ট্রাম্প-নেতানিয়াহু যৌথ হামলা! পরমাণু প্রকল্প বন্ধ রাখবে ইরান?

Iran-Israel Conflict: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রাম্প তাঁকে থামিয়ে মার্কিন হামলার নির্দেশ দেন।

inscript
৪ মিনিট
ট্রাম্প-নেতানিয়াহু যৌথ হামলা! পরমাণু প্রকল্প বন্ধ রাখবে ইরান?

দিন কয়েক আগের ঘটনা। গোটা বিশ্বকে চমকে দিয়ে ইরানের পরমাণু গবেষণাকেন্দ্রে হামলার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্প দাবি করছিলেন, এই হামলায় ইরানের পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে তেহরান জানিয়ে দেয়, হামলার আগেই তারা সব সরঞ্জাম সরিয়ে নিয়েছিল। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইজরায়েল-মার্কিন আগ্রাসন কতটা ধাক্কা দিতে পারল ইরানকে? ইরান কি পরমাণু প্রকল্প গুটিয়ে নেবে?

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই হামলা ইরানের পরমাণু কর্মসূচি কয়েক মাস পিছিয়ে দিতে পারে। তবে এটুকুই। প্রকল্প স্থগিত হবে এমন কোনও ইঙ্গিত নেই। এই হামলায় দু'টি পরমাণু কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়েছে, তবে ভূগর্ভস্থ কাঠামো অক্ষত রয়েছে।

ইরান এই হামলার জবাবে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা বন্ধ করেছে। ইরান এখন তাদের পরমাণু কার্যক্রম গোপন জায়গায় সরিয়ে নিতে পারে বলে আশঙ্কা করছে তামাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার ব্যবহার করে পরমাণু বোমা তৈরির চেষ্টা ত্বরান্বিত করতে পারে। সে কথা মাথায় রেখেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল ইরানের কার্যক্রমের ওপর কড়া নজর রাখছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরানের পারমাণবিক ঘাঁটিগুলির কতটা ক্ষতি হয়েছে?

Nuclear: সেন্ট্রিফিউজ রটার তৈরির কেন্দ্র ও পরীক্ষা কেন্দ্রে টার্গেট করে হামলা করায় কারাজ ওয়ার্কশপে সেন্ট্রিফিউজ উৎপাদনের দুটি ভবন ধ্বংস হয়েছে।

পাশাপাশি, ট্রাম্প প্রশাসন মার্কিন পরমাণু অস্ত্রাগারের বরাদ্দ বাজেট বাড়িয়েছে। জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের বার্ষিক বাজেটে ৫৫০ কোটি ডলার বাড়ানো হয়েছে। এর ফলে মোট সামরিক বাজেট ২৫০০ কোটি ডলারে গিয়ে ঠেকেছে। এই অর্থ পুরনো যুদ্ধাস্ত্র আধুনিকীকরণ, নতুন অস্ত্র তৈরি এবং ৩০০০-এর বেশি পরমাণু যুদ্ধাস্ত্র প্রস্তুত রাখতে ব্যবহার হবে। তবে, এই বাজেট বাড়ানোর জন্য বৈজ্ঞানিক গবেষণার তহবিল কমানো হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে সারা বিশ্ব উদ্বেগ প্রকাশ করছে। বিজ্ঞান গবেষকরা বলছেন, সামরিক এবং অন্যান্য গবেষণার মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। বিজ্ঞানের দ্বাররুদ্ধ করে সমরাস্ত্রে মনোযোগ সভ্যতার সূচক নয়।

ট্রাম্প যে পরমাণু অস্ত্র নিয়ে ভাবিত তার প্রমাণ পাওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরেই। বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের কিছু কর্মীকে বরখাস্ত করেছিল। পরে তড়িঘড়ি তাদের আবার নিয়োগ করা হয়। এই ঘটনা সামনে আসছে এখন। এই সংস্থা মার্কিন পরমাণু অস্ত্রের দেখভালের জন্য কাজ করে। ৫৫ হাজারের বেশি কর্মীর কাজ তদারকি করে।

