এটিই পৃথিবীর দীর্ঘতম মল! দৈর্ঘ্য-প্রস্থ জেনে হাঁ গবেষকরাও!

World's Biggest Poop: বিশ্বের এই লম্বা মলটিকে শেষমেশ রক্ষা করা যায়নি। ২০০৩ সালে প্রদর্শনীতে এই মলটি নিয়ে আসার পর সেটি তিন টুকরো হয়ে যায়।

inscript
২ মিনিট
এটিই পৃথিবীর দীর্ঘতম মল! দৈর্ঘ্য-প্রস্থ জেনে হাঁ গবেষকরাও!

পৃথিবীর দীর্ঘতম মল আসলে কত ইঞ্চি লম্বা? কী বিচিত্র প্রশ্ন! কী অশ্লীল প্রশ্ন! কেই বা কবে মলের দৈর্ঘ্য মেপেছে! মেপেছে, মেপেছে বলেই পৃথিবীর দীর্ঘতম মানব মলের হলিশ মিলেছে! পরিত্যক্ত এক ভাইকিং বসতিতে খননকার্য চলার সময় একটি মলের সন্ধান পাওয়া যায়। সেই মলের দৈর্ঘ্য ২০ সেমি বা ৮ ইঞ্চি! দৈর্ঘ্য দেখেই যদি ঘাবড়ে থাকেন তাহলে আরেকটু অপেক্ষা করুন। মানুষের এই লম্বা মল চওড়াতে ৫ সেমি বা ২ ইঞ্চি। বিজ্ঞানীরা এই মলের নাম দিয়েছেন 'কপ্রোলাইট'। ১৯৭২ সালে এই মলটি উদ্ধার হয় ব্রিটেনে। ভবিষ্যতে ইয়র্কের এই জায়গাটিতেই গড়ে ওঠে লয়েডস ব্যাঙ্ক।

ইয়র্ক আর্কিওলজিক্যাল ট্রাস্টের (YAT) খননকারীরা খননকার্য চালানোর সময় এই মলটি উদ্ধার করেন। পরে সেটি জোর্ভিক ভাইকিং সেন্টারে প্রদর্শনীতে রাখা হয়। 'কপ্রোলাইট' (coprolite) আসলে একটি জীবাশ্ম মল। সেই কারণেই এই ভাইকিং মল এখনও তুলনামূলকভাবে অক্ষত আছে। এটিই এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় মানব মলের জীবাশ্ম বলে মনে করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২,০০০ বছর আগেও ছিল সেক্স টয়! ৭ ইঞ্চির প্রাচীন 'ডিলডো' আবিষ্কার গবেষকদের!

Ancient Sex Toy: গবেষকদের বিশ্বাস, যৌনাঙ্গে প্রবেশের জন্য নয়, সম্ভবত যোনির ক্লিটোরিসকে উদ্দীপিত করার জন্য ব্যবহার করা হয়েছিল এই ডিলডো।

আধুনিক যুগের বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ভাইকিং নবম শতাব্দীর কাছাকাছি সময়ে বসবাস করতেন এবং তিনি বেশিরভাগ সময়ই মাংস আর রুটি খেতেন। প্রাচীন এই মলের জীবাশ্মে শ'য়ে শ'য়ে পরজীবীর ডিমও আবিষ্কৃত হয়েছিল। তা থেকেই বোঝা যাচ্ছে যে, মলের মালিক ভাইকিং, যিনি এই বহু বহু বছর আগে মলত্যাগ করেছিলেন, তাঁর অন্ত্রে কৃমি ছিল। ১৯৯১ সালে প্যালেসকেটোলজিস্ট ডঃ অ্যান্ড্রু জোনস বলেছিলেন, তাঁর দেখা সবচেয়ে আকর্ষক 'মল' এটিই।

ভাইকিং কারা?

ভাইকিং যুগ হল ইউরোপীয় ইতিহাসের একটি সময়কাল। ৮০০ থেকে ১০৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাইকিং যুগ বিস্তৃত ছিল। ভাইকিংদের কিছু গোষ্ঠী এই সময়কালের পরেও বিশ্বের বিভিন্ন দেশে আরও অনেকটা বেশি সময় ধরেই টিকে ছিল। স্ক্যান্ডিনেভিয়ায় এই জনগোষ্ঠীর উদ্ভব ঘটে এবং বিখ্যাত ভাইকিং জাহাজে সারা বিশ্বে ভ্রমণ করেন এই মানুষরা। জাহাজে করে বিভিন্ন জায়গায় গিয়ে উপনিবেশ স্থাপন করেন ভাইকিংরা। ভাইকিংরা নিজেদের নৃশংসতার জন্যও সুপরিচিত। ভাইকিংরা বিশ্বজুড়ে বাণিজ্যের বিস্তার ঘটিয়েছিলেন, পাশাপাশি সাম্রাজ্যও বিস্তার করেছিলেন। ভাইকিং বাড়ির শৈলী, গয়না, সরঞ্জাম এবং অন্যান্য দৈনন্দিন সরঞ্জামের প্রমাণ অনেক দেশেই পাওয়া গেছে।

১০৬৬ সালে স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধে নরওয়ের রাজা হারাল্ডার হার্দারি নিহত হলে ব্রিটেনে ভাইকিং যুগের অবসান ঘটে। ভাইকিংদের সবচেয়ে পরিচিত চিহ্ন হচ্ছে শিরস্ত্রাণে শিং। তবে ভাইকিং যুগের কেবলমাত্র একটিই শিরস্ত্রাণ ভালোভাবে সংরক্ষিত রয়েছে এবং তাতে শিং নেই। তবে এই মল থেকে ভাইকিংদের নিত্য জীবনের খাদ্যাভ্যাসের বেশ একটা ধারণা মেলে। খননের সময় এই বিশাল মলটি মাটির স্তরে আবৃত ছিল।

তবে বিশ্বের এই লম্বা মলটিকে শেষমেশ রক্ষা করা যায়নি। ২০০৩ সালে প্রদর্শনীতে এই মলটি নিয়ে আসার পর সেটি তিন টুকরো হয়ে যায়। পরে জোর্ভিক ভাইকিং সেন্টারের দর্শকদের জন্য মলটিকে জোড়া হয়। ফলে আবার পূর্ণ দৈর্ঘ্য পায় সেটি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।