গর্ভের মধ্যেই ভ্রূণের মাথায় বিরল অস্ত্রোপচার! চিকিৎসা জগতে শোরগোল ফেলল যে ঘটনা

Brain Surgery of Fetus: অস্ত্রোপচারের পরে যখন নির্দিষ্ট সময়ে ওই শিশুর জন্ম হয় দেখা যায় কোনও সমস্যা নেই তার দেহে।

inscript
২ মিনিট
গর্ভের মধ্যেই ভ্রূণের মাথায় বিরল অস্ত্রোপচার! চিকিৎসা জগতে শোরগোল ফেলল যে ঘটনা

পৃথিবীর আলো দেখেনি তখনও। দেখা তো দূর অস্ত, দেহটাই ভালো করে গড়ে ওঠেনি। গর্ভের মধ্যে দিন প্রতিদিন বড় হয়ে উঠছিল ভ্রূণটি। অথচ পরীক্ষায় দেখা গেল, ভ্রূণের মস্তিষ্কে এক বিরল বিকৃতি! গর্ভে থাকা অবস্থাতেই ভ্রূণের উপর এই প্রথম এক অভাবনীয় অস্ত্রোপচার সারলেন চিকিৎসকরা! সফলভাবে ভ্রূণের মস্তিষ্কের অস্ত্রোপচার করে তৈরি হতে থাকা মস্তিষ্কের এক মারাত্মক ভাস্কুলার বিকৃতি সারিয়ে তুলেছেন চিকিৎসকরা! আল্ট্রাসাউন্ড ব্যবহার করে এই অপারেশন সারা হয়েছে। ভ্রূণটির বয়স তখন মাত্র ৩৪ সপ্তাহ দুই দিন। গর্ভস্থ ভ্রূণের বিকাশজনিত ব্যাধির চিকিত্সার ক্ষেত্রে এ নিঃসন্দেহে এক বিশাল অগ্রগতি।

ভ্রূণটির মস্তিষ্কের একটি শিরাতে গ্যালেন বিকৃতি দেখা দেয়। এটি একটি মারাত্মক এবং আক্রমণাত্মক গঠন যাতে মস্তিষ্কের ধমনীগুলি প্রথমে ক্যাপিলারির মধ্য দিয়ে যাওয়ার পরিবর্তে শিরাগুলির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। এই ক্যাপিলারিগুলি বিশেষভাবে রক্তচাপকে ধীর করার জন্যই তৈরি হয়েছে। তাই এই বিকৃতিটির ফলে অত্যন্ত উচ্চ রক্তচাপ দেখা যায় কারণ এটি সরাসরি শিরায় চলে যায়। এর ফলে জন্মের সময় এবং পরেও মস্তিষ্ক আর হার্ট দুই প্রবল সমস্যায় পড়ে। পালমোনারি হাইপারটেনশন, হার্ট ফেলিওর এবং অন্যান্য জীবননাশক সমস্যা দেখে দিতে পারে এর জেরে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোনও দিনও আবিষ্কার হবে না ক্যান্সারের চিকিৎসা! ভয়াবহ যে তথ্য কাঁপিয়ে দিল বিশ্বকে

Cancer Treatment: প্রতিটি ব্যক্তির জন্য এবং প্রতিটি ক্যান্সারের ধরন এত স্বতন্ত্র, এত পৃথক যে একটিই নির্দিষ্ট চিকিত্সার মাধ্যমে সবকিছুকে সারিয়ে ফেলা প্রায় অসম্ভব।

গর্ভাবস্থাতেই ওই ভ্রূণের মস্তিষ্কের বিরল সমস্যাটি নজরে আসে। সাধারণত এন্ডোভাসকুলার এমবোলাইজেশন নামক একটি ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতির মাধ্যমে চিকিত্সা করা হয়। এই পদ্ধতিতে চিকিৎসক কুঁচকির মধ্য দিয়ে প্রবেশ করে, মস্তিষ্কের ভাস্কুলেচারে প্রবেশ করার জন্য একটি টিউব ব্যবহার করেন। এই টিউবের মাধ্যমে আঠা প্রবেশ করানো হয় ইনজেকশনের মাধ্যমে যাতে রক্ত সরবরাহ বাধা পায়।

প্রায় একই ধরনের অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু এবার সমগ্র অস্ত্রোপচারটি সম্পূর্ণরূপে জরায়ুর মধ্যে করা হয়। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে, চিকিৎসকরা জন্মের সময় চাপের বৃদ্ধি রোধ করে ভ্রূণের মস্তিষ্কে উচ্চচাপের রক্তনালীগুলিকে বন্ধ করতে সক্ষম হন। এই অস্ত্রোপচারের পরে যখন নির্দিষ্ট সময়ে ওই শিশুর জন্ম হয় দেখা যায় কোনও সমস্যা নেই তার দেহে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেই নির্দিষ্ট চিকিৎসা, অধিকাংশ মহিলাকেই পোহাতে হচ্ছে এই নরক যন্ত্রণা! উপসর্গ কী?

