নতুন ঘড়িতে কেন সবসময় ১০ টা ১০ বেজে থাকতে দেখায়?

Clock : সব নতুন ঘড়িতে সময় দশটা বেজে দশ দেখায়, কী এর আসল কারণ?

Kankana Mukherjee
২ মিনিট
নতুন ঘড়িতে কেন সবসময় ১০ টা ১০ বেজে থাকতে দেখায়?

ধরুন আপনি ঘড়ি কিনতে দোকানে গিয়েছেন। থরে থরে সাজানো নতুন ঘড়ি। ছোট, বড় বিভিন্ন মাপের, বিভিন্ন দামের ঘড়ি। কোনওটা রঙিন, কোনওটা সাদা, টেবিল ঘড়ি, দেওয়াল ঘড়ি, নিদেনপক্ষে হাতঘড়ি সবেতেই এক টাইম। ছোট কাঁটাটা ২-এর ঘরে, আর বড় কাঁটাটা ১০-এর ঘরে। অর্থাৎ ১০ টা বেজে ১০ মিনিট। এমনকী কোথাও কোনও ঘড়ির বিজ্ঞাপন যদি লক্ষ্য করেন, সেখানেও একই ব্যাপার। সেই একই সময়, ১০:১০। কিন্তু কেন এমন আজব জিনিস? কোন রহস্য লুকিয়ে এর নেপথ্যে?

বাংলায় একখানা প্রবাদ রয়েছে, “নানা মুনির নানা মত”, তার স্বার্থক প্রয়াস যেন এখানেই। এই কারণ সন্ধানে বিভিন্ন মতভেদ পাওয়া যায়। বেশিরভাগ জন বলেন, ১০:১০ এই সময়টা বাজলে ঘড়ির কাঁটাগুলি ইংরেজির ‘v’ আকৃতির দেখায়, আর এই ভি অর্থে victory অর্থাৎ বিজয় বোঝায়। তাই সময়ের জয় বোঝাতেই নতুন ঘড়ির কাঁটা দশটা বেজে দশ মিনিটে করা থাকে। যদিও কেউ কেউ আবার বলেন অন্য কথা। বলা হয়, ১০:১০ বাজলে ঘড়ির কাঁটার আকৃতি নাকি একটু হাসি মুখের মতো দেখায়। গ্রাহকদের পজিটিভ বার্তা দিতে তাই এই সময়টাকে নির্ধারণ করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধরার সুবিধের জন্য নয়, জানেন কি প্লাস্টিকের টুলে ছিদ্র থাকার পিছনেও রয়েছে বৈজ্ঞানিক যুক্তি

Plastic stool : প্লাস্টিকের টুলের ঠিক মাঝখানে একটা করে ছিদ্র থাকে, কেনার আগে জেনে নিন আসল কারণ

এখানেই শেষ নয় এর কারণ সন্ধানে যোগ হয়েছে ঐতিহাসিক পটভূমি। যদিও তার কোনও প্রামাণ্য নথি মেলে না তবুও লোক মুখে প্রচার পেতে পেতে এই কারণগুলিও অন্তর্ভুক্ত হয়েছে এই ক্ষেত্রে। জানা যায়, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে নাকি গুলিবিদ্ধ করা হয় ঠিক এই সময়। তখন তাঁর পকেটে একটু ঘড়ি ছিল,সেই ঘড়িতে ১০ টা বেজে ১০ মিনিট বেজেছিল থেকেই এই সময়টিকে নির্দিষ্ট করা হয় l। অন্যদিকে কেউ কেউ বলে থাকেন হিরোশিমা এবং নাগাসাকি বোমা বিস্ফোরণে সময়ও নাকি ছিল এই ১০ টা বেজে ১০ মিনিট। তাই এই সময়টিকে নির্দিষ্ট করে সাধারণ মানুষের মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ করা হয় আজও।

যুক্তি তর্কের বেড়াজালে হয়তো সত্যিই সব সময় সিদ্ধান্তে পৌঁছনো যায় না, কিছু ক্ষেত্রে প্রচলিত কথাও যুক্তি হয়ে দাঁড়ায়। তবে উপরের সবকটি কারণ ছাড়াও একটি অন্য বিষয় তুলে ধরেন প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানি। তাঁদের মতে ঘড়িতে দশটা দশ বাজার সময় ঘড়ির দুটি কাঁটাই থাকে ঊর্ধ্বমুখী, এর ফলে কাঁটাগুলো নিচের দিকে নেমে আসে না। এবং প্রস্তুতকারকরা খুব সহজেই নিজেদের কোম্পানির নাম নিচে লিখে দিতে পারেন। যার ফলে সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে নামটি। যদিও কোনটা আসল কারণ তার প্রমাণ মেলেনা কিছুতেই তবে সবকটি যুক্তিই যেহেতু একটি সময়কেই নির্দেশ করছে সুতরাং ওই সময়টিকে নিশ্চিন্তে নির্ধারণ করতে পারেন দোকানি।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।