কোটি টাকার উপহার ইমরান বিক্রি করছেন চোরবাজারে?

Bushra Bibi Audio Clipping viral: পাক প্রধানমন্ত্রী থাকার সময় এমনই বিভিন্ন জিনিস উপহার পেয়েছিলেন ইমরান খান। বিতর্কের সূত্রপাত এখান থেকেই।

Aritra Som
২ মিনিট
কোটি টাকার উপহার ইমরান বিক্রি করছেন চোরবাজারে?

মাত্র ২১ সেকেন্ডের একটি টেলিফোনিক অডিও ক্লিপ। ফোনের একপ্রান্ত থেকে এক মহিলা বলছেন, তাঁর স্বামী অনেক মূল্যবান ঘড়ি উপহার পেয়েছেন। সেগুলি এখন আর কোনও কাজে লাগে না। সেসব বিক্রি করে দিতে হবে। অপর প্রান্তে থাকা এক ব্যক্তি সেই বক্তব্যে সায় দিচ্ছেন। সামান্য এই অডিও ক্লিপিংয়ে আপাতদৃষ্টিতে কোনও অস্বাভাবিকতা চোখে পড়ছে না। কিন্তু গভীরে গেলেই ‘আসল ব্যাপারটি’ বোঝা যাবে। কারণ, অডিওয়ে যে মহিলার গলা শোনা গিয়েছে, তিনি আর কেউ নন, বুশরা বিবি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী।

ক্রিকেট বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়কের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এখনও পুরনো হয়ে যায়নি। তার মধ্যেই তাঁর স্ত্রীর এই অডিও নতুন বিতর্ক তৈরি করেছে। এখন প্রশ্ন আসতে পারে, ঘরের জিনিস তো যে কেউ বিক্রি করতে পারে। ইমরান-পত্নী তাতে কি দোষ করলেন? কিন্তু ব্যাপারটি হল, যে বিশেষ মূল্যবান ‘ঘড়ি’গুলির কথা বলা হচ্ছে, সেগুলি আদতে উপহার। পাক প্রধানমন্ত্রী থাকার সময় এমনই বিভিন্ন জিনিস উপহার পেয়েছিলেন ইমরান খান। বিতর্কের সূত্রপাত এখান থেকেই।

یہ ہے ایمان دار عمران خان کی کہانی جن کی بیگم صاحبہ وزیراعظم ہاؤس میں بیٹھ کر گھڑیوں کا کاروبار کر رہی تھیں۔۔آج بشری بی بی نے نیازی صاحب کو پکا گھڑی چور ثابت کر دیا

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাকিস্তান মানেই দুর্নীতি! ইমরান খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে প্রশ্ন তুলে দিচ্ছে

ইমরান খানের গদিচ্যুতি হওয়ার পরেও ঠিক যখন ঘুরে দাঁড়াচ্ছিল তেহরিক-এ-ইনসাফ, তখনই এই ঘটনা সামনে আসা আবারও যে তাদের যথেষ্ট বিপদে ফেলবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

— Hina Parvez Butt (@hinaparvezbutt)

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুলওয়ামা বিস্ফোরণের মাস্টারমাইন্ড? ইমরানের কাঁটা নয়া পাক সেনাপ্রধানের আসল পরিচয় জানুন

Pakistan New Army in Chief: জেনারেল কামার জাভেদ বাজওয়ার পরিবর্তে পাকিস্তানের সেনাপ্রধান হতে চলেছেন জেনারেল আসিম মুনির আহমেদ। কী তাঁর পরিচয়?

যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি। ওই ক্লিপে বুশরা বিবির সঙ্গে ফোনে কথা বলছিলেন জুলফি বুখারি। তাঁর পরিচয়, ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের এক উচ্চপদস্থ নেতা। বুশরা বিবি তাঁকে বলছেন, ‘খান সাহেব’ তাঁর বেশকিছু উপহার জুলফিকে দিতে চান। তিনি যেন সেগুলি কোথাও বিক্রির ব্যবস্থা করেন। বিরোধীদের দাবি, এই উপহার একান্তই রাষ্ট্রের। কারণ, প্রধানমন্ত্রী থাকার সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে এই উপহার পেয়েছিলেন ইমরান খান। পাকিস্তানের আইন অনুযায়ী, অন্য রাষ্ট্র যখন দেশের প্রধানমন্ত্রীকে কোনও উপহার দেয়, তখন সেটি রাষ্ট্রের আওতায় চলে আসে। রাষ্ট্রীয় কোষাগার বা ‘তোষাখানা’-এ সেটি রেখে দিতে হয়। সেটি ব্যক্তিগত মালিকানার জিনিস হতে পারে না।

এর আগেও ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ উঠেছিল। চলতি বছরের নভেম্বরে বলা হয়েছিল, সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালেমের দেওয়া একটি ঘড়ি তিনি বিক্রি করে দেন। ভারতীয় মুদ্রায় যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা! এর আগেও নাকি ইমরান এমন উপহার বিক্রি করেছেন বলে অভিযোগ তুলেছেন তাঁর বিরোধীরা।

সেইসঙ্গে তাঁর বেগম বুশরা বিবিও বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এর আগেও তাঁর একটি বিতর্কিত অডিও ভাইরাল হয়েছিল। বিরোধীদের বক্তব্য, ইমরান খানের মঙ্গলের জন্য তিনি নাকি ‘তুকতাক’ও করেন। সেই কথার আদৌ কোনও ভিত্তি আছে কিনা, জানা নেই। কিন্তু ঘড়ি বিক্রি যে ইমরানকে বারবার চাপে ফেলেছে, সে কথা বলাই বাহুল্য।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।