স্কুলের মধ্যে ৪ বছরের দুই শিশুকে যৌন হেনস্থা! আরজি করের আবহেই উত্তাল বদলাপুর!

Badlapur Child Sexually Assaulted: বিক্ষোভকারীরা জানিয়েছেন, এফআইআর দায়ের করতে গেলে মেয়েদের অভিভাবকদের স্থানীয় থানায় ১১ ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল।

inscript
৩ মিনিট
স্কুলের মধ্যে ৪ বছরের দুই শিশুকে যৌন হেনস্থা! আরজি করের আবহেই উত্তাল বদলাপুর!

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা নিয়ে সারা দেশ ইতিমধ্যেই উত্তাল। দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়েছে সমাজের নানাস্তরে, নানা প্রান্তে। এরই মধ্যে আবারও যৌন হেনস্থার ঘটনা! এবার নিপীড়নের শিকার দুই শিশু! মহারাষ্ট্রের থানের একটি স্কুলে দুই চার বছর বয়সি ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে। প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুঁড়েছে। বদলাপুর রেল স্টেশনে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা। দুই শিশুর উপর এই অত্যাচারের প্রতিবাদ করতে নামা মানুষদের কয়েক সেকেন্ডের মধ্যে ছন্নছাড়া করে দেয় এক বিশাল পুলিশ বাহিনী।

বিক্ষোভকারী আর পুলিশের এই দ্বিপাক্ষিক লড়াইয়ে বদলাপুর স্টেশন কার্যতই যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। অনেক প্রতিবাদকারীই দুই শিশুর এই হেনস্থার বিচার চেয়ে রেললাইনের উপর বসে পড়েন। পুলিশ লাঠিচার্জ শুরু করলে পালাতে বাধ্য হন তারা। স্টেশনের অপর প্রান্ত থেকে, বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে পাল্টা জবাবও দেয় কিন্তু আখেরে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করলে ঘটনাস্থল ছেড়ে পালাতে বাধ্য হন তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট! কীভাবে সত্যি-মিথ্যা ধরা পড়ে এই পরীক্ষায়?

RG Kar Polygraph Test: পলিগ্রাফ টেস্টের জন্য অভিযুক্তকে এই পরীক্ষায় মত দিতে হয়।

গত ১৬ অগাস্ট একটি ইংরেজি মাধ্যম স্কুলে মেয়েদের টয়লেটের ভিতরে দুই শিশুকে যৌন হেনস্থা করা হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। ওই স্কুলের অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, ওই পড়ুয়াদের ক্লাসের শিক্ষক ও আয়াকেও বরখাস্ত করেছে স্কুল প্রশাসন। কিন্তু তাতে ক্ষোভ প্রশমিত হয়নি। যত এই ঘটনার তদন্ত এগিয়েছে, নতুন তথ্য সামনে এসেছে ততই বেড়েছে ক্ষোভ।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, এফআইআর দায়ের করতে গেলে মেয়েদের অভিভাবকদের স্থানীয় থানায় ১১ ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল। এই ঘটনায় জড়িত তিন পুলিশকর্মীকে মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই বরখাস্ত করেছে। তদন্তে জানা গেছে, স্কুলের তরফে বেশ কিছু ত্রুটি রয়েছে। মেয়েদের টয়লেটে কোনও মহিলা পরিচারিকা ছিলেন না। শিশুদের মৌলিক নিরাপত্তার প্রয়োজনীয়তাটুকুও মেটানো হয়নি ওই স্কুলে। স্কুলের সিসিটিভি ক্যামেরাও কাজ করছিল না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এফআইআরে এত দেরি! অধ্যক্ষ কী করছিলেন? রাজ্যকে যে যে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট

RG Kar Rape Case Supreme Court: প্রধান বিচারপতি বলেন, “একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল। পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল?”

দুই শিশুর উপর এই যৌন নিপীড়নের ঘটনায় প্রকৃত বিচার চেয়েই পথে নেমেছিলেন মানুষ। হাজার হাজার বিক্ষোভকারী বদলাপুর স্টেশনে ভিড় করে বিক্ষোভ দেখান যার জেরে ট্রেন চলাচল বাধাপ্রাপ্ত হয়। ছয় ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলায়, ট্রেন দুর্ভোগ বাড়তে থাকায় আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এই যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত সাফাইকর্মীর ফাঁসি চেয়ে স্লোগান ওঠে স্টেশনে। আরজি কর কাণ্ডের পর এই সমস্ত ঘটনাতেই মানুষ চুপ থাকার চেয়ে পথে নামাকেই হাতিয়ার করেছেন। বদলাপুরের ঘটনাতে আরজি কর কাণ্ডের প্রভাব অস্বীকার করা যায় না। যদিও মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী দলের নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার বলেছেন, বদলাপুরের ঘটনাটি কলকাতার ধর্ষণ-হত্যার চেয়েও 'বড়' কারণ এই শিশুদের বয়স মাত্র চার বছর।

বিজয় ওয়াডেত্তিওয়ার বলছেন, "একজন সাড়ে তিন বছর, অন্যজন চার বছর। দুই শিশুর উপর নৃশংস যৌন নিপীড়ন হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করতে গেলে শিশুদের বাবা-মাকে ১১ ঘণ্টা অপেক্ষা করতে হয়? পুলিশের কি কোনও সংবেদনশীলতা অবশিষ্ট নেই? আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি এবং তাকে বলেছি যে এই বিলম্বের জন্য দায়ী মহিলা পুলিশ অফিসারকে অবিলম্বে বরখাস্ত করা উচিত"।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস একটি বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্বে থাকবেন একজন মহিলা আইপিএস অফিসার। মামলার বিচারের জন্য পুলিশকে ফাস্ট-ট্র্যাক আদালতের প্রস্তাব জমা দিতেও বলা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন মহারাষ্ট্র কর্তৃপক্ষের কাছ থেকে দুই সপ্তাহের মধ্যে এই ঘটনার একটি বিশদ প্রতিবেদন তলব করেছে। দুই সপ্তাহের মধ্যে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে মহারাষ্ট্রের মুখ্য সচিব এবং মহারাষ্ট্রের পুলিশ ডিজিকে নোটিশ জারি করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।