Gold Investment || জমানো টাকায় সোনা কিনছেন? বিনিয়োগ নাকি বড় ভুল হচ্ছে...

ইনভেস্টমেন্ট কারিগররা মনে করেন সোনা কখনই বিনিয়োগের সঠিক পথ নয়। এর থেকে স্টক মার্কেটে বিনিয়োগ করা ভালো।

Piya Saha
৩ মিনিট
Gold Investment || জমানো টাকায় সোনা কিনছেন? বিনিয়োগ নাকি বড় ভুল হচ্ছে...

বাড়ির বড়দের অনেককেই বলতে শুনবেন, সোনা কিনে রাখো। খুব ভালো ইনভেস্টমেন্ট। আমাদের দেশের অনেক মানুষই এই ধারণাতে বিশ্বাসী। মেয়ের বিয়ে হোক বা ধনতেরাস বাঙালির সোনা কেনার হুজুগ পড়ে যায়। আর হবে নাই বা কেন? শেষ ২০ বছরে যে হারে বেড়েছে সোনার দাম তাতে আপাত দৃষ্টিতে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। তথ্য বলছে ২০০৭ সালেও প্রতি দশ গ্রাম সোনার দাম ছিল আট হাজার টাকার আশেপাশে। আজ ১৫ বছর পর সেই দাম দাঁড়িয়েছে ৫০ হাজার টাকার ওপর। অন্যদিকে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার কমেছে বছর বছর। তবে সোনা কেন নয়!

কিন্তু জেনে রাখুন ইনভেস্টমেন্ট কারিগররা মনে করেন সোনা কখনই বিনিয়োগের সঠিক পথ নয়। এর থেকে স্টক মার্কেটে বিনিয়োগ করা ভালো। আচ্ছা আপনি কখনও ভেবে দেখেছেন পৃথিবীর বড় শিল্পপতিরা কেন সোনা ছেড়ে স্টক মার্কেটে বিনিয়োগ করেন? আজ জেনে নেওয়া যাক সোনায় বিনিয়োগ করা সঠিক নাকি সবটাই ভ্রান্ত ধারণা। তবে তার আগে দেখা যাক সোনা কবে থেকে সম্পদ হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

সোনার এল কী ভাবে

সোনার তাৎপর্য বলতে গেলে ফিরে যেতে হবে যীশুর জন্মের বহু বছর আগে। ইজিপ্টের সভ্যতার থেকেও পুরনো সোনার ইতিহাস। সোনার মুদ্রার ব্যবহার শুরু হয় ৫৬০ খ্রীষ্ট পূর্বাব্দ থেকে। সে সময় বণিকরা ব্যবসার কাজে সহজ মুদ্রা ব্যবস্থা প্রচলন লক্ষ্যে এই ধাতুর ব্যবহার করতে শুরু করেন। ততদিনে বিশ্বের নানা প্রান্তে সোনার তৈরি গয়না যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। গয়নার থেকে মুদ্রাকে আলাদা করতে সরকারি স্ট্যাম্প ব্যবহার করা হত। মুদ্রায় এই ধাতুর ব্যবহারের কারণেই পরবর্তীকালে ইউরোপ ও ইংল্যান্ডে জুড়ে এর গুরুত্ব বৃদ্ধি পায়। ৭৭৫ সালে গ্রেট ব্রিটেন ধাতুর তৈরি মুদ্রা চালু করে। পাউন্ড, সিলিং, পেনস সবধরনের মুদ্রারই মূল ভিত্তি ছিল সোনা। পরবর্তীকালে সোনা ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও আমেরিকা জুড়ে সম্পদের প্রতীক হয়ে ওঠে। ভারতেও বিভিন্ন রাজার আমুলে চালু ছিল স্বর্ণমুদ্রা।সেই ধরনা থেকেই সোনা আজও সম্পদ হিসেবেই গণ্য করা হয়।

