নতুন পার্লামেন্ট গড়তে ৮৩৬ কোটি! পুরনো সংসদ ভবন তৈরি হয়েছিল কত টাকায়?

Old Parliament Making History: ১৯১৯ সালে কাউন্সিল হাউসের ব্লুপ্রিন্ট তৈরি করেন লুটিয়েন্স এবং বেকার। তারা ঠিক করেন এই ভবনটি হবে বৃত্তাকার আকৃতির।

inscript
৩ মিনিট
নতুন পার্লামেন্ট গড়তে ৮৩৬ কোটি! পুরনো সংসদ ভবন তৈরি হয়েছিল কত টাকায়?

১৮ সেপ্টেম্বর ২০২৩। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরনো লোকসভায় শেষবারের মতো বক্তৃতা দিলেন। ঐতিহাসিক সংসদ ভবনের যাত্রা শেষ, কারণ নতুন ঝাঁ চকচকে সংসদ ভবনটি প্রস্তুত। এবার দেশের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ হবে সেন্ট্রাল ভিস্তাতেই। ব্রিটিশ আমলের এই পুরনো সংসদ ভবনের সঙ্গে জুড়ে রয়েছে হাজারো ইতিহাস। প্রধানমন্ত্রী মোদি, পুরনো ঘর ছেড়ে আসার সময় সেই ইতিহাসের খণ্ডাংশ উল্লেখও করেছেন। স্বাধীনতার আগে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল নামে পরিচিত ভবনটিই পরে সংসদ ভবন হয়ে ওঠে। বিদেশি শাসকরাই এই ভবন তৈরি করেন, শ্রমিকরা ছিলেন ভারতেরই।

সংসদ ভবনের মূল পরিকল্পনাটি করেছিলেন হার্বার্ট বেকার। সাল ১৯১১, দিনটা ১২ ডিসেম্বর। ভারতের শাসক রাজা পঞ্চম জর্জ নতুন দিল্লিতে রাজ্যাভিষেক করলেন। জর্জ জানালেন, ভারত সরকারের আসন কলকাতা থেকে দিল্লির প্রাচীন রাজধানীতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশরা। নতুন রাজধানীতে কাজ করার জন্য নতুন রাজপ্রাসাদও চাই! দুই স্থপতি- এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার-কে তখন সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন (রাষ্ট্রপতির বাসভবন), উত্তর ও দক্ষিণ ব্লক (প্রশাসনিক ভবন), রাজপথ, ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটের চারপাশে ন্যাশনাল আর্কাইভ বিল্ডিং এবং অন্যান্য ভবনের নকশা তৈরির একটি প্রধান দায়িত্ব দেওয়া হয়।

ছয় বছর ধরে চলে সংসদ ভবন নির্মাণের কাজ। তখন অবশ্য ডাকা হতো কাউন্সিল হাউস নামেই। ১৯২১ থেকে ১৯২৭ পর্যন্ত এই ভবন তৈরির কাজ হয়। ব্রিটিশ যুগে এই সংসদ ভবনটিই ছিল ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল বা ব্রিটিশ ভারতের আইনসভা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন সংসদ ভবন জুড়ে পদ্মফুল আর ময়ূর! চোখ ধাঁধানো বিলাসের বহরে অবাক দেশ

Central Vista New Parliament: এই নয়া সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূর থিমের উপর তৈরি হয়েছে।

পুরনো সংসদ ভবন কীভাবে তৈরি হয়েছিল?

১৯১৯ সালে কাউন্সিল হাউসের ব্লুপ্রিন্ট তৈরি করেন লুটিয়েন্স এবং বেকার। তারা ঠিক করেন এই ভবনটি হবে বৃত্তাকার আকৃতির। অনেকে বলেন, এই দুই স্থপতি রোমানদের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, কলোসিয়ামের কথা মাথায় রেখেই নকশাটি করেছিলেন। অনেকে আবার বিশ্বাস করেন, বৃত্তাকার আকৃতিতে এই ভবন তৈরির নেপথ্যে রয়েছে ভারতীয় এক মন্দির। মধ্যপ্রদেশের মোরেনা জেলার মিতাউলি গ্রামে অবস্থিত চৌসঠ যোগিনী মন্দির থেকে অনুপ্রাণিত হয়েই নাকি ব্রিটিশরা এই ভবন গড়েন। তবে হার্বার্ট বেকার সত্যিই সেই মন্দিরে গিয়েছিলেন কিনা, সেই মন্দিরের কথা জানতেন কিনা বা মন্দিরের ছবি দেখেছিলেন কিনা, তা জানা যায় না।

