কেন পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাকেই বেছে নিল জঙ্গিরা?

Pahalgam Attack: বৈসরন উপত্যকা অর্থাৎ যেখানে হামলা ঘটেছে, তা নৈসর্গিক কারণেই মানুষের বিশেষ পছন্দের। এই জায়গাটিকে মিনি সুইজারল্যান্ড বলেই ডাকেন ভারতের পর্যটকরা।

inscript
২ মিনিট
কেন পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাকেই বেছে নিল জঙ্গিরা?

সাম্প্রতিককালের বীভৎসতম জঙ্গি হামলা। কাশ্মীর ঘুরতে গেলেই পর্যটকরা যে সুদৃশ্য তৃণভূমিতে ছবি তোলেন, সময় কাটান, ঘোড়ায় চাপেন- সেই পহেলগাঁওয়ের উপত্যকা রক্তস্নাত। কাশ্মীরে সন্ত্রাসী হামলা নতুন নয়, তবে এই হামলার ধরন, এর বীভৎসতা নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। এই হামলার সরাসরি লক্ষ্য নিরীহ, নিরস্ত্র পর্যটকরা। শুধুই কি বেশি পর্যটককে একসঙ্গে পাওয়া যাবে, তাতে হামলার মাত্রা বেশি হবে বলেই জঙ্গিদের মনোনয়নে সবার আগে জায়গা করে নিল পহেলগাঁও? বিশেষজ্ঞরা বলছেন, শুধুই পর্যটকদের ভিড়কে পেতে এই জায়গাকে বেছে নেওয়া নয়, নেপথ্যে আছে একাধিক কারণ।

বিশেষজ্ঞরা বলছেন, কাশ্মীরে অন্যতম জনপ্রিয় জায়গা পহেলগাঁও। এই অঞ্চলে বৈসরন উপত্যকা অর্থাৎ যেখানে হামলা ঘটেছে, তা নৈসর্গিক কারণেই মানুষের বিশেষ পছন্দের। এই জায়গাটিকে মিনি সুইজারল্যান্ড বলেই ডাকেন ভারতের পর্যটকরা। তাই সকলেই কাশ্মীর ঘুরতে এসে অন্তত একবার বৈসরন উপত্যকায় সময় কাটিয়ে যান। ফলে পর্যটকদের একসঙ্গে পাওয়া যায়। আর যেহেতু এই তৃণভূমি বিস্তৃত অঞ্চল তাই এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকেন পর্যটকরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেউ মধুচন্দ্রিমায় গিয়ে, কেউ পর্যটকদের বাঁচাতে গিয়ে নিহত! পহেলগাঁও প্রাণ কাড়ল যাদের

Pahalgam Attack: ধর্ম পরিচয় জিজ্ঞেস করে হত্যার অভিযোগ উঠলেও, পহেলগাঁওয়ের ওই উপত্যকায় প্রাণ গিয়েছে একজন স্থানীয়েরও, ধর্মে মুসলিম।

বলিউডের অনেক সিনেমার শুটিং হয়েছে বৈসরনে। বৈসরন ট্রেকারদের কাছে ক্যাম্প করার এক আদর্শ জায়গা। শুধু গ্রীষ্মে নয় শীতকালেও এর জনপ্রিয়তা তুঙ্গে। তখন বরফের গালিচায় চলে স্কেটিং। আরু বন্যপ্রাণী অভয়ারণ্য আছে নিকটে। দেখা মেলে বাদামী ভাল্লুক এবং কস্তুরী হরিণের। বরাবরই পর্যটকদের টানে এই মিনি সুইজারল্যান্ড। সরকারি হিসেব বলছে, ২০২৩ সালে মোট ১৪,৩২,৪৩৯ জন পর্যটক জম্মু ও কাশ্মীর ভ্রমণে আসেন, যাদের ৯৮ শতাংশ মানুষই বৈসরনে একবার ঘুরে যান।

অনন্তনাগ থেকে একটি রাস্তায় যায় শ্রীনগরের দিকে, অন্যটি পহেলগাওঁয়ের দিকে। পহেলগাঁওয়ের দিকে যাওয়ার রাস্তার উপরেই অমরনাথ যাত্রার বেসক্যাম্প পড়ে। সামনেই অমরনাথ যাত্রা। জঙ্গি হামলার ফলে অমরনাথ যাত্রায় বাধা পড়ল বড়। এই রাস্তার দু’পাশের পাইন বনের মধ্যে দিয়ে একটিই মাত্র রাস্তা দিয়ে বৈসরন উপত্যকায় যাওয়া যায়। আর তা যেতে হলে হয় হেঁটে যেতে হবে বা ঘোড়ার পিঠে চেপে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাশ্মীরে নিরস্ত্র পর্যটকদের উপর মর্মান্তিক হামলার নেপথ্যে TRF! কারা এই গোষ্ঠী?

Pahalgam Terrorist attack TRF: টিআরএফ সোশ্যাল মিডিয়ায় মগজধোলাইয়ের কাজটি করে। ভারতের বিরুদ্ধে গিয়ে এমন সন্ত্রাসবাদী দলে যোগ দেওয়ার জন্য মানুষদের উস্কানি দেয় টিআরএফ, জানিয়েছিল মন্ত্রক।

বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু পহেলগাঁও থেকে বৈসরন উপত্যকা পর্যন্ত যাওয়ার আর অন্য কোনও রাস্তা নেই, তাই সেখানে চট করে সেনার আসার সম্ভাবনাও ক্ষীণ। আর যেহেতু চারপাশেই ঘন পাইন বন তাই হামলা চালিয়ে পালানো বা লুকিয়ে থাকাও সহজ।

বিশেষজ্ঞদের মতে, অঞ্চলটিতে বারেবারে রেইকি করে, সমস্ত পরিকল্পনা করেছিল জঙ্গিরা। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ বৈসরনে পরিকল্পিত হামলা চালায় সন্ত্রাসবাদীরা। প্রত্যক্ষদর্শীদের একাধিক বয়ান বলছে, সেনার পোশাক পরে, মুখ ঢেকে সশস্ত্র জঙ্গি পাইন বন থেকে বেরিয়ে এসে পর্যটকদের নাম-ধর্মপরিচয় জিজ্ঞেস করে কপালে গুলি করা হয়। খুন করে আবার জঙ্গলেই উধাও হয় তারা।

হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফোর্স’ বা টিআরএফ। গোয়েন্দাদের সন্দেহ, জম্মুর কিশতওয়ার এলাকা দিয়ে ঢুকেছিল টিআরএফ জঙ্গিরা। তারপর সীমান্ত পেরিয়ে দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগ হয়ে বৈসরনে আসে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।