ইরান থেকে ট্রাম্প, নেতানিয়াহু আসলে কী চান?

Iran-Israel conflict : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ অনেকেই গত কয়েকদিন প্রকাশ্যে ইরানের শাসনব্যবস্থা উৎখাতের কথা বলেছেন।

inscript
২ মিনিট
ইরান থেকে ট্রাম্প, নেতানিয়াহু আসলে কী চান?

ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক জন্ম দিয়েছে। অনেকে এই হামলাকে ২০০৩ সালের ইরাক যুদ্ধের সঙ্গে তুলনা করছেন। সেবার ইরাকের বিরুদ্ধে ওঠা বহু অভিযোগই মিথ্যা প্রমাণিত হয়েছিল, প্রাণ গিয়েছিল বহু নিরাপরাধ ইরাকির। এবারও ইরানের পরমাণু অস্ত্র তৈরির অভিযোগের কোনো পাথুরে প্রমাণ নেই। তাহলে কেন এই আগ্রাসন? মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল আসলে কী চায়?

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগের কথা মুখে বললেও, মার্কিন-ইজরায়েলি প্রশাসনের মূল লক্ষ্য ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে দুর্বল করা। ইজরায়েল-মার্কিন অক্ষ চায় ইরান আজ্ঞাবহ একটি দেশে পরিণত হোক। ফিলিস্তিনে ইজরায়েলের বসতি স্থাপন প্রকল্পে কোনো বাধা সৃষ্টি না করুক। গণহত্যার বিরুদ্ধস্বর তৈরি না হোক। সমস্ত মধ্যপ্রাচ্য সমর্পিত উপত্যকা হয়ে উঠুক। ১৯৯৬ সালে আমেরিকার নীতি নির্ধারকরা 'ক্লিন ব্রেক' নামে একটি নথিতে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে আধিপত্য কায়েমের পরিকল্পনা করেছিলেন। ইরানের বিরুদ্ধে বর্তমান হামলা সেই কৌশলেরই অংশ বললে অত্যুক্তি হবে কি?

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন কাতারেই হামলা চালাল ইরান?

Qatar: ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা। ইরানের কর্মকর্তারা এই হামলার জন্য অপ্রত্যাশিত পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ অনেকেই গত কয়েকদিন প্রকাশ্যে ইরানের শাসনব্যবস্থা উৎখাতের কথা বলেছেন। তারা ইরানের জনগণকে স্বাধীনতার জন্য বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। কিন্ত এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার কি আদৌ তাদের আছে? আদপে তাদের উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা নয়। তারা চায় ইরান ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে সময়ে ফিরে যাক। পাহলভি রাজতন্ত্রের মতো একটি আমেরিকা-ইসরায়েলপন্থী শাসনব্যবস্থা ফিরে আসুক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রাম্পের যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল! ইজরায়েলে কেন হামলা অব্যহত ইরানের?

Iran Israel Ceasefire: ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনও চুক্তিই হয়নি

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর ট্রাম্প দাবি করেছেন, ফোর্ডো-সহ বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়েছে। এই বার্তার মধ্যেই নিজেকে বাহুবলী, একমেবদ্বিতীয়ম প্রমাণের প্রচেষ্টা ছিল। সেই চেষ্টা পুরোপুরি সফল হয়নি। কারণ আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতি সীমিত এবং কোনো তেজস্ক্রিয় দূষণ হয়নি। বলাই বাহুল্য, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)ও জানিয়েছে, ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ তারা পায়নি। ফলে একটা বড় অংশই মনে করছে এই হামলাগুলো ইরানের পরমাণু কর্মসূচির চেয়ে দেশটির সামরিক ও অর্থনৈতিক শক্তি ভাঙার লক্ষ্যে করা হয়েছে। আভ্যন্তরীণ স্থিতাবস্থা নষ্ট করতেই করা হয়েছে।

ইরান এই হামলার জবাবে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে সরাসরি সংঘাত এড়াতে চাইছে, কারণ এটি আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইজরায়েল যদি হামলা বন্ধ করে, তারাও প্রতিশোধ বন্ধ করবে। কিন্তু ট্রাম্পের অবস্থান এখনও অস্পষ্ট। তিনি একদিকে শান্তির কথা বললেও, অন্যদিকে হামলার পক্ষে সমর্থন দিচ্ছেন। হামলা করে শান্তির বাণীপ্রচার, এ কেমন মূল্যবোধ?

এ কথা সত্য সংঘাত মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি সত্য হলে তেলের দাম বাড়বেই। আর তা বলে বিশ্ব অর্থনীতির উপর চাপ পড়বে। তবে ইরান এখুনি সেই পথে যেতে চায় না, কারণ এমনটা হলে তাদের অর্থনীতিরও ক্ষতিই হবে। তবে মধ্যপ্রাচ্য দখলের পুরনো মার্কিন রাজনীতি এই ঘটনায় অনেকটাই বেআব্রু হলো।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।