উল্লেখ করা জরুরি, ট্রাম্পের ইরান নীতি আন্তর্জাতিক মঞ্চের পাশাপাশি তাঁর নিজের দেশেও বিতর্ক তৈরি করেছে। প্রশ্ন উঠছে, কেন আগ বাড়িয়ে ট্রাম্প এ কাজ করলেন, কেন কোনও আলাপ আলোচনা করলেন না। ফোর্ডো, নাতাঞ্জ এবং ইসফাহানে হামলায় তাঁর নির্দেশেই বি-২ বোমারু বিমান এবং একটি সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ট্রাম্প ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের সঙ্গে এই হামলার তুলনা করেন। তিনি বলেন, ইরান আর পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। তবে গোয়েন্দা প্রতিবেদন বলছে, এই দাবি যথাযথ নয়। ট্রাম্পের আক্রমণ ইরানের পরমাণু কর্মসূচিকে শুধু কিছুটা পিছিয়ে দিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরান থেকে ট্রাম্প, নেতানিয়াহু আসলে কী চান?

Iran-Israel conflict : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ অনেকেই গত কয়েকদিন প্রকাশ্যে ইরানের শাসনব্যবস্থা উৎখাতের কথা বলেছেন।

ট্রাম্প কিন্তু প্রথমে ইরানের সঙ্গে কূটনীতির পথে হাঁটতে চেয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে তিনি ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির কথা বলেছিলেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে চিঠি লিখে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। তবে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে ট্রাম্প বেরিয়ে যাওয়ায় ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ইরান বলে, তারা অসামরিক পরমাণু শক্তির অধিকার চায়। তারা আরব দেশগুলোর সঙ্গে যৌথ পরমাণু প্রকল্পের প্রস্তাব দিয়েছে। বলাই বাহুল্য, মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাব নাকচ করেছে।

আবার, এই যুদ্ধের আবহে ইজরায়েলের সঙ্গে ট্রাম্পের সম্পর্কেও টানাপড়েন দেখা দিয়েছে চলমান ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রাম্প তাঁকে থামিয়ে মার্কিন হামলার নির্দেশ দেন। এই ঘটনায় দুই নেতার মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। ইজরায়েল এবং ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি এখনও বহাল। তবে দুই পক্ষই আরও হামলার হুমকি দিয়েছে। এই সংঘাত বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলছে। হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পরিবহণ ব্যাহত হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের মধ্যে ট্রাম্পের এই নীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁর সমর্থকরা বলছেন, এই হামলা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে দূরে ঠেলে দেবে। তারা মনে করেন, এটি ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ নিরাপত্তা নিশ্চিত করবে। তবে একটা বড় অংশই ট্রাম্পের বিরুদ্ধে সরব। এই পদক্ষেপ বিশ্বে উত্তেজনা বাড়াবে, এ কথা না মেনে উপায় নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যায় জেরবার মার্কিন নাগরিকসমাজ এই সংঘাতকে অপ্রয়োজনীয় মনে করছেন।

মনে রাখতে হবে, ট্রাম্পের পরমাণু নীতি শুধু ইরানেই সীমাবদ্ধ নয়। ট্রাম্প বলছেন, মার্কিন অস্ত্রের ভাঁড়ারে টান পড়েছে। ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর প্রশাসন আমেরিকার জন্য একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কথা বলছে। পাশাপাশি পরমাণু অপ্রসারণ প্রকল্পের তহবিল হ্রাস করা হয়েছে। এই পদক্ষেপ নিয়েও লাগাতার বিতর্ক চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানে হামলা তেহরানের পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধ করতে পারবে না। বরং এই অতি-তৎপরতা দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো দেশগুলোকে নিজেদের পরমাণু অস্ত্র তৈরির দিকে ঠেলে দিতে পারে। তারা মনে করেন, মার্কিন নিরাপত্তাই এতে দুর্বল হচ্ছে। উত্তর কোরিয়ার উদাহরণ টেনে তারা বলছেন, পরমাণু অস্ত্র থাকলে কোনও দেশকে সহজে আক্রমণ করা যায় না। ট্রাম্পের এই পদক্ষেপের দীর্ঘমেয়াদি ফলাফল এখনও স্পষ্ট নয়। আশা নিরাশার দোলাচলে দুলছে গোটা বিশ্ব।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।