আরও ১০০ চিতা আসছে ভারতে! কেন এই চিতা আনার হিড়িক পড়ল দেশে?

Cheetah: নামিবিয়া থেকে ভারতে যে চিতা পাঠানো হলো তা প্রথম আন্তঃমহাদেশীয় স্থানান্তর।

inscript
২ মিনিট
আরও ১০০ চিতা আসছে ভারতে! কেন এই চিতা আনার হিড়িক পড়ল দেশে?

দেশে আসবে ১০০ চিতা! দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ এশিয়ায় এসে পৌঁছবে এই চিতারা। এক বিশেষ প্রকল্পের অংশ হিসাবেই ভারতে এত সংখ্যক চিতা পাঠানোর চুক্তি হয়েছে। গত সেপ্টেম্বর মাসেই নামিবিয়া থেকে আটটি চিতাকে এই দেশে নিয়ে আসা হয়। ভারতের পরিবেশ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসেই ১২টি চিতা আসছে ভারতবর্ষে। পরিবেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী আগামী ৮ থেকে ১০ বছরে আরও ১২ টি চিতাকে আফ্রিকা থেকে এই দেশে পাঠানো হবে যাতে চিতার সংখ্যা নিরাপদ ও নিয়ন্ত্রণে থাকে।

ভারত একসময় এশিয়াটিক চিতার আবাসস্থল ছিল। ১৯৫২ সালে চিতাকে এই দেশে বিলুপ্ত ঘোষণা করা হয়। মানুষের বাস বাড়তে থাকে আর চিতার কমতে থাকে। পাশাপাশি চামড়ার লোভে পশুপাচারকারীদের হাতে চিতার নিধনও ছিল ব্যাপক। ২০২০ সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় আফ্রিকান চিতাদের পরীক্ষামূলকভাবে, সাবধানে, নির্বাচিত স্থানে দেশে আনা যেতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতে চিতাদের প্রথম শিকার! যেভাবে সেজে উঠছে নতুন শ্বাপদদের রোমহর্ষক অরণ‍্য

Cheetah in India: জানা গেছে, একটি চিতল হরিণ শিকার করেছে নামিবিয়ার দুই শ্বাপদ।

কর্মকর্তারা বলেছেন যে, নামিবিয়া থেকে ভারতে যে চিতা পাঠানো হলো তা প্রথম আন্তঃমহাদেশীয় স্থানান্তর। নামিবিয়ার চিতাদের নয়াদিল্লি থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণে কুনো ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়। যে চিতা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সেই চিতাই কি ফিরে এল তবে? ১৯৪৭ সালে কোরাবির মহারাজা তিনটি চিতা শিকার করে। শোনা যায়, সেটাই ভারতে দেখা যাওয়া শেষ চিতা। ভারতে ছিল ইরানীয় চিতা (Acinonyx jubatus venaticus)। যে চিতা এখন নামিবিয়া থেকে আনা হচ্ছে, তা আফ্রিকান চিতা (Acinonyx jubatus jubatus)। ভারতে যেহেতু এর আগে কখনও ইরানীয় চিতা ছাড়া অন্য কোনও চিতা বাস করেনি তাই আফ্রিকান চিতা ভারতের বাস্তুতন্ত্রে কতটা খাপ খাওয়াতে পারবে তা জানার উপায় নেই।

কিন্তু সংরক্ষণ বিশারদের একাংশের মতে কুনো-পালপুরের বাস্তুতন্ত্র চিতার বাসযোগ্য নয়। সেখানে যে ঘাসজমি রয়েছে, তা চিতার স্বাভাবিক বিচরণক্ষেত্রের চেয়ে কম। এবং এখানে যে তৃণভোজী প্রাণীরা আছে তার সংখ্যাও আফ্রিকান চিতাদের খাবার সংকুলানের পর্যাপ্ত নয়। ফলে চিতারা আশপাশের গ্রাম-শহরাঞ্চলে ঢুকে গবাদি পশু, গৃহপালিত পশু শিকার করবেই। এতে ফের চাগাড় দেবে মানুষ আর পশুর চিরাচরিত বিরোধ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।