অবশেষে রহস্য উদ্ধার! কোথায় বসে আছেন ভিঞ্চির মোনালিসা? জানলে চমকে উঠবেন...

Mona Lisa Painting Location: ১৫০১ থেকে ১৫০৩ সালের মধ্যে এই সেতুটি ছিল এলাকার অন্যতম ব্যস্ত সেতু।

inscript
২ মিনিট
অবশেষে রহস্য উদ্ধার! কোথায় বসে আছেন ভিঞ্চির মোনালিসা? জানলে চমকে উঠবেন...

মোনালিসার হাসিতে কতখানি আবেগ, কতখানি কান্না, কতখানি লাস্য, কতখানি যন্ত্রণা- দিস্তে দিতে পাতা লিখেও নির্দিষ্ট শতকরা হিসেব দিতে পারেননি চিত্র গবেষকরা। এক লিওনার্দোই জানতেন, জানার উপায় নেই সরাসরি। শুধু হাসি জেনে কীই বা হবে, জানতে হবে মোনালিসা কে, কোথায় তাঁর বাস, মোনালিসা কী করেন, কীভাবে দিনযাপন করেন, মোনালিসার ছবিটি ঠিক কোথায় আঁকা, মোনালিসার পিছনের যে দৃশ্যপট সেটি কোথাকার? প্রশ্ন হাজারো, ছবি একটাই। লিওনার্দো দ্য ভিঞ্চির এই একটি ছবি ঘিরে এখনও অজানা তথ্যের অভাব নেই। তবে একটি রহস্যের উদঘাটন নাকি হয়ে গিয়েছে। একজন ইতালিয় শিল্প ইতিহাসবিদ দাবি করেছেন, লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার পিছনে যে সেতুটি দেখা যায় সেটি আসলে কোথায়, অর্থাৎ ছবিটি যেখানে আঁকা হয়েছিল তার রহস্য সমাধান করে ফেলেছেন তিনি।

লে রোকা সাংস্কৃতিক সংস্থার সঙ্গে এক প্রকল্পে কাজ করেছিলেন সিলভানো ভিনসেটি। নতুন আবিষ্কৃত ঐতিহাসিক নথিগুলি দেখেছিলেন তিনি এবং একটি ড্রোন ব্যবহার করে ভিঞ্চির ছবিটির সঙ্গে বর্তমান ভূপ্রকৃতির তুলনা করে দেখেন তিনি। ভিনসেটির বিশ্বাস, সেতুটি টাস্কানিতে অবস্থিত। ইতালির এক প্রকাশনা আনসাকে ভিনসেটি জানিয়েছেন, এটি রোমিটো ইট্রুস্কান-রোমান সেতু। পন্টে ডি ভ্যালে নামেও পরিচিত এই সেতুটি। বর্তমানে আরেজো প্রদেশের লাতেরিনা পৌরসভায় অবস্থিত এই সেতুটি।

Antico Ponte Romito.

  • আপনার জন্য আরও কিছু লেখা
আদম-ইভ থেকে শাহরুখ খান! পৃথিবীবিখ‍্যাত এই জাদুঘরগুলিতে প্রতিপদে রয়েছে চমক

Museums of World: চলুন ঘুরে দেখা যাক বিশ্বনন্দিত সব জাদুঘরের আনাচকানাচ।

— Jasmine (@JBuricchi)

ফ্লোরেন্সের রাজ্য সংরক্ষণাগারে পাওয়া মেডিসি পরিবারের সম্পত্তির অবস্থার একটি নথি বলছে, আজ এই সেতুর একটি মাত্র খিলান অবশিষ্ট আছে, কিন্তু ১৫০১ থেকে ১৫০৩ সালের মধ্যে এই সেতুটি ছিল এলাকার অন্যতম ব্যস্ত সেতু। বিশেষজ্ঞরা এর আগে জানিয়েছিলেন, মোনালিসার ছবির পিছনে যে দৃশ্যপট দেখা যায়, সেখানে দেখতে পাওয়া সেতুটি ছিল আর্নো নদীর উপর পন্টে বুরিয়ানো বা ববিওতে পন্টে ভেচিও। তবে, পন্টে ডি ভ্যালের চারটি খিলান রয়েছে যা এটিকে ছয় বা তার বেশি খিলানগুলির তুলনায় আরও উপযুক্ত করে তোলে। ভিনসেটির মতে, সেতুর আশেপাশের বাকি দৃশ্যগুলোও মিলে যায়।

এখন অবশ্য সেতু বলে ডাকলে ভুল হয়। সেতুর বেশিরভাগটিই ধসে গেছে। তবে এককালে সেতুটি আরেজো, ফিসোল এবং ফ্লোরেন্সের মধ্যে ছিল জনপ্রিয় শর্টকাট। ভিনসেটির বিবিধ পরীক্ষার নথিগুলি থেকে দেখা যায়, লিওনার্দো দ্য ভিঞ্চি প্রায়শই ফিসোলে যেতেন। সেখানে তাঁর কাকার সঙ্গে থাকতেন। কাকা আমাদোরি বা আমাদোরো ছিলেন স্থানীয় এক পাদ্রি।

