মাটি হবে বড়দিনের হুজ্জুতি! যে খবর জানাল আবহাওয়া দফতর

Weather Update : আসন্ন উৎসবে শীতের জেরে ভাটা পড়বে না জেনে খুশি বাংলা

Kankana Mukherjee
১ মিনিট
মাটি হবে বড়দিনের হুজ্জুতি! যে খবর জানাল আবহাওয়া দফতর

পৌষের শুরু থেকেই শীতের আমেজ রাজ্যে। এরই মধ্যে বিশ্বকাপ উন্মাদনা খানিকটা পারদ চড়ালেও। তাপমাত্রা নিম্নমুখী। রবিবার সকাল থেকেই বাতাসের তাপমাত্রা জানান দেয় শীতের আধিক্য। রাতে অবশ্য উন্মাদনার জেরে শহরবাসী খানিকটা উপেক্ষা করে শীতকে। তবে রাত কেটে ভিড় হতেই বোঝা যে শীত পড়েছে ভালোই। কলকাতা এবং পাশাপাশি জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রার পারদ।

উত্তরের জেলাগুলির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও আগামী পাঁচদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দুই দিনাজপুরে প্রথম ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকী দক্ষিণবঙ্গেও ভোরের দিকে মাঝারি কুয়াশা থাকবে এই সময়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আবহাওয়ার খামখেয়ালিপনা, অন্ধকারে ভারতে কাজুবাদাম চাষের ভবিষ্যৎ

বছরের মার্চ থেকে জুন মাসের সময়কাল ভীষণ গুরুত্বপূর্ণ কাজুবাদাম চাষ করা রাজ্যগুলির ক্ষেত্রে, যেমন মহারাষ্ট্র, কর্নাটক, উড়িষ্যা, এবং অন্ধ্রপ্রদেশ। এই বাদাম যদি অতি বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাজারে তা বিক্রি হওয়ার কোনও সম্ভাবনাই থাকে না।

উত্তরবঙ্গের একাধিক জেলায় ১০ থেকে ১২ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী পাঁচদিন রাজ্যের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

২৩ তারিখ পর্যন্ত তেমন কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তাপমাত্রার। তারপর ধীরে ধীরে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে শীতের আমেজ বজায় থাকবে। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কুয়াশার পরিমাণ কিছুটা হলেও বেশি হতে পারে। জলীয় বাষ্প কম থাকায় শীতল শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে। যদিও ক্রিসমাসের সময় সেভাবে ঠান্ডা পাবেন না বঙ্গবাসী এমনটাই ভবিষ্যতবাণী করেছেন আধিকারিকেরা। ফলে আসন্ন উৎসবে শীতের জেরে ভাটা পড়বে না জেনে খুশি বাংলা।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।