বড় ঘোষণা, ২০২৩ সালে লম্বা সময় বন্ধ থাকবে ব্যাংক, তালিকা জানুন মাস ধরে
Bank Holiday, 2023 : ২০২৩ সালে কোন মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাংক?

ক্যালেন্ডার’ শব্দটার কমবেশি সকলেই পরিচিত। একটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ওই নির্ধারিত দিন, সময়ের হিসেবেই চলতে হয় সকলকে। তাই পুরনো বছর ফুরোতে না ফুরোতেই খোঁজ পড়ে এই জিনিসটিরই। তাছাড়া ক্যালেন্ডার মানেই ব্যস্ত জীবনের একটা ফিকির খোঁজার অস্ত্র। নির্ধারিত ছুটির তালিকায় চোখ রেখে আরও খানিকটা ছুটি বাড়িয়ে নেওয়া যায় কিনা, এসব হিসেব চলতে থাকে হামেশাই। স্কুল, কলেজ থেকে অফিস-কাছারি সংস্থা বিশেষে আলাদা আলাদা ছুটির তালিকা। কোথাও কম, কোথাও বড় খানিক বেশি, তা নিয়েও চলে আলোচনা। তাছাড়া যদি নির্ধারিত ছুটির দিনটি রবিবার পড়ে যায় তবে তো কথাই নেই, মাথায় বজ্রাঘাত। ছুটি কমে যাক এমনটা আর কেই বা চায়!
কিন্তু এই সব সংস্থার ছুটির তালিকা থেকে বেশি খানিকটা আলাদা হয় দেশের ব্যাংকিং ছুটির হিসেব। রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংকগুলি বন্ধ থাকে। তবে এই ছুটিগুলি ব্যতীত আরও বেশ কিছু ছুটির নিয়ে থাকে অন্য একটি তালিকা। গোদা অর্থে যাকে বলে, ‘হলিডে ক্যালেন্ডার’। যদিও ব্যাংকের এই হলিডের হিসেবটা এক এক রাজ্যে এক এক রকম। কিছু জাতীয় উৎসব বাদে আঞ্চলিক উৎসব গুলোতে দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন দিন বিভিন্ন কারণে ছুটি থাকে ব্যাংককর্মীদের। যেমন বাংলায় দুর্গাপুজোর সময় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই চারদিন বন্ধ থাকে ব্যাংক। তবে অন্য রাজ্যে সেটা থাকে না। কোথাও আবার নবরাত্রির ছুটি থাকে, দশেরার ছুটি থাকে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Year Ender 2022 : এই বছর যেসব হাই প্রোফাইল বিজনেস টাইকুনদের হারাল ভারত
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাংকের ছুটি তিনটি ক্যাটাগরিতে তৈরি করে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাংকগুলির অ্যাকাউন্ট ক্লোজিংয়ের উপর ভিত্তি করে ছুটি দেওয়া হয়। সেই একই নিয়ম মেনে ২০২৩ সালের হলিডে ক্যালেন্ডারটিও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা। দেখে নেওয়া যাক, আগামী বছর কবে বন্ধ থাকবে ব্যাংক।
জানুয়ারি ২০২২-এর শুরুটাই একটা ছুটির দিন দিয়ে। রবিবার। এই মাসের পরের ছুটিটি ১২ তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। তারপর আবার ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি। যদিও এই বছর মার গিয়েছে আরও একটি ছুটি। প্রজাতন্ত্র দিবসের দিনই পড়ে গিয়েছে সরস্বতী পুজো। পরের মাসে অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত কোনও ছুটি নেই ব্যাঙ্কে। নির্ধারিত চারটি রবিবার ও দুটো শনিবারেই সন্তুষ্ট থাকতে হবে ব্যাংককর্মীদের। এরপর মার্চ মাসের ছুটিটা রয়েছে ৮ তারিখ। এই দিন অবশ্য দোলযাত্রা উপলক্ষে এই রাজ্যেই ব্যাংক বন্ধ থাকবে। অন্য রাজ্যের নিয়ম যদিও ভিন্ন।
