জোড়া বিস্ফোরণ, ৯৫ জনের মৃত্যু! ইরানের বিদ্রোহী নেতার কবরস্থানেই বিস্ফোরণ কীসের প্রতিশোধ?

Iran Blasts : কেরমানে সোলেইমানির কবরস্থানের দিকে যাওয়ার রাস্তার পাশে হাজির হওয়া সাধারণ মানুষের বিশাল ভিড়। এই ভিড়ে হামলা চালানোই ছিল লক্ষ্য।

inscript
৩ মিনিট
জোড়া বিস্ফোরণ, ৯৫ জনের মৃত্যু! ইরানের বিদ্রোহী নেতার কবরস্থানেই বিস্ফোরণ কীসের প্রতিশোধ?

বছরের তৃতীয় দিনেই ৯৫ জনের প্রাণ নিল বিস্ফোরণ! বুধবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে একটি অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণ ঘটে অন্তত ৯৫ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কমান্ডার কাসেম সোলেইমানির স্মরণে একটি জমায়েত হয়েছিল শহরের ওই এলাকায়, শ'য়ে শ'য়ে মানষের ভিড়ের মাঝেই ঘটে বিস্ফোরণ। প্রথম বিস্ফোরণের প্রায় ২০ মিনিট পরেই ঘটে দ্বিতীয় বিস্ফোরণটি। বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউই। তবে ইরানের কর্মকর্তারা এই বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসবাদীদেরই হাত দেখছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কর্মকর্তারা আবার বলছেন, বিস্ফোরণগুলি ইসলামিক স্টেট জঙ্গিদের দ্বারাই পরিচালিত।

ইরানে বুধবারের এই জোড়া বিস্ফোরণ ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা। এর আগে ইসলামিক স্টেট সহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর হামলা ঘটেছে এই দেশে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম ইনোল্লাহির মতে, মৃতের সংখ্যা ৯৫, তা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রতিবেশী রাষ্ট্র ইরাকে মার্কিন ড্রোন হামলায় বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার চতুর্থ বার্ষিকীর স্মরণে সেদিন একটি জমায়েত ঘটেছিল মানুষের। সোলেইমানির সমাধিস্থলের কাছেই ঘটে এই বিস্ফোরণ। রাজধানী তেহরানের প্রায় ৮২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের কেরমান শহর কেঁপে ওঠে বোমার আঘাতে। প্রথম বিস্ফোরণে বেঁচে যাওয়া মানুষদের ফের ছিন্নভিন্ন করে দেয় দ্বিতীয় বিস্ফোরণটি। শহিদের কবরস্থানের দিকে যাওয়ার রাস্তার ধারে দু'টি বিস্ফোরকই সন্ত্রাসবাদীরা দূর থেকে নিয়ন্ত্রণ করেছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ইনকিলাব ধ্বনি দিচ্ছেন ইরানের মেয়েরা! কীভাবে পাড়ি দিল ভগতের স্লোগান

Iran Inquilab Zindabad: ইরানের মানুষের মুখে শোনা যাচ্ছে ‘ইনকিলাব জিন্দাবাদ’, পিছু হটছে পুলিশের গাড়ি, পিছু হটছে গাস্ত-ই এরশাদের অত্যাচারী ‘পৌরুষ’।

বুধবার প্রথম বিস্ফোরণ ঘটে বেলা ৩ টে নাগাদ। অন্যটি তার প্রায় ২০ মিনিট পরে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি জানিয়েছেন, দ্বিতীয় বিস্ফোরণেই সবচেয়ে বেশি মানুষ নিহত ও আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি অপরাধীদের এবং এই হামলার নেপথ্যে থাকা মাথাদের শীঘ্রই চিহ্নিত করে শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেইনি, এই জোড়া হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

ঘটনাস্থলের একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কেরমানে সোলেইমানির কবরস্থানের দিকে যাওয়ার রাস্তার পাশে হাজির হওয়া সাধারণ মানুষের বিশাল ভিড়। এই ভিড়ে হামলা চালানোই ছিল লক্ষ্য। এর আগে ইরান সে দেশের সীমানার মধ্যে কোনও ব্যক্তি বা বিভিন্ন স্থানগুলিতে হামলার জন্য ইজরায়েলকেই দায়ী করেছে। ইজরায়েল সেই দাবি কখনও নিশ্চিতও করেনি, অস্বীকারও করেনি। তবে কবরস্থানে এই বিস্ফোরণগুলিতে কোনও বিদেশি রাষ্ট্রের জড়িত থাকার কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাথা নত স্বৈরতন্ত্রের, কট্টর ইরানে নিষিদ্ধ হল নীতিপুলিশ! আর হিজাব?

Iran Hijab Protest: ইরানের কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ইরান সরকার নীতিপুলিশ বাহিনী ‘গস্ত-এ-এরশাদ’-কে সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করে নিচ্ছে।”

২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন আইআরজিসি কমান্ডার কাসেম সোলেইমানির। কেরমানে তাঁর স্মৃতিসৌধেই বিস্ফোরণ ঘটে। যেহেতু রাশিয়া এবং তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ এই হামলার নিন্দা করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিবও এই হামলার নিন্দা করেছেন।

সোলেইমানি ছিলেন ইরানের আঞ্চলিক সামরিক কাজকর্মের মূল উদ্যোক্তা। ইরানের ধর্মতন্ত্রের সমর্থকদের মধ্যে তিনি 'জাতীয় আইকন' হিসেবে সমাদৃত। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সরকারকে সাহায্য করেছিলেন সোলেইমানি। আসাদের বিরুদ্ধে ২০১১ সালের আরব স্প্রিং বিক্ষোভ হয়। সেই যুদ্ধ-উত্তেজনা আজও চলছে।

সোলেইমানির মৃত্যুতে এর আগেও বিশাল মিছিল হয়েছে। ২০২০ সালে তাঁর শেষকৃত্যে কেরমানে এত ভিড় হয়েছিল যে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৫৬ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি আহত হন। ইরান কয়েক দশক ধরে হামাস, লেবাননের শিয়া জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহ এবং ইয়েমেনের হাউথি বিদ্রোহী সহ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে আসছে। হামাসের ৭ অক্টোবরের হামলায় ইজরায়েলের ১,২০০ জন নিহত হওয়ার পর ইজরায়েল গাজায় যুদ্ধ চালালে, হিজবুল্লাহ এবং হাউথি দুই গোষ্ঠীই ইজরায়েলকে লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে।

২০২২ সালে, সুন্নি মুসলিম জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ইরানের একটি শিয়া প্রার্থনাস্থলে এক মারাত্মক হামলার দায় স্বীকার করে, ওই হামলায় ১৫ জন নিহত হন। এর আগে তারা ২০১৭ সালে এক জোড়া বোমা হামলা চালায় ইরানের সংসদ এবং ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিকে লক্ষ্য করে।

২০২০ সালের ৩ জানুয়ারি সোলেইমানিকে মার্কিন সেনার হত্যা, বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা এবং তেহরানের দু'টি ইরাকি সামরিক ঘাঁটিতে হামলার প্রতিশোধ নেওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব আরও জটিল হয়। ইজরায়েলকে ওয়াশিংটনের সমর্থন করে, ফলে মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত জঙ্গিদের আক্রমণের শিকার হয়েছে এবং মার্কিন সেনারাও পাল্টা প্রতিশোধ নিতে বিমান হামলা চালিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।