পেঁয়াজ কাটলেই জ্বালা করছে চোখ? দিনে দুপুরেই কেঁদে ভাসাচ্ছেন! জানেন কি আসল রহস্য?

Onion chopping : কিন্তু কেন পেঁয়াজ কাটলেই চোখে নেমে আসে অকাল বর্ষণ? জানেন কি আসল কারণ? এর পিছনেও রয়েছে বৈজ্ঞানিক যুক্তি

Kankana Mukherjee
২ মিনিট
পেঁয়াজ কাটলেই জ্বালা করছে চোখ? দিনে দুপুরেই কেঁদে ভাসাচ্ছেন! জানেন কি আসল রহস্য?

দামের নিরিখে মাঝেমাঝেই বাজার গরম করে পেঁয়াজ। পেটপুজোয় বাঙালির যে পরিমাণ কদর তাতে পিঁয়াজের চাহিদা বছরভর তুঙ্গে। রসিয়ে কষিয়ে রান্না করতে গেলে অবশ্য পেঁয়াজের জুড়ি মেলা ভার। কিন্তু পেঁয়াজ মানেই তো অন্য বিপদ। কাটতে গেলেই চোখে জল। একেবারে হাপুস নয়নে দিশেহারা হওয়ার জোগাড়। আজকাল অবশ্য পেয়াঁজ কাটার ঝামেলা এড়াতে অনেকেই বাটা মশলায় রান্না করেন, অথবা আধুনিক কাটার যন্ত্র ব্যবহার করে চটজলদি সুইচ টিপে কাজ হাসিল করে নেন। কিন্তু এত কিছু করেও পিঁয়াজ কাটা একেবারে এড়িয়ে চলা যায় না। তাই চোখের জল এড়াতে প্রয়োজন পড়ে নানা রকমের টোটকা।

কিন্তু কেন পেঁয়াজ কাটলেই চোখে নেমে আসে অকাল বর্ষণ? জানেন কি আসল কারণ? এর পিছনেও রয়েছে বৈজ্ঞানিক যুক্তি। পেঁয়াজের মধ্যে রয়েছে অজস্র কোষ। বিজ্ঞানীরা বলছেন, পেয়াঁজ কাটার সময় সেই কোষগুলি ছিঁড়ে যায়। তার থেকেই হয় বিপদ। বিচ্ছিন্ন কোষ থেকে বের হয় সালফিউরিক অ্যাসিড। তার সঙ্গে আবার মিশে যদি পিঁয়াজের ভিতরে থাকা অন্যান্য এনজাইম৷ এই দুইয়ের পারস্পরিক মিশ্রণে তৈরি হয় এক রকমের গ্যাস৷ এই গ্যাসটিকে বলে এস অক্সাইড৷ সেই গ্যাসই পৌঁছয় আমাদের চোখে৷

আমাদের চোখে এমনিতেই থাকে সাধারণ জল, যার সঙ্গে উক্ত গ্যাসের বিক্রিয়ায় আবারও তৈরি হয় সালফিউরিক অ্যাসিড। আর তা থেকেই জল আসে চোখে। সঙ্গে জ্বালা করে চোখ। সেই জ্বালা সহ্য করতে না পেরে বারবার চোখ বুজে ফেললে আরও বেশি করে জল নির্গত হয় এবং তার সঙ্গে বিক্রিয়ায় আবারও অ্যাসিড তৈরি হয়, তা থেকে আবার জল। একটা সাইকেলের মতো চলতে থাকে প্রক্রিয়া। তবে চোখে জল আসার সবচেয়ে বড় কারণ পেঁয়াজে উপস্থিত কেমিক্যাল। একে বলা হয় সিন-প্রোপ্যান্থাইল-এস-অক্সাইড। পেঁয়াজ কাটার সময় এতে উপস্থিত এই রাসায়নিক চোখের মধ্যে উপস্থিত ল্যাক্রিমাল গ্রন্থিকে উদ্দীপিত করে, যার ফলে চোখ থেকে জল বের হতে থাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নাক ডাকিয়ে ঘুম মানেই সুখনিদ্রা নয়! মৃত্যুকে রোজ রাতে ডেকে আনছে আপনার ছোট্ট ভুলই

Snoring Problem: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ঘুমের সময় ঘণ্টায় কমপক্ষে ২০ থেকে ৩০ বার শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করে।

তাই এই বিপদ থেকে বাঁচতে বদল করতে হবে পেঁয়াজ কাটার পদ্ধতি। এমন কিছু কৌশল ব্যবহার করতে হবে যাতে ঝুঁকি খানিকটা হলেও এড়ানো যায়। কয়েকটি উপায় হল -

১. পেঁয়াজ কাটার ক্ষেত্রে ধারালো ছুঁড়ি ব্যবহার করুন, যাতে কাজের সময় কম লাগে এবং বিক্রিয়া প্রক্রিয়া ত্বরান্বিত হিত্র না পারে।

২. পিঁয়াজ কাটার আগে মাথা ছাড়িয়ে ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পিঁয়াজ কাটার সময় চোখে জল আসে না।

৩. এছাড়াও পেঁয়াজ কাটার আগে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলেই জল আসে না চোখে।

তাই বিজ্ঞান জেনে আর কৌশল মেনে কাটাকাটি করলে হয়তো রান্নাবান্নার ঝামেলা অনেকটাই এড়ানো যাবে। সঙ্গে বাঙালির পেটপুজোতেও ঘাটতি পড়বে না।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।