- আপনার জন্য আরও কিছু লেখা
2022 Sports Events World : বছর শেষে সেরকমই কিছু মুহূর্তের দিকে আরেকবার ফিরে দেখা যাক। যে ঘটনাগুলোয় আলোড়িত হয়েছে ক্রীড়া দুনিয়া।
অন্যদিকে এপ্রিল মাসের ৭ তারিখ রয়েছে গুড ফ্রাইডে। এই সময় রয়েছে বাড়তি মজা। ৭-এর পর ৮ তারিখ মাসের দ্বিতীয় শনিবারের ছুটি এবং পরের দিন অর্থাৎ ৯ এপ্রিল রবিবার। সব মিলিয়ে টানা তিনদিনের উইকএন্ড। সুতরাং একটা মোক্ষম সুযোগ ঘুরতে যাওয়ার। এপ্রিল মাসেরই আবার ২২ তারিখ ইদ-উল-ফিতর উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক, যদিও এই ছুটি নিয়ে বিশেষ খুশি নন কর্মীরা, কারণ চতুর্থ শনিবার হিসেবে এটা বাঁধা ছুটি ছিল আগে থাকতেই। তারপর মে মাস। এই মাসের প্রথম দিন, শ্রম দিবস উপলক্ষে গোটা দেশেই বন্ধ ব্যাংক। তারপর ৫ মে বুদ্ধ পূর্ণিমা, ৯ মে রবীন্দ্র জয়ন্তীর ছুটি। অবশ্য মে মাসের পরবর্তী পর্বে আর কোনও অতিরিক্ত ছুটি নেই। পরের ছুটি জুন মাসে। ইদ-উল-জোহা উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক।
জুলাই মাসে একটাই ছুটি। তাও আবার একেবারে শেষ পর্বে। ২৯ জুলাই মহরমের ছুটি রয়েছে এই রাজ্যে তারপর আবার ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের জাতীয় ছুটি। সেপ্টম্বরে অতিরিক্ত কোনও ছুটি পাবেন না ব্যাংককর্মীরা। পরের ছুটি অক্টোবরের ২ তারিখ, গান্ধী জয়ন্তী উপলক্ষে। তারপর আবার ১৪ অক্টোবর মহালয়ার ছুটি এই রাজ্যে। যদিও এই দিনের ছুটিটি আবারও মার গিয়েছে ব্যাংককর্মীদের। কারণ এই দিন দ্বিতীয় শনিবার।
এরপর কাঙ্ক্ষিত পুজোর ছুটি। ২১ থেকে ২৪ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে দশমী। আবার ২৮ অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও এটিও মার যাওয়া ছুটির তালিকাতেই পড়েছে। তারপর নভেম্বরের ১২ তারিখ কালিপুজো উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাস তারপর লম্বা বিরতি আর কোনও অতিরিক্ত ছুটি নেই নভেম্বরের বাকি দিন গুলি অথবা ডিসেম্বরের শেষ পর্ব পর্যন্ত। আবার ডিসেম্বরের ২৫ তারিখ বড়দিন উপলক্ষে ছুটি পাবেন ব্যাংককর্মীরা।
২০২৩ এর বেশ কয়েকটি ছুটিই দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে পড়ায় নষ্ট হবে ব্যাংককর্মীদের। কিন্তু তারপরও যে কটা ছুটি মিলেছে সেটুকুই চেটেপুটে ভোগ করার স্বাদ বুনেছেন কর্মীরা। ব্যাংক এমন একটি সংস্থা, যার ছুটি কেনো ওয়ে সংস্থার কর্মীদের সুযোগ সুবিধা দ্বারা নির্ধারণ করা মুশকিল। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য সাধারণ মানুষের প্রয়োজনের হিসাব। সুতরাং ব্যাংকের হলিডে লিস্ট নিয়ে একটা সব মহলেই চলে আলোচনা। অবশেষে সমনে এসেছে ২০২৩ তালিকাটি, সুতরাং এবার সহজেই হিসেব করে নিতেই পারেন কোন মাসে কবে কখন ব্যাংকে গেলে কাজ করতে অসুবিধা হিবে না আপনাদের।
















