হলেও এর উদ্দেশ্যগুলি আলাদা। PMNRF বর্তমানে দাঙ্গা, দুর্ঘটনা এবং চিকিৎসা বিভ্রাট, প্রাকৃতিক দুর্যোগের শিকারদের সহায়তায় কাজ করে। অন্যদিকে, PM CARES জনস্বাস্থ্য সংকটের জন্য তহবিল তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল। যেমন কোভিড-১৯ মহামারীকালীন দুর্ভোগ, এই সময়কালে স্বাস্থ্যসেবা ও ওষুধপত্রকে আরও মানুষের কাছে পৌঁছনো এবং এই সংক্রান্ত গবেষণার জন্যও টাকা দেওয়ার কাজে পিএম কেয়ার্স ফান্ড ব্যবহৃত হবে। দুই তহবিলই সুবিধা অনুযায়ী পরিবর্তন করা যায়।

দেশের কেন্দ্র সরকারের বিরোধীরা বলছেন নির্বাচনী বন্ড কেলেঙ্কারির মতোই পিএম কেয়ার্স ফান্ড বিজেপির আরেকটি বড় দুর্নীতি। কে কত টাকা দিয়েছে তা জানানো যাবে না, এইটুকুতেই স্পষ্ট এর মধ্যে বড়সড় সমস্যা আছে, বিষয়টি অস্বচ্ছ। বিরোধীদের দাবি, PM CARES তহবিলে প্রাপ্ত মোট তহবিলের পরিমাণ কমপক্ষে ১২,৭০০ কোটি টাকার কাছাকাছি। কিছু কিছু ব্যক্তি ও সংস্থা অবশ্য প্রকাশ্যেই অনুদানের কথা জানিয়েছিল, যেমন রিলায়েন্স গ্রুপ (৫০০ কোটি টাকা), আদানি গ্রুপ (১০০ কোটি টাকা), পেটিএম (৫০০ কোটি টাকা), জেএসডব্লিউ গ্রুপ (১০০ কোটি টাকা)।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বন্ডে ১,৩৬৮ কোটি টাকার অনুদান কেবল একজনেরই! কী এই ফিউচার গেমিং কোম্পানি?

Future Gaming Electoral Bond Donor: ফিউচার গেমিং সিকিম এবং নাগাল্যান্ডে সংগঠিত লটারির একমাত্র পরিবেশক।

পিএম কেয়ার্স ফান্ডে টাকা দিলে তা আয়কর আইনের ধারা ৮০জি এর অধীনে ১০০% কর ছাড় পাবে। বিরোধীদের অভিযোগ, চিনের বেশ কয়েকটি সংস্থা PM CARES তহবিলে দান করেছে। TikTok দাবি করেছিল তারা ৩০ কোটি টাকা দান করেছে, Xiaomi ১০ কোটি টাকা, Huawei ৭ কোটি টাকা এবং OnePlus ১ কোটি টাকা দান করেছে বলে জানা যায়। চিন যখন লাদাখ এবং অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ড দখলের প্রক্তিয়া চালাচ্ছে, চিন-ভারত সম্পর্ক যখন এতই জটিল তাহলে কেন এই সংস্থাগুলি টাকা দিচ্ছে দেশের সরকারকে?

সাধারণত কোনও পাবলিক চ্যারিটেবল ফান্ডের জন্য কোম্পানি আইন, ২০১৩ অনুযায়ী ইচ্ছুক ব্যক্তি বা সংস্থার কাছ থেকে অনলাইন ব্যবস্থার মাধ্যমে অনুদান সংগ্রহ করা হয়, CSR বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিরর অংশ হিসেবে সংস্থার থেকে তহবিল নেওয়া যায়। তবে, এখানেও প্রশ্নচিহ্ন আছে। অভিযোগ ওঠে, সরকারি কর্মচারীদের তাঁদের বেতনের একটি অংশ বাধ্যতামূলকভাবে পিএম কেয়ার্স তহবিলে দিতে বাধ্য করা হচ্ছে।

