ভক্তদের রামলালা দর্শনের আশায় জল! কেন অযোধ্যা সিটি ট্যুর বাতিল করছে মন্দির ট্রাস্ট?

Ayodhya Ram Temple consecration: নতুন বিগ্রহ দেখতে উপচে পড়তে পারে ভক্তদের ভিড়। যা সামাল দিতে প্রশাসনকে বেগ পেতে হতে পারে।

Sohini Das
২ মিনিট
ভক্তদের রামলালা দর্শনের আশায় জল! কেন অযোধ্যা সিটি ট্যুর বাতিল করছে মন্দির ট্রাস্ট?

অবশেষে ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে রামজন্মভূমি। অযোধ্য়ার সুবিশাল মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার। সেই জন্য সাজো সাজো রব দেশ জুড়ে। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তাবড় লোকজন। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। দর্শকদের জন্য আগামী ২৪ জানুয়ারি থেকে খুলে দেওয়া হবে মন্দির। তবে তার আগেই রামলালার দর্শন পাওয়ার কথা ছিল অযোধ্যাবাসীর। আগামী ১৭ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে প্রবেশের আগে রামলালাকে নিয়ে নগরভ্রমণের পরিকল্পনা ছিল রামমন্দির ট্রাস্টের। তবে ভিড় ও নিরাপত্তার কথা বিবেচনা করে সেই কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে বলে খবর।

এবার সোজা মন্দিরের গর্ভগৃহেই প্রবেশ করবেন রামলালা। আর তাঁর নগর পরিদর্শন করা হচ্ছে না। সম্প্রতি তেমনই জানানো হয়েছে রামমন্দির ট্রাস্টের তরফে। স্বাভাবিক ভাবেই এই ঘোষণার শুনে কিছুটা হতাশ অযোধ্যামন্দির। মন্দিরে প্রবেশের আগেই রামলালাকে দর্শনের এমন সুযোগ হাতছাড়া হয়ে গেল অযোধ্যাবাসীর। তবে নিরাপত্তার কারণেই যে এমন সিদ্ধান্ত তা পরিষ্কার করে দেওয়া হয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট কর্তৃপক্ষের তরফে।

আগামী ১৭ জানুয়ারি রামলালার অযোধ্যা নগর পরিভ্রমণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। যাতে অযোধ্যাবাসী বিগ্রহের দর্শন করতে পারেন, সে জন্য়ই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কিন্তু নতুন বিগ্রহ দেখতে উপচে পড়তে পারে ভক্তদের ভিড়। যা সামাল দিতে প্রশাসনকে বেগ পেতে হতে পারে। অযোধ্যা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পরেই রামলালার নগরভ্রমণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৩৯২টি স্তম্ভ, ৪৪টি ফটক থেকে এআই নিরাপত্তা! যে ভাবে সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির

Ram Temple In Ayodhya: অযোধ্যার এই মন্দিরকে দেশের প্রধানতম তীর্থক্ষেত্রে হিসেবে তুলে ধরতে কোনও ত্রুটি রাখছে না মোদি সরকার। চিরাচরিত নগর স্টাইলে গড়া এই রামমন্দিরে থাকছে এলাহি ব্যবস্থা।

অযোধ্যার জেলাশাসক জানিয়েছেন, রামলালার দর্শন পেতে তো কেবলমাত্র স্থানীয়রাই নয়। দূরদূরান্ত থেকে ভক্ত সমাগমের সম্ভাবনা। যার ফলে মাত্রাতিরিক্ত ভিড়ের আশঙ্কা করা যাচ্ছে। আর তেমন পরিস্থিতি হলে পদপিষ্ট হওয়ার শঙ্কাও বেড়ে যায়। সব দিক খতিয়ে দেখেই রামলালার অযোধ্যা সিটি ট্যুরের কর্মসূচী বাতিল করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির রামমন্দির উদ্বোধনে কেন ব্রাত্য লালকৃষ্ণ আদবানিরা?

Ram Mandir Inauguration : লালকৃষ্ণ আদবানিকে অপছন্দ করার রাজনৈতিক কারণ রয়েছে নরেন্দ্র মোদির।

তবে নগর ভ্রমণ বাতিল হলেও মন্দির চত্বরে ঘোরানো হবে রামলালাকে। সেসময় রামলালাকে সচক্ষে দেখার সুযোগ পাবেন অযোধ্যাবাসী। জানা গিয়েছে, মন্দির চত্বরে প্রদক্ষিণ করার পরেই গর্ভগৃহে প্রবেশ করবেন রামালালা। ট্রাস্ট কর্তৃপক্ষ ও কাশীর আচার্যদের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। রামলালার মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। আর সেই মূর্তি দর্শনের জন্য় অধীর গোটা দেশ। প্রধানমন্ত্রী পর্যন্ত সেই অতিরিক্ত আগ্রহ নিয়ে বেশ শঙ্কিত। মোদি এবং মন্দির ট্রাস্ট উভয়ই বারবার ভক্তদের কাছে অনুরোধ করেছেন, যাতে ২২ জানুয়ারির অনুষ্ঠানে সকলে মন্দিরে না এসে পড়েন। মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বরং ওই দিন প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি অনুষ্ঠান পালনের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২৪ জানুয়ারি থেকে ভক্তদের জন্য খুলে যাবে মন্দির। তার পরেই যে ভক্তরা রামমন্দিরমুখো হন, এমন আর্জিও জানানো হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। তবে রামলালার মন্দিরের উদ্বোধন বলে কথা। ফলে প্রধানমন্ত্রী যা-ই বলুন না কেন, যতই আবেদন করুন না কেন, রামমন্দির উদ্বোধনের দিন যে ভিড় হবেই, সেই সম্ভাবনা মোটেই উড়িয়ে দিতে পারছেন না মন্দির কর্তৃপক্ষ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।