কেন ঐন্দ্রিলাকে নিয়ে সমস্ত ফেসবুক পোস্ট মুছে দিলেন সব‍্যসাচী? বাড়ছে জল্পনা

Aindrila Sharma: সব‍্যসাচীর ফেসবুক পোস্ট মুছে দেওয়া ঘিরে বাড়ছে জল্পনা।

Ramen Das
২ মিনিট
কেন ঐন্দ্রিলাকে নিয়ে সমস্ত ফেসবুক পোস্ট মুছে দিলেন সব‍্যসাচী? বাড়ছে জল্পনা

ফিরতে ফিরতেই হারিয়ে গেল কিছু! অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা-র ফিরে আসার খবরের মধ্যেই ফের আশঙ্কা বাড়ালেন সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলার প্রিয়জন সব্যসাচীর একটি পদক্ষেপেই এই প্রশ্ন জোরালো হলো আবার! ঐন্দ্রিলাকে নিয়ে আশঙ্কার মেঘ কাটিয়ে ওঠার মধ্যেই ফের জমল অন্ধকার!

কী করলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী? শনিবার সন্ধ্যায় ঐন্দ্রিলা-সংক্রান্ত সমস্ত ফেসবুক পোস্ট সরিয়ে নেন অভিনেতা। অর্থাৎ, ঐন্দ্রিলাকে নিতে গত ১ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ঠিক যা যা লিখেছিলেন ঐন্দ্রিলার কাছের মানুষ। সমস্ত লেখা সরিয়ে নিয়েছেন তিনি। আর এই ঘটনার পরেই ফের তৈরি হয়েছে জল্পনা। তাহলে ফের কোনও আশঙ্কার সৃষ্টি হয়েছে ঐন্দ্রিলাকে ঘিরে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঐন্দ্রিলার 'মিরাকল' যেভাবে মিলিয়ে দিল তারাপীঠের বামাক্ষ‍্যাপা ও প্রেমিক সব‍্যসাচীকে

Aindrila Sharma: কীভাবে সাদামাটা অভিনেতা থেকে বাস্তবের বামাচরণ হলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী?

এর কারণ হিসেবে উঠে আসছে একাধিক তথ্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগের থেকে ভালোর দিকে এগোলেও অভিনেত্রী রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে। ১৭ নভেম্বরের হৃদরোগে আক্রান্ত হওয়া এবং সেই সংক্রান্ত বিপদের সম্ভাবনা থেকে খানিকটা বেরিয়ে আসলেও ফের শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। যদিও তার মাত্রা ছিল ক্ষীণ। একদিকে কৃত্রিম যন্ত্রের সাহায্য অন্যদিকে ফের হৃদরোগে আক্রান্ত হওয়া অভিনেত্রীর শারীরিক অবস্থার খানিকটা অবনতি ঘটিয়েছে। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, উদ্বেগ ফের বাড়লেও ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আর নতুন করে অবনতি হয়নি। তবে সামগ্রিকভাবে অভিনেত্রীর অতি সংকটজনক অবস্থার বিপদ এখনও কাটেনি। বরং আবার বেড়েছে আশঙ্কা।

আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিনেতা ঐন্দ্রিলা নিয়ে যে লড়াই জেতার কথা বলছিলেন বারবার, তা সরিয়ে দিতে চাইছেন বলেই দাবি সব্যসাচীর ঘনিষ্ঠ মহলের একাংশের।

প্রসঙ্গত, ১ নভেম্বর আচমকা জ্ঞান হারান অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তারপর তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা বাড়ে। অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর। পরিস্থিতি আরও খারাপ হলে ভেন্টিলেশনে দেওয়া হয় ঐন্দ্রিলাকে। ফের ৭ নভেম্বর পরিস্থিতির খানিকটা উন্নতি হয়। যা ফের করুণ হয় ১৪ নভেম্বর। ১৭ তারিখ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। ১৮ নভেম্বর মধ্যরাতে তাঁর মৃত্যুর গুজব ছড়ায়। ফের লড়াইয়ে ফেরেন ঐন্দ্রিলা। জীবনযুদ্ধের লড়াইয়ে অবিশ্বাস্য কামব্যাক ঘটে তাঁর। চিকিৎসায় সাড়া দেন তিনি, একথা জানান সব্যসাচী স্বয়ং। কিন্তু ফের সেই সব্যসাচীর ফেসবুক পোস্ট সরিয়ে দেওয়ার ঘটনায় তৈরি হল জল্পনা! আবার কি খারাপের দিকেই এগোচ্ছেন ঐন্দ্রিলা? প্রশ্ন উঠল তা নিয়েও।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।