বলিউড বাদশার জন্য পেড়ে এনেছেন চাঁদও! কে শাহরুখের এই 'জাবরা' ফ্যান?

Shah Rukh Khan Birthday: প্রিয় অভিনেতার জন্য সেই অমূল্য উপহার প্রতিবছর দিয়ে থাকেন তাঁর এক 'জাবরা' ফ্যান। প্রতি বছরই নাকি জন্মদিনে চাঁদের একটি করে অংশ তাঁর নামে নথিভুক্ত হয়।

Sohini Das
৩ মিনিট
বলিউড বাদশার জন্য পেড়ে এনেছেন চাঁদও! কে শাহরুখের এই 'জাবরা' ফ্যান?

ষাট মানেই সিনিয়র সিটিজেন। ষাট মানে লাঠি, ষাট মানে প্রভিডেন্ট ফান্ড, এক কথায় বার্ধক্যের সিলমোহর দেওয়া দরজায় দিয়ে ঢুকে পড়া। আর সেই দরজা থেকে মাত্র দু'পা দূরে হেঁটে বেড়াচ্ছেন শাহরুখ খান। বলা ভালো লাঠির ভাবনা না ভেবেই বহাল তবিয়তে হেঁটে বেড়াচ্ছেন। আজও তিনি যেন ছাব্বিশের ছোকরা। এই পাহাড় ডিঙোচ্ছেন, এই হেলিকপ্টার থেকে লাফ দিচ্ছেন! দুশমনদের এই পিটিয়ে ছাতু করছেন তো এই বরফমাখা পাহাড়চুড়োয় নায়িকার সঙ্গে রোম্যান্স। বয়সের ছাপ পড়ে না সে শরীরে। সাধে কি আর এই এতগুলো বছর পেরিয়েও তিনি বলিউডের বেতাজ বাদশা!

'পাঠান' থেকে'জওয়ান', এই বছরটা দর্শকদের যাবতীয় খেদ সুদে-আসলে মিটিয়ে দিয়েছেন শাহরুখ। সামনের ক্রিসমাসে আবার মুক্তি পাচ্ছে শাহরুখ অভিনীত 'ডানকি'। যার জন্য অধীর অপেক্ষায় বুক পেতেছেন আপামর কিং খান ভক্ত। দেখতে দেখতে ৫৮ পেরোলেন শাহরুখ। প্রতিবছর তাঁর নভেম্বরের ২ তারিখ ঘিরে দর্শকদের আলাদাই উন্মাদনা। মন্নতের বারান্দা থেকে কখন তিনি এসে ছুড়ে দেবেন একটি চাহনি, একবার হাত নেড়ে দেবেন জমে থাকা ভিড়ের উদ্দেশ্য়ে, সে জন্য মধ্যরাত থেকে ভিড় জমতে থাকে মায়ানগরীর ওই এলাকায়। যেন আস্ত একটা উৎসব। হবে না-ই বা কেন, শাহরুখ বলে কথা। তার ক্যারিশমাই এমন। তাঁর জন্য 'চাঁদ তারে' অন্তরীক্ষ থেকে খসিয়ে আনতেও দু'বার ভাবে না ভক্তকূল।

না,শুধু গানের কথাতে নয়, বাস্তবেও তার জন্য চাঁদ মাটিতে নিয়ে আসতে পারে, এমন ভক্ত রয়েছে বলিউড বাদশার। যিনি কিং খানের প্রতি জন্মদিনে একখণ্ড করে চাঁদ এনে দেন প্রিয় তারকার জন্য। প্রতিবছর জন্মদিনে অগণিত ভক্তদের থেকে অসংখ্য উপহার পান শাহরুখ। তার মধ্যে অনেক উপহারই বেশ দামী। তাই বলে চাঁদ! প্রিয় অভিনেতার জন্য সেই অমূল্য উপহার প্রতিবছর দিয়ে থাকেন তাঁর এক 'জাবরা' ফ্যান। প্রতি বছরই নাকি জন্মদিনে চাঁদের একটি করে অংশ তাঁর নামে নথিভুক্ত হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমজনতার রাগ, বেদনাকে জিতিয়ে দিলেন শাহরুখ! কেন দেখতেই হবে জওয়ান?

Jawan Movie Review: শাহরুখ হতে চেয়েছিলেন সত্তরের আগুন যুবক। অপেক্ষা করতে হলো ৫৭ বছর বয়স পর্যন্ত!

