এক প্যাকেট ৬০ হাজার টাকা! এই দেশে টিভির থেকেও বেশি দামি কন্ডোম, কিন্তু কেন?

Expensive Condom in This Country : সামান্য কয়েকশো টাকার কন্ডোমের দামই যদি ৬০ হাজার টাকা হয়! হ্যাঁ, ঠিকই শুনছেন।

inscript
২ মিনিট
এক প্যাকেট ৬০ হাজার টাকা! এই দেশে টিভির থেকেও বেশি দামি কন্ডোম, কিন্তু কেন?

নিজের প্রিয় সঙ্গীর সঙ্গে একান্তে কিছু মুহূর্ত কাটাতে চান? নির্বিঘ্নে যাতে ঘনিষ্ঠতার প্রহর কাটে, সেটাই মনের ইচ্ছে? তাহলে আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে চটপট একটাই উপায় – কন্ডোম। যৌনসুখ, যৌনতা এই সমস্তটাই অত্যন্ত স্বাভাবিক এবং অবশ্যই প্রয়োজনীয় বিষয়। তবে সেই ‘সুখ’ উপভোগ করতে গিয়ে যদি কোনও অযাচিত ঘটনা ঘটে যায়? অবাঞ্চিত গর্ভধারণ হোক বা যৌনরোগ, সমস্ত দিক নিয়েই সাবধান হওয়া বাঞ্ছনীয়। তাই এখন বিভিন্ন উপায়ও হাতের কাছে হাজির। যার মধ্যে একটি হল কন্ডোম।

কখনও প্রকাশ্যে বুক ফুলিয়ে, কখনও আবার চারদিকটা ভালো করে ডেকে নিয়ে ফিসফিস করে ‘আসল জিনিস’টি চেয়ে নেওয়া। বিভিন্ন ওষুধের দোকানে কন্ডোম কেনার সময় এমন দৃশ্যই চোখে পড়ে। কিন্তু আশেপাশের দোকানে তার দাম আর কত হবে! কিন্তু পৃথিবীর সব জায়গায় এমন স্বাধীনতা নেই। এখনও নানা সমস্যায় জেরবার এই বিশ্ব। আচ্ছা, সামান্য কয়েকশো টাকার কন্ডোমের দামই যদি ৬০ হাজার টাকা হয়! হ্যাঁ, ঠিকই শুনছেন। এক প্যাকেট কন্ডোমের দাম ৬০ হাজার টাকা! না ভারতে এমনটা এখনও ঘটেনি। তবে পৃথিবীতে এমন একটি দেশ আছে, যেখানে এক প্যাকেট কন্ডোমের থেকে দামি টিভিও সস্তা মনে হয়!

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীর সবচেয়ে দামি কন্ডোম! দাম শুনলে রাতের ঘুম উড়ে যাবে আপনার, কী বিশেষত্ব এর?

World's Most Expensive Condom : অন্য কোনও রহস্য নয়, এটি বিশ্বের সবচেয়ে দামি কন্ডোম। তার দাম শুনলে আপনার রাতের ঘুমও নিশ্চিত উড়ে যাবে!

দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের দেশ ভেনেজুয়েলা। পৃথিবীর কাছে একেবারেই অপরিচিত নয় এই দেশটি। সেখানেই এক প্যাকেট কন্ডোমের দাম ৬০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়)! বরং এর থেকে সস্তায় অনেক দামি সামগ্রীও কিনে আনা যায়। তাই বলে ৬০ হাজার টাকা! এ তো কপালের ভাঁজ আরও বাড়িয়ে দেবে! এত দাম থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার মানুষ দোকানের বাইরে অপেক্ষা করেথাকেন। এক জায়গা থেকে আরেক জায়গায় হন্যে হয়ে ঘোরেন। কিন্তু ভেনেজুয়েলায় কন্ডোম এত দামি কেন? এই প্রশ্নের পেছনে রয়েছে এক অদ্ভুত তথ্য আর মর্মান্তিক কিছু পরিসংখ্যান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লিঙ্গের দৈর্ঘ্যে ভারতের অবস্থান বিশ্বে কোথায়? যৌনাঙ্গের মাপ নিয়ে অবাক করা তথ্য এল সামনে

Male Private Part Size Index: ডিসেম্বর। হ্যাঁ, এই সেই সময় যখন লিঙ্গের দৈর্ঘ্য ঠান্ডার কারণে কমে যায়।

প্রথমে তথ্য দিয়ে শুরু করা যাক। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম নিয়ম প্রচলিত রয়েছে। ভেনেজুয়েলার আইনকানুনও তার নিজস্ব নিয়ম অনুযায়ী চলে। আর সেই আইন বলে, ভেনেজুয়েলায় গর্ভপাত দণ্ডনীয় অপরাধ! গর্ভপাত সংক্রান্ত আইনও সেখানে অত্যন্ত কড়া। কাজেই নিরোধই একমাত্র উপায়। কিন্তু এই নির্দিষ্ট আইনের জন্যই সেখানে কন্ডোম ও গর্ভনিরোধক ওষুধের দাম এতটা বেশি! এমন আইনের জন্য সেখানে কন্ডোম পাওয়াও বেশ মুশকিলের। কাজেই, দোকানে সামগ্রী কম থাকলে দাম তো বেশি হবেই। অনেক সময় দোকানের বাইরে ভিড় লেগে যায়। এমনকী, কন্ডোমের জন্য কেউ কেউ ব্ল্যাক মার্কেটেও খোঁজ লাগান। সেখানে এর দাম আরও বেশি! এক প্যাকেট কন্ডোম সেখানে কয়েক লাখ টাকা! তার থেকে আইফোন অনেক সস্তা।

আর এই গর্ভপাত সংক্রান্ত আইন আর কন্ডোমের অভাবের জন্য একের পর এক ভয়াবহ পরিসংখ্যান উঠে আসে ভেনেজুয়েলায়। ২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে গোটা বিশ্বের জনসংখ্যা সংক্রান্ত একটি সমীক্ষা করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী, লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে ভেনেজুয়েলাতেই সবচেয়ে বেশি সংখ্যক মেয়ে কিশোরী অবস্থাতেই গর্ভধারণ করে। কন্ডোম কেবল অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করে না। এটি ব্যবহার করলে এইডস (AIDS বা HIV), এসটিআই-এর (STI) মতো যৌনরোগের হাত থেকেও নিষ্কৃতি পাওয়া যায়। কিন্তু ভেনেজুয়েলায় কন্ডোমের এমন দামের জন্য এই রোগের প্রকোপ বাড়ছে। আইন বদল করার কথা বারবার বলা হলেও, প্রশাসন শোনেনি। তাই এমন হাহাকার ভেনেজুয়েলা জুড়ে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।