হার্বার্ট বেকারের ধারণা ছিল, পার্লামেন্ট হাউস নির্মাণের আসল লক্ষ্য হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শক্তি এবং প্রভাবকে তুলে ধরা এবং তাই হার্বার্ট বিশ্বাস করতেন প্রাচ্য ও পাশ্চাত্য শৈলীর মিশ্রণের মাধ্যমেই এই নতুন ভবনটি তৈরি করে এমন বার্তা দেওয়া যেতে পারে। লুটিয়েন্স নিজেও মনে করতেন ইউরোপিয় ধ্রুপদী গঠনশৈলীই শ্রেষ্ঠ। তবে তিনি এও বলতেন যে, যেহেতু এটি ভারতে গড়া হচ্ছে তাই ভারতীয় ঐতিহ্যকেই নির্মাণের ভিত্তি হতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন স্বাধীনতার ৭৫ বছর পর দরকার পড়ল নতুন সংসদ ভবনের?

New Parliament building: পুরনো সংসদ ভবনটি ১৯২৭ সালে চালু করা হয়েছিল।

বেকারকে লেখা একটি চিঠিতে লুটিয়েন্স বর্ণনা করেছেন, কীভাবে ভারতীয় শৈলীতে এমন ভবন নির্মাণ করবেন। তিনি স্পষ্ট লিখেছিলেন, যদি 'হিন্দু' কাঠামোর প্রয়োজন হয় তাহলে বর্গাকার পাথর বসিয়ে বসিয়ে শিশুর মতোই বাড়ি গড়ে তুলতে হবে। তবে প্রতিটি পাথরে আলাদাভাবে এবং স্বতন্ত্রভাবে খোদাই করতে হবে, কিছু ভয়ঙ্কর আকৃতি, কিছু নকশা। যদি 'মোঘল' ঘরানায় বানাতে হয় তবে, কংক্রিটই ভরসা। সাধারণ আয়তক্ষেত্রাকার-অষ্টভুজের মতো গড়ন। গম্বুজ থাকতেই হবে। পাথর বা মার্বেল দিয়েই সারতে হবে নির্মাণ।

অবশেষে, দুইয়ের মিশ্রণেই গম্বুজযুক্ত ছাদ এবং খোদাই করা ফুলকারি জালি দিয়ে সাজানো হয় ভবনটিকে। সেন্ট্রাল ভিস্তার অফিসিয়াল ওয়েবসাইট জানাচ্ছে, পুরনো এই ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় মার্বেল এবং পাথর খোদাইয়ের কাজে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রায় ২,৫০০ জন শ্রমিক ও রাজমিস্ত্রি নিয়োগ করে।

ঐতিহাসিক এই বৃত্তাকার সংসদ ভবনটিতে ১৪৪টি বেলেপাথরের স্তম্ভ রয়েছে, যার প্রতিটির মাপ ২৭ ফুট। সেই সময়ে, সংসদ ভবন নির্মাণের মোট খরচ ছিল ৮৩ লক্ষ টাকা। ভারতীয় শ্রমিকদের কঠোর পরিশ্রমেই সংসদ ভবনটি তৈরি হয়।

১৯২৭ সালের ১৮ জানুয়ারি ভাইসরয় লর্ড আরউইনকে এই পুরনো ভবনটির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানান গভর্নর-জেনারেলের নির্বাহী পরিষদের সদস্য স্যার ভূপেন্দ্র নাথ মিত্র। পরদিনই ব্রিটিশ সরকারের কেন্দ্রীয় আইন সভার তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় এই ভবনে।

ব্রিটিশ শাসনের অবসান ঘটলে, ভারত স্বাধীন হলে ভবনটি অধিগ্রহণ করে গণপরিষদ। ১৯৫০ সালে এই ভবনটিই হয় ভারতীয় সংসদ। ২০২৩ সালে তৈরি হলো নতুন সংসদ ভবন। পুরনো ভবনটি হবে ‘গণতন্ত্রের জাদুঘর’।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?