সাংসদদের জন্য তাক লাগানো আসন! নতুন পার্লামেন্টে ঠিক কী কী রয়েছে?

New Parliament Seating : নতুন সংসদের পরিকল্পনা অনুসারে লোকসভায় যৌথ অধিবেশন হলে মোট ১,২৭২টি আসনে সদস্যরা বসতে পারবেন।

inscript
২ মিনিট
সাংসদদের জন্য তাক লাগানো আসন! নতুন পার্লামেন্টে ঠিক কী কী রয়েছে?

ছিল গোল, হয়ে গেল ত্রিভুজ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় সাধের প্রকল্প সেন্ট্রাল ভিস্তা। তার অধীনেই তৈরি হয়েছে দেশের নতুন সংসদ ভবন। পুরনো একটি সংসদ ভবন থাকতেও কেন ৮৩৬ কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন গড়া হলো, এর ব্যাখ্যা সরকার দিয়েছে প্রযুক্তি দিয়েই। লোকজন যাতে আরাম করে বসতে পারে সংসদে, ব্যবস্থা আসলে তারই। কিন্তু গোলাকার ভবনের জায়গায় হঠাৎ ত্রিভুজাকার করে কেন তৈরি হলো সংসদ? উত্তর লুকিয়ে সেই বসার বন্দোবস্তেই। নয়া সংসদের নির্মাতা, স্থপতিরা বলছেন ত্রিভুজাকাত আকৃতিতেই কোনও স্থান সর্বোচ্চ ব্যবহার করা যায়।

২০২০ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই নতুন ভবনে বড় হল, একটি লাইব্রেরি, বিশাল পার্কিং এবং কমিটি রুম রয়েছে। হলঘর এবং অফিস ঘগুলি অত্যাধুনিক সুবিধায় মোড়া। তবে গোটা ভবনেও প্রাধান্য পেয়েছে পদ্ম। তা বিজেপির প্রতীক হিসেবে নাকি দেশের জাতীয় ফুল, প্রশ্ন তুলছেন অনেকেই।

নতুন এই সংসদ ভবনের মোট এলাকা ৬৫ হাজার বর্গমিটার। সংসদের কার্যকারিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নতুন এবং আগের ভবনগুলি একসঙ্গে কাজ করবে। নতুন সংসদ ভবনে পুরনোটির চেয়ে ঢের বড় আইনসভা কক্ষ থাকছে। ভারতের জাতীয় পাখি ময়ূরের নকশার উপর ভিত্তি করে নির্মিত নতুন লোকসভায় আগের আসনের তিনগুণ আসন রয়েছে। ৮৮৮টি আসন! রাজ্যসভার জন্য ৩৪৮টি আসন থাকছে। এটি আবার জাতীয় ফুল পদ্মের নকশার উপর ভিত্তি করে তৈরি। নতুন সংসদের পরিকল্পনা অনুসারে লোকসভায় যৌথ অধিবেশন হলে মোট ১,২৭২টি আসনে সদস্যরা বসতে পারবেন। নতুন সংসদ ভবনে সাংসদদের প্রতিটি আসনে মাল্টিমিডিয়া ডিসপ্লেও লাগানো হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন পার্লামেন্ট গড়তে ৮৩৬ কোটি! পুরনো সংসদ ভবন তৈরি হয়েছিল কত টাকায়?

Old Parliament Making History: ১৯১৯ সালে কাউন্সিল হাউসের ব্লুপ্রিন্ট তৈরি করেন লুটিয়েন্স এবং বেকার। তারা ঠিক করেন এই ভবনটি হবে বৃত্তাকার আকৃতির।

দু'টি আইনসভা ছাড়াও নতুন সংসদে একটি 'সাংবিধানিক হল' রয়েছে। এখানে ভারতীয় সংবিধানের ধারার পাণ্ডুলিপি রাখা হয়েছে। নতুন সংসদ ভবনের অফিসে সর্বাধুনিক যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে সরকার। নতুন সংসদ ভবনে অত্যাধুনিক অডিও-ভিজ্যুয়াল সিস্টেম সহ বড় কমিটি রুমও রয়েছে।

নতুন সংসদের লাইব্রেরিতে থাকছে হাওয়া-বাতাস প্রবেশ করার মতো পর্যাপ্ত জানালা এবং দরজা। একই সঙ্গে কাচের চেয়ার-সোফা-বইদানি দিয়ে সাজানো লাইব্রেরির দেওয়ালে ভারতের বিভিন্ন প্রান্তের চিত্রশিল্পও দেখা যাবে। নতুন সংসদের প্রবেশদ্বার মূলত তিনটি, জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার।

নতুন সংসদ ভবনে গণমাধ্যমের জন্যও বিশেষ সুবিধা থাকছে। মিডিয়ার কর্মীদের জন্য মোট ৫৩০ টি আসন বরাদ্দ করা হয়েছে। দুই কক্ষেই সাধারণ জনগণের কাছে সংসদীয় কার্যবিবরণী সম্প্রচারের জন্য গ্যালারিও থাকছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।