রাজস্থানে তাপমাত্রা শূন্যের নিচে, প্রবল শৈত্যপ্রবাহের দ্বিতীয় ইনিংস কি আরও ভয়ংকর হবে?
Cold Wave returns North India : ফের ঠাণ্ডায় কাঁপতে শুরু করল উত্তর ভারত। সেইসঙ্গে আবহাওয়া দফতরের দাবি, এই ঠাণ্ডা এখনই যাবে না।

মাত্র কয়েকদিনের স্বস্তি মিলেছিল। পশ্চিমী ঝঞ্ঝার আগমনে মেঘ ঢুকেছিল ঠিকই, কিন্তু তার জেরে আটকে গিয়েছিল উত্তুরে হাওয়া। এই দেশ, বিশেষ করে উত্তর ভারত জুড়ে যে ভয়াবহ শৈত্যপ্রবাহ চলছিল, তা একটু একটু করে কমে আসছিল। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে স্বস্তিও মিলছিল। কিন্তু সেই নিরাময় বেশিদিন স্থায়ী হল না। ফের ঠাণ্ডায় কাঁপতে শুরু করল উত্তর ভারত। সেইসঙ্গে আবহাওয়া দফতরের দাবি, এই ঠাণ্ডা এখনই যাবে না।
নতুন বছর পড়ার আগে থেকেই উত্তর ভারতে ঠাণ্ডা বাড়ছিল একটু একটু করে। পরে অবশ্য প্রায় গোটা ভারতেই ছড়িয়ে পড়ে এই শীত। ২০২৩-এর শুরু থেকেই কামড় বাড়িয়েছে ঠাণ্ডা। সেইসঙ্গে প্রায় গোটা উত্তর ভারত জুড়েই শুরু হয় শৈত্যপ্রবাহ। দিল্লি, রাজস্থান থেকে পাঞ্জাব, মধ্যপ্রদেশ – সমস্ত জায়গায় তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নেমে যায়। কোথাও কোথাও শূন্য ডিগ্রিও স্পর্শ করে! রাজস্থানের মতো মরু রাজ্যে দেখা যায় বরফ পড়ছে!
- আপনার জন্য আরও কিছু লেখা
Winter Heart Attacks: প্রচণ্ড ঠান্ডায় যেহেতু খুব একটা তেষ্টা পায় না তাই অনেকেই পর্যাপ্ত জল খান না এবং নিজেকে সঠিক মাত্রায় হাইড্রেট করেন না।
তারপরই পশ্চিমী ঝঞ্ঝার আগমনে তাপমাত্রা বেশ কিছুটা বাড়ে। শৈত্যপ্রবাহের দাপট পুরোপুরি না গেলেও, বেশ কিছুটা কমে। মকর সংক্রান্তির পর পশ্চিমী ঝঞ্ঝা এখন সরে গিয়েছে। ফলে ফের উত্তরের ঠাণ্ডা হাওয়া প্রবল বেগে ঢুকছে উত্তর ভারতে। তার রেশ ইতিমধ্যেই পড়তে আরম্ভ করে দিয়েছে। ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট বা IMD সম্প্রতি আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখান থেকেই আসন্ন বিপদের ছবিটা উঠে আসছে।
ইতিমধ্যেই রাজস্থানের বেশকিছু জায়গায় নতুন করে তাপমাত্রা শূন্যের ঘরে নেমেছে। কোথাও কোথাও সেই পারদ হিমাঙ্কের নিচেও নেমে গিয়েছে। ১৫ জানুয়ারি রাজস্থানের শিকার জেলার তাপমাত্রা নামে -৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। চুরুর তাপমাত্রা নামে -১ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার, ১৬ জানুয়ারি দিল্লিতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও এটি ১.৪ ডিগ্রিতেও নেমে যায়। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার সহ গোটা উত্তর ভারতেই আরও জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা।
- আপনার জন্য আরও কিছু লেখা
Aaftab Poonawala : শ্রদ্ধা মৃত্যুর মূল অভিযুক্ত আফতাবের শীত পোশাকের দাবি
সেইসঙ্গে IMD-র সতর্কতা, এবারের শৈত্যপ্রবাহ আরও প্রবলতর হবে। এখন থেকেই বেশ কয়েকটা জায়গায় হলুদ সতর্কতা জারি করে দিয়েছে IMD। পশ্চিমবঙ্গও এই শীতের ঝড় থেকে বাইরে নেই। ঘন কুয়াশার পাশাপাশি তাপমাত্রাও কমবে।
কতদিন থাকবে এই দাপট? IMD জানিয়েছে, আগে থেকেই প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। আপাতত ১৮-১৯ জানুয়ারি অবধি এই দাপট চলবে। তারপর ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তখন তাপমাত্রা আবার বাড়বে।