সোনায় বিনিয়োগের অসুবিধা

সোনায় বিনিয়োগের ক্ষেত্রে সকলেই যে ভুল করেন তা হল এক্ষেত্রে বিনিয়োগে তেমন লাভের মুখ দেখা যায়না। একটু তলিয়ে ভাবলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি ভাল অঙ্কের লাভ আশা করেন এবং দীর্ঘমেয়াদী সম্পদ তৈরীর কথা ভাবেন তবে সোনা কখনই সঠিক বিনিয়োগ নয়। কারণ আজ আপনি যে পরিমাণ অর্থ খরচ করে সোনা কিনছেন তা বছর কুড়ি পরে বাজারে বিক্রি করতে গেলে বেশি টাকা পাবেন ঠিকই তবে সেটা আজকের নিরিখে। বেশিরভাগ ক্ষেত্রেই ২০ বছরে যে মুদ্রাস্ফীতি ঘটেছে সেই অঙ্ক হিসাবেই ধরা হয় না। বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট, সর্বকালের শ্রেষ্ঠ বিনিয়োগকারীদের অন্যতম সম্ভবত এটি বোঝেন তাই তিনি যেকোনো অবস্থাতেই তিনি সোনায় বিনিয়োগের বিরুদ্ধে। অপরদিকে ভেবে দেখুন, যে পরিমাণ অর্থ খরচ করে সোনা কিনছেন তা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে খাটাতে পারলে কুড়ি বছর পরে তা স্বভাবতই অনেক বড় আকার নেবে। লাভের পরিমাণ মিলবে যথেষ্ট।কিন্তু সোনার কয়েন বা বার কুড়ি বছরে কখনই পরিমাণে বেড়ে যাওয়া সম্ভব নয়। তাই ইনভেস্টমেন্ট কারিগরদের অনেকেই বলেন সোনায় বিনিয়োগ আদতে বোকামি। সাথে সোনা কতখানি খাঁটি সে নিয়েও প্রশ্ন থেকেই যায়। পাশাপশি সোনার গয়না, কয়েন বা বার বাড়িতে থাকলে তার জন্য বাড়তি ঝুঁকি তৈরি হয়। তাই অনেকেই যাঁরা আধুনিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং সম্পর্কে ওয়াকিবহাল তাঁরা সোনায় বিনিয়োগ করেন না।

তবে যাঁদের সে সুযোগ নেই যেমন গৃহবধূদের ক্ষেত্রে সোনা ছাড়া উপায়ও নেই অন্য ক্ষেত্রে বিনিয়োগের। ডিমনিটাইজেশনের কথা মাথায় এলে নিশ্চয় মনে আসবে যে সব মহিলারা দীর্ঘদিন ধরে অল্প টাকা জুড়ে জুড়ে সঞ্চয় করেছিলেন, এক রাতেই সেসব টাকা বাতিল। তাই তাঁদের ক্ষেত্রে বিনিয়োগের বিকল্প এবং সবথেকে ভালো উপায় সোনা।অনেকে সোনায় বিনিয়োগ করার কথা ভাবেন কর ছাড়ের কথা ভেবে।আবার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের কথা ভাবলে সোনা কেনার কথা ভাবতে পারেন। কিন্তু বর্তমানে 'পেপার গোল্ড' ধারণাটি সোনায় বিনিয়োগের ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তাছাড়া কিছু গোল্ড মিউচুয়াল ফান্ড রয়েছে বিনিয়োগের বিকল্প হিসেবে। এই সংস্থাগুলি সোনার বাজারদর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কিন্তু যদি আপনি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগে করতে না চান তবে সরকারের গোল্ড বন্ডে টাকা রাখতে পারেন । এক্ষেত্রে সোনার দামের সাথেই বন্ডের দামও বাড়তে থাকে। সাথে প্রতিবছর ২.৫ % হারে সুদও পাওয়া যায়। এই ব্যবস্থায় কর ছাড়ের সুবিধাও রয়েছে। আজকাল অনেকে সোনার খনির শেয়ারও কেনেন। এক্ষেত্রে আপনার কেনা শেয়ার স্টক মার্কেটে বিনিয়োগের অনুরূপ।তবে এক্ষেত্রে শুধুমাত্র শেয়ারগুলি সোনার খনির সাথে সম্পর্কিত এবং সোনার দর দ্বারাই কমবেশি নিয়ন্ত্রিত হয় এগুলি।

অনেকেই বিশ্বাস করতে চান না যে আজকের সময়ে সোনা কখনই সঠিক বিনিয়োগের ক্ষেত্র নয়। হাজার হাজার বছরের মানসভ্যতার ইতিহাসে সোনা সম্পদ হিসেবে বিবেচিত হয়ে এসেছে ।কিন্তু বর্তমান বাজারে যখন মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের চেষ্টা করেন তখন পুরোনো এই চিন্তা যে ঠিক নয় তা জেনে রাখাই ভালো।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।