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

গৃহস্থালির শ্রমের মূল্য মাসে ৩০ হাজার, নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court domestic labour ruling 2026: রায়টি মূলত মোটর দুর্ঘটনায় গৃহস্থালির দায়িত্ব পালনকারী কোনো নারীর মৃত্যু হলে তাঁর পরিবারের ক্ষতিপূরণ নির্ধারণের পদ্ধতি নিয়ে।তবু এই সীমিত আইনি পরিসরের মধ্যেও রায়টি একটি বড় প্রশ্ন সামনে এনেছে: যে শ্রমের উপর একটি পরিবার প্রতিদিন নির্ভর করে, এত দিন তার আর্থিক মূল্য এত কম করে দেখা হয়েছে কেন?

‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে বিতর্ক, বাংলা ছবির হল-বণ্টনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Sadhak Bamakhyapa Bengali Movie: ২০ নভেম্বর মুক্তির পর ছবিটি দর্শকমহলে ভালো সাড়া ফেলে। সপ্তাহের কাজের দিনেও একাধিক শো হাউসফুল হওয়ার দাবি করেন নির্মাতারা। কিন্তু বিপত্তি বাধে ২৩ নভেম্বর নাগাদ।

আশির দশকে জনপ্রিয়তা পায়নি, আজ বিশ্বজুড়ে চর্চা! GTA 6-এ যেভাবে পৌঁছল ‘আজ শনিবার’

Rupa Biswas Sen GTA 6 Bengali Song: ২০১৪ সালে পুজোর আগে বাড়ির লফট পরিষ্কার করতে গিয়ে একটি ট্রাঙ্কের মধ্যে রেকর্ডটি খুঁজে পান রূপার ছেলে দেবায়ন সেন। প্রথমে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি তিনি। মায়ের কাছেও জানতে চেয়েছিলেন, রেকর্ডটি কীসের। কিন্তু মা সেটিকে বিশেষ গুরুত্ব না দিয়ে ফেলে দিতে বলেছিলেন।

আগামীর অদ্ভুত শূন্যতা: এম জন হ্যারিসনের ‘দ্য এন্ড অফ এভরিথিং’

M. John Harrison The End of Everything book review: মাত্র তেরো বছর বয়সেই বাবাকে হারান হ্যারিসন। এই আকস্মিক শূন্যতা তাঁকে ভীষণ একঘেয়ে, বিচ্ছিন্ন, ক্ষুব্ধ এবং দমবন্ধ এক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল।

হালদার বাড়ির অশান্তি মেটাতে এসেছিলেন ধনঞ্জয়, বাঙালির মনে রয়ে গেলেন রবি ঘোষ

Ravi Ghosh in Galpo Holeo Sotti: রবি ঘোষকে অনেকেই কেবল কৌতুকাভিনেতা হিসেবে চেনেন, কিন্তু ‘গল্প হলেও সত্যি’ প্রমাণ করে দিয়েছিল তিনি কত বড় মাপের একজন পূর্ণাঙ্গ অভিনেতা।

লাল মেঝে: বাঙালির শৈশব, আড্ডা আর নস্টালজিয়ার ঠিকানা

Red Oxide Flooring: বাংলায়, বিশেষ করে কলকাতা এবং মফস্বলের পুরনো বাড়িগুলিতে বিশ শতকের মাঝামাঝি সময় থেকে এই লাল মেঝের চল শুরু হয়। ১৯৪০ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত বাঙালি মধ্যবিত্ত ও বনেদি বাড়ির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এটি।

অক্সফোর্ডের ২০২৬ সালের বর্ষসেরা শব্দের তালিকায় কোন চারটি শব্দ, জানুন তাদের অর্থ

Oxford Word of the Year 2026: ২০২৬ সালের বর্ষসেরা শব্দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (OUP)। তালিকায় আছে চারটি শব্দ: ডুমারিজম, মাইক্রোড্রামা, পোস্ট-লিটারেট এবং স্লোপাগান্ডা। অক্সফোর্ডের ভাষাবিদরা ৩,২০০ কোটি শব্দের তথ্যভান্ডার বিশ্লেষণ করে এই চারটি শব্দ বেছে নিয়েছেন। পাঠকদের ভোটের জন্য দরজা খোলা রয়েছে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট (GMT) পর্যন্ত—ভারতীয় ও বাংলাদেশ সময় অনুযায়ী, ২৫ নভেম্বর ভোর ৫টা ২৯ মিনিট।

আলোকচিত্রী অপর্ণা সেন, প্রকাশিত প্রথম বই

Aparna Sen My Gaze: কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে (KCC) চলমান ‘আমি আর্ট ফেস্টিভ্যাল’-এর অঙ্গ হিসেবে আয়োজিত হলো অপর্ণা সেনের বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘মাই গেজ’ (My Gaze)। এই প্রদর্শনীর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো তাঁর প্রথম আলোকচিত্র-গ্রন্থ ‘মাই গেজ’, যা প্রকাশ করেছে ‘ব্ল্যাকলেটার্স’ (Blackletters)।