আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট! কীভাবে সত্যি-মিথ্যা ধরা পড়ে এই পরীক্ষায়?

RG Kar Polygraph Test: পলিগ্রাফ টেস্টের জন্য অভিযুক্তকে এই পরীক্ষায় মত দিতে হয়।

inscript
২ মিনিট
আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট! কীভাবে সত্যি-মিথ্যা ধরা পড়ে এই পরীক্ষায়?

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও অবধি একজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা তারপর নানাদিকেই বাঁক নিয়েছে। সাধারণ মানুষের এমন ব্যাপক আন্দোলন শেষ কবে এই রাজ্য দেখেছে, মনে পড়ে না। ট্রেনে, মেট্রোয়, বাসে, বন্ধুবৃত্তে, ঘরে অস্থির মানুষের চর্চা এখন আরজি কর ঘিরেই। সাধারণ মানুষের মধ্যে তাই স্বাভাবিকভাবেই প্রশ্নও উঠছে, সঞ্জয় রায়কে পাকড়াও করার প্রায় সপ্তাহখানেক অতিক্রান্ত। পুলিশ কি কোনও তথ্যই বের করতে অপারগ সঞ্জয়ের থেকে? এই মামলার তদন্তভার এখন চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। সিবিআই আরজি কর হাসপাতালে আধুনিক যন্ত্র ব্যবহার করে থ্রিডি ম্যাপিং করেছে, সূক্ষতর প্রমাণও যাতে চোখ না এড়িয়ে যায় তার ব্যবস্থা করেছে। এবার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের ব্যবস্থাও করেছে সিবিআই।

সোমবার সিবিআইকে পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয় শিয়ালদা কোর্ট। পলিগ্রাফ টেস্ট আসলে কী? মূলত এটি একটি মানসিক পরীক্ষা। পলিগ্রাফ টেস্টেরই অন্য নাম লাই ডিটেক্টর টেস্ট। জন অগাস্টাস লারসন ১৯২১ সালে প্রথম পলিগ্রাফ টেস্ট তৈরি করেছিলেন। এই টেস্টে শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া যেমন হার্ট রেট, রক্তচাপ পরীক্ষার মাধ্যমে অভিযুক্ত সত্যি বলছে কিনা, তা খতিয়ে দেখা হয়। তবে পলিগ্রাফ টেস্টের জন্য অভিযুক্তকে এই পরীক্ষায় মত দিতে হয়। অভিযুক্ত ব্যক্তি মত দিলে, তবেই তদন্তকারী সংস্থা আদালতকে তা জানাবে। আদালত তারপর অনুমতি দিলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পলিগ্রাফ টেস্ট হবে।

বিশেষজ্ঞদের মতে, পলিগ্রাফ টেস্টের সময় যখন অভিযুক্তকে কোনও প্রশ্ন করা হয়, তখন সংশ্লিষ্ট ব্যক্তির হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস-প্রঃশ্বাসের মতো বিভিন্ন শারীরিক মানদণ্ড মাপা হয়। যখন কেউ মিথ্যে কথা বলে, তখন সাধারণত সেইসব মানদণ্ডের হেরফের হয়ে থাকে। এর মাধ্যমেই নির্ধারণ করা হয় যে অভিযুক্ত ব্যক্তি মিথ্যে বলছে কিনা।

কীভাবে পলিগ্রাফ টেস্ট হয়:

১. বেশ কিছু শারীরিক প্রতিক্রিয়া পরিমাপের জন্য ব্যক্তির শরীরের সঙ্গে সেন্সর সংযুক্ত করা হয়, যেমন:

- হৃদস্পন্দন

- রক্তচাপ

- শ্বাসের হার

- ত্বক পরিবাহিতা বা ঘাম

- পেশির কার্যকলাপ

২. ব্যক্তিকে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যার মধ্যে রয়েছে:

  • আপনার জন্য আরও কিছু লেখা
যৌনাঙ্গে ক্ষত, শরীরের ২৪ জায়গায় চোট! নারকীয় অত্যাচারের প্রমাণ ময়নাতদন্তের রিপোর্টে

R G Kar Doctor Rape and Murder: এখানেই শেষ নয়, অত্যাচারের খতিয়ান আরও দীর্ঘ। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, নির্যাতিতার কোথায় কী ভাবে ক্ষত হয়েছিল।

- কিছু নিরপেক্ষ প্রশ্ন

- প্রাসঙ্গিক প্রশ্ন (ইস্যু সম্পর্কিত)

- তুলনামূলক প্রশ্ন (প্রাসঙ্গিক প্রশ্নের মতোই কিন্তু একটু ঘুরিয়ে)

৩. পলিগ্রাফ মেশিন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় ওই ব্যক্তির শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া রেকর্ড করে।

কী কী মাপা হয়:

১. শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার পরিবর্তন হলে বোঝা যায় ব্যক্তি মানসিক চাপ বা উদ্বেগের মধ্যে রয়েছে কিনা। অর্থাৎ মিথ্যে বা বানিয়ে কথা বলছে সে।

২. পলিগ্রাফ টেস্টের পরীক্ষক দেখেন যে নিম্নলিখিত বদলগুলি হচ্ছে কিনা:

- হৃদস্পন্দন বৃদ্ধি

- রক্তচাপের পরিবর্তন

- শ্বাসের হার পরিবর্তন

- ঘামছে কিনা

- পেশির কার্যকলাপে পরিবর্তন হচ্ছে কিনা

পলিগ্রাফ টেস্টের প্রকারভেদ:

১. তুলনামূলক প্রশ্ন পরীক্ষা (CQT): প্রাসঙ্গিক এবং তুলনামূলক প্রশ্নের উত্তরের মধ্যে তুলনা করে।

২. প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিক পরীক্ষা (RIT): প্রাসঙ্গিক এবং নিরপেক্ষ প্রশ্নের উত্তরের মধ্যে তুলনা করে।

৩. ডাইরেক্টেড লাই টেস্ট (DLT): উপরের দুই পদ্ধতির সংমিশ্রণ ব্যবহার করে।

পলিগ্রাফ টেস্ট কি নির্ভুল হবেই?

১. পলিগ্রাফ টেস্ট নির্ভুল নয়। ভুল ফলাফল উঠে আসতেই পারে।

২. অনেক ব্যক্তিই তাদের শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলি পরিচালনা করতে, নিয়ন্ত্রণ করতে পারেন।

৩. পরীক্ষকের ব্যাখ্যাও ফলাফলকে প্রভাবিত করতে পারে।

৪. পলিগ্রাফ টেস্টের ফলাফল সবসময় আদালতে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হয় না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।