৩১ ডিসেম্বরের পার্টিতে মদের ফোয়ারা? 'ছুটির রোগে' আক্রান্ত হবেন আপনিও

New Year Party and Alcohol: নোনতা খাবার এবং অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়ে যায় বিশেষ করে ছুটির দিনে, আর এই প্রবণতারই পোশাকি নাম 'হলিডে হার্ট সিনড্রোম'।

inscript
২ মিনিট
৩১ ডিসেম্বরের পার্টিতে মদের ফোয়ারা? 'ছুটির রোগে' আক্রান্ত হবেন আপনিও

ইয়ার এন্ড পার্টির ডাক চলে এসেছে এতক্ষণে, কী কী খাওয়া হবে, কে কী নিয়ে আসবে কী কী মেনু সমস্তটাই ছকে ফেলা হয়েছে। এবার শুধু 'থার্টি ফাস্ট' এলেই হল। উত্সব, ছুটির দিন, উদযাপন এবং উন্মাদনা সবটা মিশে আসলে যা হয়, তা টের পাওয়া যায় ঠিক ২ তারিখ, যখন স্কুল, অফিস, কাজ সবটাই হুমড়ি খেয়ে পড়ে দুয়ারে। প্রচুর স্ন্যাক্স, প্রচুর মদ এবং মিষ্টি খেয়ে পেট আর মন ভরলেও তা হার্টের স্বাস্থ্যের জন্য ভাল নাও হতে পারে। নোনতা খাবার এবং অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়ে যায় বিশেষ করে ছুটির দিনে, আর এই প্রবণতারই পোশাকি নাম 'হলিডে হার্ট সিনড্রোম'। এই সিনড্রোম দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

হলিডে হার্ট সিন্ড্রোম কী?

হলিডে হার্ট সিন্ড্রোম হল কার্ডিয়াক ডিজিজ বা হৃদরোগের একটি সাধারণ কারণ যা অ্যালকোহলের কারণে ঘটা অ্যাট্রিয়াল অ্যারিথমিয়াসকে বোঝায়। শুধু মদ নয়, নোনতা খাবার অর্থাৎ স্ন্যাক্স এবং অ্যালকোহল বেশি খাওয়ার কারণে এমনটা ঘটতে পারে। যদিও নোনতা খাবার এবং অ্যালকোহল অতিরিক্ত খাওয়া হয় অনেকেরই অনেক সময়ই। কিন্তু সাধারণত বেশিরভাগ মানুষই এই খাবারগুলি ছুটির দিনে খেয়ে থাকেন তাই একে হলিডে হার্ট সিন্ড্রোম বলা হয়।

অত্যধিক পরিমাণে নুন এবং মদের ফলে হৃৎপিণ্ডের স্পন্দন অনিয়মিত হয়ে যায়, যাকে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনও (এ-ফাইব) বলা হয় এবং এটি অত্যধিক উদযাপনের একটি উদ্বেগজনক পার্শ্বপ্রতিক্রিয়া, যা দীর্ঘমেয়াদে গুরুতর হার্টের সমস্যা ঘটাতে পারে।

ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন অনুযায়ী, হলিডে হার্ট সিন্ড্রোম হল এমন এক উপসর্গ, যাতে হৃদরোগের অন্যান্য ক্লিনিক্যাল প্রমাণ ছাড়াই কোনও ব্যক্তির হৃদস্পন্দনের ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। আর এই পুরোটাই ঘটে বেশি পরিমাণ ইথানল শরীরে গেলে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মদ না খেয়েই মাতাল! জানেন কোন কঠিন অসুখ বাসা বাঁধছে আপনার শরীরে

Auto Brewery Syndrome: ধরুন শরীর যদি নিজেই অ্যালকোহল তৈরি করে আপনাকে মদের নেশায় ডুবিয়ে দিত, তাহলে কেমন হতো?

হলিডে হার্ট সিন্ড্রোমের কারণ কী?

হলিডে হার্ট সিন্ড্রোমের সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে বেশিরভাগ বিশেষজ্ঞদের বিশ্বাস, যেহেতু স্নায়ুতন্ত্র যা হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করে, অ্যালকোহল তাকে পরিবর্তন করতে পারে। অ্যালকোহল মানুষের হৃৎপিণ্ডের মধ্যে বৈদ্যুতিক সংকেতে পরিবর্তন ঘটাতে পারে, যাতে কার্ডিয়াক কোষগুলির সংকোচন হতে পারে।

অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের লক্ষণগুলি হলো

বুকে ব্যথা,

  • আপনার জন্য আরও কিছু লেখা
কষ্ট ভুলতে গিয়ে আরও অবসাদ! ডিপ্রেশনের রোগী করে তুলতে পারে মদই?

Alcohol and Depression: অ্যালকোহলের পরিমাণ প্রতি এক ডেসিলিটার রক্তে যখন ৫০ মিলিগ্রামে পৌঁছয় তখন মেজাজ ফুরফুরে লাগে।

বুক ধড়ফড়

দেহে শক্তির অভাব

মাথা ঘোরা

শ্বাসকষ্ট

কীভাবে এর চিকিত্সা সম্ভব?

হলিডে হার্ট সিন্ড্রোম এড়ানোর সর্বোত্তম উপায় হলো জীবনধারা পরিবর্তন করা। যদি পার্টিতে যাওয়ার পরিকল্পনা থাকে, অবশ্যই যান, আনন্দ করুন কিন্তু মাথায় পরিকল্পনা ছকে রাখুন। আপনি কতটা স্ন্যাক্স খাচ্ছেন এবং মদ্যপান করছেন তা লক্ষ্য রাখুন। অত্যধিক অ্যালকোহল এড়িয়ে চলুন এবং পরিমিত পরিমাণে নোনতা খাবার খান।

ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারের কার্ডিওভাসকুলার ফেলো ডাঃ ক্রিস্টেন ব্রাউন নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এসবের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের হাইড্রেটেড রাখা, অর্থাৎ দেহে জলের পরিমাণের ভারসাম্য বজায় রাখা কারণ ডিহাইড্রেশন এই সিন্ড্রোমের ঝুঁকি বাড়াতে পারে।

আর বাকি রইল স্ট্রেস! হার্টের সমস্যার ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে মানসিক চাপ। তাই নিয়মিত ব্যায়াম করুন। চাপ কাটাতে মদকে নিজের অস্ত্র করে তুলবেন না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।