১২,০০০ কর্মীকে ছাঁটাই, আর পিচাইয়ের বেতনে ব্যাপক বৃদ্ধি! কী চলছে গুগলের অন্দরে?

Sundar Pichai Google: গত ডিসেম্বরে, Google ঘোষণা করে যে সুন্দর পিচাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তারা সিইওকে একটি ইক্যুইটি পুরস্কার দেবে।

inscript
২ মিনিট
১২,০০০ কর্মীকে ছাঁটাই, আর পিচাইয়ের বেতনে ব্যাপক বৃদ্ধি! কী চলছে গুগলের অন্দরে?

১২,০০০ কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেছিল বিশ্বের সবচেয়ে টেক জায়ান্ট গুগল। বিশ্বব্যাপী হাজারে হাজারে কর্মী ছাঁটাইয়ের খবরে ভেঙে পড়েন তথ্যপ্রযুক্তি কর্মীরা। সুন্দর পিচাই সমস্ত কর্মীদের মেল করে এই ছাঁটাইয়ের খবরটি জানান এবং এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেন। ছাঁটাইয়ের ঘোষণা করে সিইও সুন্দর পিচাই, সমস্ত কর্মচারীদের একটি চিঠিতে জানিয়েছেন ভুক্তভোগী কর্মীদের এই কঠিন সময়ে সম্পূর্ণ সমর্থন জোগাবে সংস্থা। দায়িত্ব নিয়েই তবে গল্প শেষ? গুগলের ভেতর থেকে বেরিয়ে আসছে এক অদ্ভুত তথ্য! দলে কর্মীদের ছাঁটাই করলেও সুন্দর পিচাইয়ের নিজের ব্যাপক মাইনে বৃদ্ধির খবর প্রকাশ্যে এসেছে। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণার কয়েক সপ্তাহ আগে, ২০২২ সালের ডিসেম্বরে Google-এর সিইওর ব্যাপক বেতন বৃদ্ধি পেয়েছে। সম্ভবত এই সময়েই সম্ভাব্য ছাঁটাইয়ের রিপোর্টও প্রকাশিত হয়েছিল এবং কর্মীদের কর্মক্ষমতা আরও সূক্ষ্মভাবে মূল্যায়ন করতেও শুরু করেছিল গুগল।

সুন্দর পিচাইয়ের বিশাল বেতন বৃদ্ধি

গত ডিসেম্বরে, Google ঘোষণা করে যে সুন্দর পিচাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তারা সিইওকে একটি ইক্যুইটি পুরস্কার দেবে। অ্যালফাবেট ইনকর্পোরেটেড অর্থাৎ গুগলের মূল সংস্থা সেই সময়ে জানিয়েছিল, ২০১৯ সালে পারফরম্যান্স স্টক ইউনিটগুলি (পিএসইউ) আগের ৪৩ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর জন্যই এই পুরস্কার। সুতরাং, সুন্দর পিচাইয়ের বেশি বেতন সংস্থার কর্মক্ষমতার সঙ্গেই যুক্ত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বজুড়ে ১২,০০০ কর্মী ছাঁটাই গুগলের! সবচেয়ে বড় সংস্থাতেও নিরাপদ নন তথ্যপ্রযুক্তি কর্মীরা

Google Layoff: গুগল ব্যাপকহারে বিশ্বজুড়েই নিয়োগ বাড়িয়েছিল৷ কিন্তু ডিজিটাল বিজ্ঞাপনে মন্দার মুখে পড়েছে Google।

প্রতি তিন বছর পর, Google-এর সিইও ইক্যুইটি কমপেনসেশন পান। রয়টার্স অনুযায়ী, পিচাই PSU-এর দু'টি ৬৩ মিলিয়ন ডলার লক্ষ্য-মূল্যের অংশ এবং Alphabet-এর রেস্ট্রিকটেড স্টক ইউনিটের জন্য ৮৪ মিলিয়ন ডলার অনুদান পেয়েছেন। Google-এর সিইও এর আগে ২০১৮ সালে ইক্যুইটি কমপেনসেশন নেননি।

চলতি বছরের শুরুর দিকেই সুন্দর পিচাই কোম্পানির কর্মীদের সঙ্গে এক টাউন হল বৈঠকে ঘোষণা করেন যে, 'সিনিয়র ভাইস প্রেসিডেন্ট' স্তরের উপরে সমস্ত পদেরই বার্ষিক বোনাস উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

"সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্তরের উপরে সমস্ত পদাধিকারীদের বার্ষিক বোনাসে খুব উল্লেখযোগ্য হ্রাস ঘটবে। উঁচু পদের ক্ষেত্রে ক্ষতিপূরণ কোম্পানির কর্মক্ষমতার সঙ্গে যুক্ত," বলেন সুন্দর পিচাই। সরাসরি বেতন কমানোর কথা উল্লেখ না করলেও তাঁর এই ইঙ্গিতই যথেষ্ট।

Google-এর ছাঁটাই

গুগল চলতি বছরের ২০ জানুয়ারি ছাঁটাইয়ের ঘোষণা করে। ভুক্তভোগী কর্মীদের নানা তথ্যই ধীরে ধীরে লিঙ্কডিনে প্রকাশ পেতে শুরু করে। এক কর্মী জানান, তাঁর মাতৃত্বকালীন ছুটির ঠিক আগেই তাঁকে ছাঁটাই করে দেওয়া হয়। বিবাহিত এক দম্পতি জানিয়েছেন, কীভাবে তাঁদের দু'জনকে একইসঙ্গে পিঙ্ক স্লিপ ধরিয়ে দেওয়া হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে গুগলের ছাঁটাই হওয়া কর্মীরা নোটিশ পিরিয়ডে সম্পূর্ণ বেতন পাবেন। ১৬ সপ্তাহের বেতন এবং কোম্পানিতে প্রতি অতিরিক্ত বছরের জন্য দুই সপ্তাহ এবং তাদের নিজ নিজ চুক্তি অনুযায়ী বোনাস এবং অন্যান্য সুবিধা পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের কর্মীদের তাদের দেশের আইন অনুযায়ীই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন গুগল সিইও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।