ইতিমধ্যেই চাঁদের কয়েক একর জমির মালিক কিং খান। ২০০৯ সালের হিসেবে চাঁদের প্রতি একর জমির দাম ছিল মোটামুটি ৩৭ ডলারের কাছাকাছি। ভারতীয় মূল্যে যা দাঁড়ায় ১৮০০ টাকার কাছেপিঠে। সেই জমিই প্রতি জন্মদিনে উপহারস্বরূপ পান কিং খান। আর সেই উপহারের নেপথ্যে থাকেন এক অস্ট্রেলীয় মহিলা। শাহরুখ নিজেই জানিয়েছেন, প্রতি বছর তাঁর ওই জাবরা ফ্যান তাঁর নামে একটু করে চাঁদের জমি কিনে দেন। লুনার রিপাবলিক সোসাইটির তরফে শংসাপত্র এসে পৌঁছয় শাহরুখের কাছে। জমির পাশাপাশি প্রিয় তারকাকে রঙিন সব ইমেলও পাঠান স্যান্ডি নামে সেই মহিলা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বড়দিনে শাহরুখের হ্যাটট্রিক! কিং খানের 'ডানকি' আসলে কী নিয়ে জানেন?

Shah Rukh Khan Dunki: 'ডানকি ফ্লাইট' ব্যবহার করার জন্য, এই দেশগুলির ভিসা পাওয়ার জন্য অদক্ষ শ্রমিকরা ট্রাভেল এজেন্টদের বিপুল পরিমাণ টাকা দেন।

এত কিছু থাকতে কেনই বা চাঁদ। ২০০৯ সালে একটি সংবাদমাধ্যম স্যান্ডির সঙ্গে যোগাযোগ করে। তাঁকে জিজ্ঞেস করা হলে স্যান্ডি জানান, তিনি শাহরুখের জন্য চাঁদে জমি কেনা শুরু করেছিলেন। কারণ তিনি চেয়েছিলেন চাঁদের প্রথম হিন্দি ছবির নায়ক হবেন তাঁর প্রিয় কিং খানই। প্রিয় তারকা সব ব্যাপারেই প্রথমে থাকুক, এমন সাধ কোন ভক্তেরই বা না হয়। ২০০২ সাল থেকে চাঁদে শাহরুখের নামে জমি কেনা শুরু করেন তিনি। এমনকী তিনি বৃশ্চিক তারামণ্ডলে শাহরুখের নামে একটি তারার নামও রাখেন তিনি। সেটাও নাকি বলিউড হিরোদের ইতিহাসে প্রথম। চাঁদ, তারার পর সূর্যের দিকেও তিনি হাত বাড়াতে চান প্রিয় তারকার জন্য।

বহুবার শাহরুখকে চিঠি লিখেছেন তাঁর এই জাবরা ফ্যান। উত্তর পাননি বেশিরভাগ ক্ষেত্রেই। তিনি জানতেন, তারকাদের হাতে ভক্তদের চিঠির জবার দেওয়ার মতো সময় কোথায়! তবে সাক্ষাৎকারে যখন শাহরুখ তাঁর নাম করেন, সমস্ত খেদ একসঙ্গে মিটে গিয়েছিল তাঁর। তিনিও বোধহয় পৌঁছে গিয়েছিলেন সেই চাঁদের মাটিতে। যেখানে প্রিয় তারকার জন্য জমি কিনেছেন তিনি। সেখানেই প্রিয় তারকার জন্য একটু একটু ভূমি সঞ্চয় করে চলেছেন তাঁর এই ভক্ত।

২০২৩ সালে তৃতীয়বারের চেষ্টায় প্রথম চাঁদে পৌঁছেছে ভারত। সেখানে দেশের ছাপ ছেড়ে এসেছে চন্দ্রযান ৩-র রোভার প্রজ্ঞান। কিন্তু আসলে তো চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছোঁয়ার বছর কুড়ি আগেই চাঁদ ছুঁয়ে ফেলেছিল ভারত। সেই আটান্ন বছরের জোয়ানটির হাত ধরে। শুধু ছুঁয়েই ফেলেনি, রীতিমতো চাঁদকে পেয়ে গিয়েছে হাতের নাগালে। শাহরুখ খান যে এ দেশের মানুষের নিজস্ব এক আবেগের নাম, সে কথা কি আর নতুন করে বলে দিতে হয় নাকি!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।