খুব স্বাভাবিকভাবেই এই জোর করে অনুদান সংগ্রহ বিষয়টি মজুরি নিরাপত্তার অধিকারকে লঙ্ঘন করে। পাশাপাশি বিদেশ থেকে অনুদান পাওয়ার বিষয়টিও এতে যুক্ত আছে, এই বিষয়টি দেখে FCRA। এই অনুদান দিতে গেলে FCRA-র অধীনে রেজিস্ট্রেশনের জন্যও ৩ বছরের অডিট বিবৃতি প্রয়োজন। তবে PM CARES-এ টাকা দিতে চাইলে এই অডিট মকুব! অন্য সমস্ত তহবিল বা এনজিওর উপর যে নিয়ম আরোপিত আছে, কেন তার ঠিক বিপরীতে রাখা হলো পিএম কেয়ার্স ফান্ডকে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইলেক্টোরাল বন্ড মারফৎ জোড়া ফুলেরও বিপুল লক্ষ্মীলাভ! তৃণমূলকে টাকা দিল কারা?

Electoral Bond: কিন্তু মুখে যা-ই বলুন না কেন, বিজেপির তৈরি প্রকল্প ইলেক্টোরাল বন্ড থেকে ভালোই লাভবান হয়েছে তৃণমূল। শুধু কলকাতারই নয়, দেশের বহু সংস্থার থেকেই মোটা অঙ্কের অনুদান ঢুকেছে তৃণমূলের কোষাগারে।

সবচেয়ে বড় ব্যাপার হলো, রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত অধ্যাদেশে বলা হয়েছে, PM CARES CAG-এর আওতায় পড়ে না। এর অডিট করবে স্বাধীন অডিটররা। এত বড় একটি ফান্ডের দায়িত্বে বেসরকারি অডিটররা? কেন? দুর্নীতি ও অস্বচ্ছতার ব্যাপক সুযোগ কি জেনে বুঝেই তৈরি করা হয়েছে?

ভারতীয় ট্রাস্ট অ্যাক্ট, ১৮৮২-এর ১৯ নম্বর ধারার অধীনে দাতব্য তহবিল হিসাবে PM CARES-কে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই ট্রাস্ট তার সম্পত্তির একটি সঠিক হিসাব দিতে বাধ্য প্রাপককে।

PM CARES একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, এটি বেসরকারি সংস্থাগুলি থেকে অনুদান নেয়। কম্পট্রোলার এবং অডিটর জেনারেল (CAG) তাই এর অডিট করতে পারবে না। তবে PMNRF আর PM CARES এই দু'টি তহবিলই তৈরি করা হয়েছে ভারতীয় সংবিধানের ২৬৬, ২৮৩ এবং ২৮৪ অনুচ্ছেদকে মাথায় রেখে করা হয়নি। অনুচ্ছেদ ২৬৬(২) বলে, ভারত সরকারের পক্ষ থেকে সংগ্রহ করা, কনসলিডেটেড এবং কন্টিনজেন্সি ফান্ড ব্যতীত অন্যান্য সমস্ত তহবিলই পাবলিক অ্যাকাউন্টের অন্তর্গত।

ধারা ২৮৩(১) বলে, কনসলিডেটেড এবং কন্টিনজেন্সি ফান্ডের হেফাজত, এই জাতীয় তহবিলে অর্থ প্রদান, সেখান থেকে টাকা তোলা, ভারতের পাবলিক অ্যাকাউন্টে টাকা দেওয়া এবং এই জাতীয় অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সবকিছুই সংসদ প্রণীত আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, আইনে বিধি না থাকা পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। পিএম কেয়ার্স ফান্দ কিন্তু সংসদীয় তত্ত্বাবধানে নেই।

তথ্যের অধিকার (আরটিআই) আইনের অধীনে ২০২০ সালের ২১ এপ্রিল, পিএমও থেকে এই ফান্ডে টাকা দেওয়া ব্যক্তি বা সংস্থার বিশদ তথ্য চেয়ে একটি আবেদন দায়ের করা হয়েছিল। পিএমও তথ্য দিতে অস্বীকার করে। অথচ আরটিআই আইন অনুসারে পিএমও আরটিআইয়ের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে না কারণ পিএমও সরকারি সংস্থা। কিন্তু পিএমও জানায়, তথ্যের অধিকার আইনের অধীনে সরকারি কর্তৃপক্ষের সংজ্ঞার আওতায় পড়ে না এটি। তাই কে কত টাকা দিল জানানো যাবে না। এত রাখঢাক করে আসলে কি বড় দুর্নীতিকেই ধামাচাপা দিচ্ছে না বিজেপি?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।