দিনমজুরি করেই স্বপ্ন পূরণ! কীভাবে ল্যাপটপ কিনে মাসে দুই লক্ষ টাকা আয় করছেন এই বাঙালি?

A Bengali Success story : দিনমজুরি করে ল্যাপটপ কিনে মাসে এখন ২ লাখ টাকা আয়, নেপথ্যে এক বাঙালি

Kankana Mukherjee
৩ মিনিট
দিনমজুরি করেই স্বপ্ন পূরণ! কীভাবে ল্যাপটপ কিনে মাসে দুই লক্ষ টাকা আয় করছেন এই বাঙালি?

আজকাল মাঝেমাঝেই কিছু মেসেজ নেট মাধ্যমে ঘোরাফেরা করতে দেখা যায়, “ঘরে বসে ল্যাপটপে অনলাইনে কাজ করে রোজগার করুন”... এরকমই কিছু একটা হয়তো চোখে পড়েছিল তারও। কিন্তু অনলাইনে কাজ করতে গেলেও তো দরকার একখানা ল্যাপটপ। সাধারণ খেটে খাওয়া পরিবার, দুবেলা দু মুঠো অন্ন জোগাতেই যাদের নাভিশ্বাস উঠে যায়, তাদের কাছে তো ল্যাপটপ খানিক বামনের চাঁদ ধরার স্বপ্নের মতোই। কিন্তু স্বপ্ন দেখার অধিকার তো সকলেরই আছে। কবির ভাষায় বলতে গেলে, “কার তাতে কি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি?”

আর এই আকালে স্বপ্ন দেখার নেশাটাই তাড়িয়ে বেরিয়েছে বাংলাদেশের নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা নিয়ামুলকে। তিন ভাইবোনের সংসারে সেই বড়। বাবা মোহাম্মদ হোসেন আলী প্রামাণিক ও মা রেনুকা বেগম। ছোট থেকেই টানাটানির সংসারে বেড়ে ওঠা নিয়ামুলের। কিন্তু অভাব কখনও পড়াশোনায় বাধা আনতে পারেনি তার। সম্পূর্ণ নিজের চেষ্টায় স্কুলের গণ্ডি পার করে সে। কিন্তু তারপর? সামনে ধূ ধূ অন্ধকার.... কী করবে সে? এদিকে সংসারের অভাবও মাথাচাড়া দিচ্ছে, পরপর দুটো বোন। তাই রোজগারের তাগিদটা তাড়িয়ে বেড়াতে শুরু করল ক্রমশ। পাশের গ্রামেই থাকতেন তাঁর খুড়তুতো ভাই শামসুল আলম। তিনি অনেকদিন যাবৎ গ্রামে বসেই ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ করতেন। দাদার কাজ থেকেই সাহস সঞ্চয় করে সেও। স্বপ্ন দেখার শুরুটা ঠিক এভাবেই।

এরকম সময় পথ দেখায় একটি অনলাইন ভিডিও।স্কিলআপার নামের একটি ফেসবুক পেজে প্রশিক্ষক শামীম হোসাইনের একটি ভিডিও দেখেন নিয়ামুল। সেই থেকেই আগ্রহ আরও বেড়ে যায়। ধীরে ধীরে বিষয়টি সম্পর্কে আরও জানতে শুরু করেন নিয়ামুল। এই আগ্রহ আর স্বপ্নকে সঙ্গী করেই শুরু হল তাঁর অন্য এক লড়াই। অভাবকে হয় করার নতুন সফর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে রহস্য উদ্ধার! কোথায় বসে আছেন ভিঞ্চির মোনালিসা? জানলে চমকে উঠবেন...

Mona Lisa Painting Location: ১৫০১ থেকে ১৫০৩ সালের মধ্যে এই সেতুটি ছিল এলাকার অন্যতম ব্যস্ত সেতু।

কখনও খেতে মাটি কাটার কাজ, কখনও আবার জমিতে ধান লাগানো এমনকী মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজও করতে শুরু করেন নিয়ামুল। যখন যেমন কাজের খোঁজ পেয়েছেন এগিয়ে গিয়েছে সে। লক্ষ্য একটাই, স্বপ্ন পূরণ। আর পরিবারে মুখে ফুটে ওঠা একটা চওড়া হাসি। ওই দিন মজুরির কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে অবশেষে ঢাকায় এসে ৪২ হাজার টাকায় একটি পুরোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনেন নিয়ামুল।