Endometriosis: এখনও অবধি, এন্ডোমেট্রিওসিস প্রতিরোধের কোনও সুনির্দিষ্ট উপায় নেই।

এই বিরল রোগটিকে সারানোর পদ্ধতিটি এই মুহূর্তে ক্লিনিকাল ট্রায়ালে আছে। জন্মের আগে গ্যালেনের বিকৃতির শিরাকে সারিয়ে তুলতে আল্ট্রাসাউন্ড-নির্দেশিত ট্রান্সউটারিন এমবোলাইজেশন পদ্ধতি ব্যবহার করছেন চিকিৎসকরা। প্রথম চিকিত্সার সাফল্যের ক্ষেত্রেই তারা তাজ্জব, জানাচ্ছেন বস্টন চিলড্রেনস হাসপাতালের সেরিব্রোভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশন সেন্টারের সহ-পরিচালক ড্যারেন বি অরবাচ।

“আমরা জানাতে পেরে আনন্দিত যে ছয় সপ্তাহেই, শিশুটি লক্ষণীয়ভাবে উন্নতি করছে। কোনও ওষুধ ছাড়াই, স্বাভাবিকভাবে খাচ্ছে, ওজন বাড়ছে এবং বাড়িও ফিরেছে। মস্তিষ্কে কোনও নেতিবাচক প্রভাবের কোনও লক্ষণ নেই," জানান তিনি। জন্মের পর নিবিড়ভাবে পর্যবেক্ষণের রাখা হয় শিশুটিকে। শিশুটির কোনও কার্ডিওভাসকুলার সহায়তার প্রয়োজন পড়েনি। সমস্ত স্নায়বিক স্ক্যানও ছিল স্বাভাবিক। এই একটি অভাবনীয় অস্ত্রোপচার আগামীর আরও কত কত শিশুর ক্ষেত্রে যে আশার আলো হয়ে উঠল তা চিকিৎসকরা বিলক্ষণ জানেন। জন্মের আগেই গ্যালেন ম্যালফর্মেশনের ক্ষেত্রে এই অস্ত্রোপচার একটি দৃষ্টান্ত। ভ্রূণাবস্থায় এই চিকিৎসার আবিষ্কার শিশুদের মধ্যে দীর্ঘমেয়াদি মস্তিষ্কের ক্ষতি, অক্ষমতা বা মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে, জানাচ্ছে স্ট্রোক পত্রিকায় প্রকাশিত এই গবেষণাটি।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

করোনা সেরে গেলেও পিছু ছাড়ছে না ক্লান্তি! লং কোভিড নিয়ে নতুন গবেষণায় কী জানা গেল?

Long COVID: করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরেও অনেকের শরীরে থেকে যাচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট ও স্মৃতিশক্তির সমস্যা। লং কোভিড নিয়ে নতুন মার্কিন গবেষণায় দেখা গেল, তিন বছরে প্রায় অর্ধেক রোগীর উপসর্গ কমেছে এবং এক-চতুর্থাংশ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। কিন্তু কোন ধরনের উপসর্গ থাকলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি? কী বলছে গবেষণা?

কলকাতা বন্দরে উদ্ধার সাড়ে ১৩ কোটি টাকার ই-সিগারেট, শরীরের কী কী ক্ষতি করে এই ইলেকট্রনিক সিগারেট?

E-Cigarette Side Effects: কলকাতা বন্দরে প্রায় ৫৫ হাজার ই-সিগারেট উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩.৫ কোটি টাকা। ভারতে নিষিদ্ধ এই ইলেকট্রনিক সিগারেট শরীরের কী কী ক্ষতি করতে পারে?

ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর হতে পারে?

Fatty liver: ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর? অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে কীভাবে এই পরীক্ষাধীন ওষুধ লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে? প্রাণীর শরীরে আশাব্যঞ্জক ফল মিললেও মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা ও নিরাপত্তা কি প্রমাণিত হয়েছে? ভবিষ্যতে কি গুরুতর ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারবে DT-109?

ইউক্রেনকে বিসর্জন দিয়ে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

Trump Putin relationship: ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতা বর্তমান বিশ্বরাজনীতির জটিল সমীকরণকে নতুন করে নির্ধারণ করতে পারে?

বাংলার স্বাস্থ‍্যরক্ষায় সরকারি স্বাস্থ্যব‍্যবস্থা সংহত হওয়া জরুরি: অভিজিৎ চৌধুরী

Abhijit Chowdhury Interview: তিনি বাঙালির ‘লিভারের ডাক্তারবাবু’ বলেই সমধিক পরিচিত। দীর্ঘদিন সরকারি ক্ষেত্রে কাজ করেছেন। অবসরের পরেও জড়িয়ে রয়েছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে। সোনারপুরে গড়ে তুলেছেন ‘লিভার ফাউন্ডেশন’। সহযোদ্ধাদের সঙ্গে মিলে তাঁর পরবর্তী স্টেশন ‘স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়’।

হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হলে কী করবেন? নানা পাটেকরের মৃত্যুর পর জেনে নিন CPR-এর জরুরি নিয়ম

How to perform CPR: ধরুন, হঠাৎ কেউ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। ডাকলেও সাড়া দিচ্ছেন না, স্বাভাবিকভাবে শ্বাসও নিচ্ছেন না। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকার সময় নেই। তাহলে, কী করবেন তখন?

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।