আর দরকার পড়ছে না ভিডিওকলের! ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে এবার Zoom!

Zoom Lay Off: জুমের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জানান, আগামী অর্থবর্ষে নিজের ৯৮ শতাংশ বেতন কমিয়ে ফেলবেন তিনি, এমনকী বোনাসও নেবেন না।

inscript
২ মিনিট
আর দরকার পড়ছে না ভিডিওকলের! ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে এবার Zoom!

অতিরিক্ত নিয়োগ, বিশ্বের সামগ্রিক অনিশ্চিত অর্থনৈতিক অবস্থার কারণে বেশ কয়েকটি প্রযুক্তি সংস্থা ব্যাপক ছাঁটাই করে ২০২২ সালে। বছর গড়িয়ে যায়, এই কোম্পানিগুলি ব্যাপক ছাঁটাই জারি রাখে নতুন বছরেও। গুগলের মতো বিশাল সংস্থাও ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে। মঙ্গলবার Zoom Video Communications Inc কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। ১,৩০০ জন কর্মচারী চাকরি হারাতে চলেছেন। মহামারী পরবর্তী বিশ্বে ভিডিও পরিষেবার চাহিদা কমে যাওয়ায়, জুম ১,৩০০ কর্মচারীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

"গত কয়েক বছর ধরে, জুম ব্যবসায়িক এবং ব্যক্তিগত স্তরের পাশাপাশি বিশ্বব্যাপী স্বীকৃত ব্র্যান্ড হয়ে উঠেছে। আপনি শুরু থেকেই জুমের সঙ্গে আছেন বা সম্প্রতি আমাদের সঙ্গে যোগদান করেছেন, আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সেই কারণেই আজকের ঘোষণা আরও বিশেষ করে কঠিন হয়ে উঠেছে। আমরা আমাদের দলকে প্রায় ১৫% কমানোর এবং প্রায় ১,৩০০ পরিশ্রমী, প্রতিভাবান সহকর্মীকে বিদায় জানানোর কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি,” জুমের সিইও লিখেছেন।

ভিডিও-কনফারেন্সিং অ্যাপগুলির জনপ্রিয়তা হু হু করে বাড়ে লকডাউনের সময়। রাষ্ট্র হোক বা ছোটখাটো সংস্থা- সমস্ত মিটিং, সর্বস্তরের বৈঠক জুমের মাধ্যমে চলেছে বিশ্বজুড়ে। লকডাউন উঠে গেছে, ভার্চুয়াল বৈঠকের প্রয়োজনীয়তা কমছে, জুমের আয় বৃদ্ধির গতিও ধীর হয়েছে। চাহিদা বৃদ্ধির কারণে কোভিড-১৯ মহামারী চলাকালীন অনেক কর্মচারীই নিয়োগ করেছিল কোম্পানি। এখন আর তাঁদের খরচা জোগানো সম্ভব হয়ে উঠছে না। খরচের লাগাম টানতে ছাঁটাই ছাড়া অন্য পথ দেখছে না জুম।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১২,০০০ কর্মীকে ছাঁটাই, আর পিচাইয়ের বেতনে ব্যাপক বৃদ্ধি! কী চলছে গুগলের অন্দরে?

Sundar Pichai Google: গত ডিসেম্বরে, Google ঘোষণা করে যে সুন্দর পিচাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তারা সিইওকে একটি ইক্যুইটি পুরস্কার দেবে।

শুধু ১৫ শতাংশ কর্মী ছাঁটাই না, জুমের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান ছাঁটাইয়ের ঘোষণার সময় জানান, আগামী অর্থবর্ষে নিজের ৯৮ শতাংশ বেতন কমিয়ে ফেলবেন তিনি, এমনকী বোনাসও নেবেন না। নিজে তো মাইনেপত্র কমিয়ে ফেলছেন, পাশাপাশি তাঁর কার্যনির্বাহী দলের সদস্যরাও যে আগামী অর্থবর্ষে নিজেদের মূল বেতন ২০% কমিয়ে দেবেন সেকথাও জানিয়েছেন তিনি।

মহামারীর পরে, ২০২০ সালের অক্টোবরের তুলনায় জুম ভিডিওর শেয়ার প্রায় ৯০ শতাংশে নেমে এসেছে। সিইও ইউয়ান বলছেন, জুমকে খ্যাতির শীর্ষে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা, তবে ভুলও করেছেন। এই বৃদ্ধি আদৌ দীর্ঘস্থায়ী কিনা তা মূল্যায়ন করতে যতটা সময় নেওয়া উচিত ছিল তা সংস্থা নেয়নি। ফলে এখন হঠাৎ করে ছাঁটাই ছাড়া টিকে থাকার কোনও উপায় থাকছে না তাঁদের কাছে। ছাঁটাই হওয়া কর্মচারীরা স্বাস্থ্যসেবা কভারেজ সহ ১৬ সপ্তাহের বেতন এবং একটি বোনাস পাবেন।

"আমি জানি এই বার্তা শোনা কঠিন এবং অবশ্যই আমি এমন একটি বার্তা কখনই দিতে চাইনি৷ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মচারী হন, আগামী ৩০ মিনিটের মধ্যে আপনার জুম এবং ব্যক্তিগত ইনবক্সে একটি ইমেল পাবেন যাতে লেখা থাকবে Departing Zoom: What You Need to Know। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের কর্মচারীদের প্রয়োজনীয়তা বুঝে অবহিত করা হবে। যে সমস্ত জুমিরা এই খবরটি পাচ্ছেন, আমি দুঃখিত এইভাবে হঠাৎ খবর পাচ্ছেন," লিখেছেন সিইও।

ইনফোসিস, মাইক্রোসফ্ট এবং টুইটারের মতো বড় কোম্পানিগুলি সম্প্রতি খরচ কমানোর লক্ষ্যে একই পদক্ষেপ করছে। ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হওয়ায় অনেক সংস্থাই কর্মসংস্থান কমিয়ে আনছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।