শৈশবের সঙ্গী মিকি, মিনি ডোনাল্ড ডাক সবসময় কেন গ্লাভস পরে থাকে? তাক লাগাবে আসল যে কারণ

Disney Micky Mouse: সাদা-কালো কার্টুনের যুগে কালো শরীর থেকে চরিত্রদের গোলাকার হাত আলাদা করা কঠিন ছিল।

inscript
২ মিনিট
শৈশবের সঙ্গী মিকি, মিনি ডোনাল্ড ডাক সবসময় কেন গ্লাভস পরে থাকে? তাক লাগাবে আসল যে কারণ

মিকি, মিনি, ডোনাল্ড ডাক, পিনোচিও এবং আরও আরও অনেক ডিজনি চরিত্রগুলির সবার মিল কোথায়? মানুষের পছন্দের তালিকায় এরা সবাই রয়েছে- এসব তো রইলই। তাছাড়াও একটি উল্লেখযোগ্য জিনিস রয়েছে- গ্লাভস। ডিজনির সমস্ত বিখ্যাত চরিত্রগুলো কেন গ্লাভস পরে থাকে জানেন? ডিজনির সবচেয়ে বিখ্যাত কার্টুন চরিত্রগুলি সম্পর্কে বিস্তর আশ্চর্য সব তথ্য রয়েছে। তারই মধ্যে অন্যতম হলো এই গ্লাভস রহস্য! অ্যানিমেশনের এই চরিত্রগুলিকে গ্লাভস পরানো আসলে ছিল চমত্কার এক যৌক্তিক পদক্ষেপ। অ্যানিমেশন অত্যন্ত নিবিড় শিল্প, এর পদ্ধতিও বেশ কঠিন। চরিত্রগুলি তৈরি করতে বিস্তর সময় না দিলে কিছুতেই তা নির্ভুল হয় না। শিল্পীরা কয়েকটি কৌশলে এই পদ্ধতিকে সহজ এবং দ্রুত করে তুলতে চেয়েছিলেন। এই কৌশলগুলির মধ্যে অন্যতম হলো, কোণের পরিবর্তে বৃত্তাকার প্রান্ত ব্যবহার করা। অর্থাৎ অ্যানিমেশন প্রক্রিয়াটিকে দ্রুততর করার জন্য হাতের নানা ভাঁজ, কোণ ইত্যাদি ঝামেলে এড়াতে গ্লাভস পরিয়ে দাও!

সেই সময় সাদা-কালো কার্টুনের যুগ! কালো শরীর থেকে চরিত্রদের গোলাকার হাত আলাদা করা কঠিন ছিল। গ্লাভস ছিল হাত আলাদা করার এক সহজ উপায়। ওয়াল্ট ডিজনিই সম্ভবত প্রথম মিকি মাউস অভিনীত দ্য ওপ্রি হাউসে তার চরিত্রকে গ্লাভস পরিয়েছিলেন। অ্যানিমেশন কালো এবং সাদার গণ্ডি থেকে বেরিয়ে এলেও মিকি এবং অন্যদের চরিত্রের অংশ হয়ে উঠেছিল তাদের সাদা গ্লাভস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'মাসের সেই বিশেষ দিন' আর নয়! জানেন, টিভিতে প্রথম কবে ব্যবহৃত হয় 'পিরিয়ড' শব্দটি?

Period Advertisement: ১৯৭২ সাল পর্যন্ত, প্যাড এবং ট্যাম্পুন নিয়ে টিভিতে বিজ্ঞাপন দেওয়া যেত না।

অ্যানিমেশন সহজ করার পাশাপাশি, ওয়াল্ট ডিজনি জানিয়েছিলেন গ্লাভস পরানোর আরও একটি কারণ রয়েছে। নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, ১৯৫৭ সালে ডিজনি তাঁর জীবনীকার বব টমাসকে বলেছিলেন, মিকির ইঁদুরের হাত চাননি তিনি, মিকির আরও বেশি মানুষ হওয়ার কথা ছিল। তাই তাকে গ্লাভস দেওয়া হয়। এতে ছোট ছোট পাঁচ আঙুলকে অনেক বেশি বড় বলে মনে হতো, তাই একটি আঙুল বাদও দিয়ে দেওয়া হয়।

মিকি মাউসের জন্ম ১৯২৮ সালে। অ্যানিমেটেড এই কার্টুন চরিত্রের স্রষ্টা ওয়াল্ট ডিজনি এবং ইউব আইওয়ার্কস। ওয়াল্ট ডিজনি কোম্পানির দীর্ঘকালের মাসকট মিকি আসলে এক ইঁদুর-মানুষ। লাল শর্টস, বড় হলুদ জুতো এবং সাদা গ্লাভস পরা এই খুদে চরিত্র বিশ্বের শৈশবকালকে যত্ন করে গড়ে দিয়েছে। উপহার দিয়েছে ভালো থাকা, অনেক বড় বয়সে সেই সব কার্টুন সঙ্গীদের মনে করে ভালো থাকার রসদ দিয়েছে আজীবন। মিকির দশটি কার্টুন সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য আকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, যার মধ্যে একটি, লেন এ পাও, ১৯৪১ সালে এই পুরস্কার জিতেওছিল। ১৯৭৮ সালে, মিকি হলিউড ওয়াক অব ফেমে তারকা হিসেবে প্রথম কার্টুন চরিত্রের জায়গা নেয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।