ল্যাপটপ তো এল এবার শুরু হল নতুন কাজ শেখার পালা। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে গেলে তো সবার আগে প্রয়োজন সঠিক প্রশিক্ষণ। পাশাপাশি টাকা পয়সা নিয়ে চিন্তা তো রয়েছেই। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে আবার বাড়তি কোর্সের খরচ! আবার শুরু হল দিন মজুরের কাজ করা। একটু একটু করে টাকা জমিয়ে অনলাইনে ওই স্কিলআপার নামে প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডিজিটাল বিপণনের কোর্স করেন। টানা পাঁচ মাস ধরে চলে শেখার কাজ। এই সময় তিনি গুগল অ্যাডস, ওয়েব অ্যানালিটিকস এবং সার্ভার-সাইড ট্র্যাকিং-এর কাজও শেখেন। প্রশিক্ষণ শেষের পর ২০২২ সালে ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ দেওয়া নেওয়ার জন্য একটি নিজস্ব অ্যাকাউন্ট খোলেন নিয়ামুল। প্রথম কাজের পারিশ্রমিক ছিল ২০ মার্কিন ডলার। তখনও দিন মজুরের কাজ করতেন তিনি। হয়তো মাঠে ধান কাটতে কাটতেই কখনও কখনও পকেটের ফোনটা বেজে উঠত। আবার নতুন কাজের বরাত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গর্ভের মধ্যেই ভ্রূণের মাথায় বিরল অস্ত্রোপচার! চিকিৎসা জগতে শোরগোল ফেলল যে ঘটনা

Brain Surgery of Fetus: অস্ত্রোপচারের পরে যখন নির্দিষ্ট সময়ে ওই শিশুর জন্ম হয় দেখা যায় কোনও সমস্যা নেই তার দেহে।

শুরুটা ঠিক যতটা কঠিন ছিল এর পরের গল্পটা ঠিক ততটাই সহজ। এতদিন ধরে যে সময়ের অপেক্ষায় লড়াইটা জারি রেখেছিলেন নিয়ামুল, এখন সেই সময় আসন্ন। ক্রমেই কাজের পরিমাণ বাড়তে শুরু করে তাঁর। একটার পর একটা নতুন কাজের দাওয়াত আসে। ওই একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ওপর আর নির্ভর করার জো থাকে না বেশিদিন। একটা ল্যাপটপ থেকে বেড়ে এখন তাঁর ঘিরে একাধিক ল্যাপটপের ছড়াছড়ি। তবে আজও নাটোরের ওই নলডাঙ্গার বাড়িতে বসেই ল্যাপটপে কাজ করেন তিনি। সাধারণ নিম্নবিত্ত পরিবারের সেই ছেলেটার আয় আজ প্রায় মাসে দুই হাজার ডলার, অর্থাৎ টাকার হিসেবে ২ লাখেরও বেশি। শুধু কাজই নয়, পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন নিয়ামুল। নাটোরের শহীদ নজমুল হক সরকারি কলেজে স্নাতক শ্রেণিতে পড়ছেন তিনি।

ছেলে প্রতিষ্ঠিত, বাবার ধার দেনা আজ আর নেই। মোটরসাইকেল কেনার স্বপ্নও ছেলে পূরণ করে দিয়েছে ইতিমধ্যেই। এখানেই শেষ নয় নিজের আয় দিয়ে কৃষিজমি ও চারটি গরু কিনেছেন নিয়ামুল। বাবার খামারটা আরও বড় করার ইচ্ছে তাঁর। এখানেই শেষ নয় পাশাপাশি গ্রামের উন্নতিতেও কাজ করতে চান তিনি। না নিয়ামুল নিছক একটা নাম নয়, একটা স্বপ্ন পূরণের উদাহরণ। যে স্বপ্ন তাঁকে তাড়া করে বেরিয়েছে সেই একই স্বপ্নের নেশা যিনি বুনে দিতে চান গ্রামের আরও পাঁচটা বেকার ছেলে মেয়ের চোখেও। যার রেশ ধরে হয়তো তারাও একদিন, হয়তো কেন নিশ্চয় তারা একদিন জীবনের সফলতার গল্প বুনে যাবে অচিরেই...

সূত্র - প্রথম আলো

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।