পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২৬

The 2026 West Bengal Legislative Assembly election is one of India’s most significant state elections, shaping the political future of eastern India. It is a high-stakes contest marked by intense rivalry, strong regional identity, and national political implications.

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২৬
২০২৬ বিধানসভা ভোট: এ কেমন নির্বাচন, এ কেমন পরিবর্তন?

West Bengal Politics: পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর সংরক্ষণ, সীমান্ত রাজনীতি, ইতিহাসের পুনর্ব্যাখ্যা ও ‘গুজরাট মডেল’-এর আলোচনার মধ্যে নতুন বাংলার ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে?

জনতার আদালতে তৃণমূল: কেন উঠছে ‘চোর চোর’ স্লোগান?

TMC corruption allegations: ২০১১ সালে ৩৪ বছরের বাম আমলের অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। তারপর গত দেড় দশকে একের পর এক বড় বড় আর্থিক কেলেঙ্কারি আর দুর্নীতির অভিযোগে বারবার নাম জড়িয়েছে এই দলের প্রথম সারির নেতাদের।

তৃণমূল কংগ্রেসের সংকট ও সম্ভাবনা

Trinamool Congress: তৃণমূল কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে পারবে? গোষ্ঠীদ্বন্দ্ব, নেতৃত্বের সংকট, পদত্যাগের মিছিল এবং বিজেপি-বিরোধী রাজনীতির নতুন বাস্তবতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কি নিজেদের পুনর্গঠন করে আবারও বাংলার রাজনীতিতে শক্তিশালী বিকল্প হিসেবে উঠে আসতে সক্ষম হবে?

কাজ দেওয়ার মুরোদ নেই কিল মারার গোঁসাই: হকার উচ্ছেদ রাষ্ট্রের মুখে আয়না ধরা

সময়ের সঙ্গে সরকার পাল্টেছে, শাসক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু হকার উচ্ছেদ সম্পর্কে শাসকের দৃষ্টিভঙ্গির এতটুকু পরিবর্তন হয়নি। সেই একই পরম্পরা আজও প্রবহমান।

তৃণমূলের ঋতায়ন: নৈতিকতা বর্জিত রাজনীতি আদৌ হয়?

তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, যাঁর ছত্রছায়ায় থেকে তাঁর নতুন করে রাজনৈতিক পরিচিতি তৈরি হওয়া, আজ নাকি সেই দলের ভিতরে থেকে খোদ দলনেত্রীকেই একপ্রকার নিষ্ক্রিয় করে দেওয়ার খেলায় মেতেছেন তিনি!

মন্ত্রিত্ব থেকে কেন দূরে টালিগঞ্জ?

যারা টলিউডে হওয়া সিন্ডিকেটরাজ নিয়ে এত সরব হলেন, তারা কেন মন্ত্রিসভায় জায়গা পেলেন না?

শুভেন্দু ক্যাবিনেটের চমক! কারা পেলেন মন্ত্রিত্ব, কারা রইলেন বাইরে?

রাজভবনে নতুন করে আরও ৩৫ জন মন্ত্রী শপথ নিলেন। এর ফলে মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজ্যে মোট মন্ত্রীসংখ্যা দাঁড়াল ৪১।

সোনারপুরে বিক্ষোভের মুখে অভিষেক, মৃত কর্মীর বাড়িতে অবস্থান

Abhishek Banerjee: ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে। কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

বাংলায় পালাবদল: শিক্ষা নিয়ে নিজেদের বদলাতে পারবে বামেরা?

এই নির্বাচন স্পষ্ট করে দিয়েছে যে, দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হওয়া প্রাতিষ্ঠানিক ক্ষোভ বা ‘অ্যান্টি-ইনকাম্বেন্সি’ যখন তৃণমূল স্তরের দুর্নীতি ও কর্মসংস্থানের অভাবের সঙ্গে যুক্ত হয়, তখন তা এক অলঙ্ঘনীয় পরিবর্তনের পথ প্রস্তুত করে।

চরম দক্ষিণপন্থার হাত ধরে আমরা কোথায় পৌঁছব?

আধুনিক গণতন্ত্রকে সব সময় বন্দুক দেখিয়ে ভাঙা যায় না; আমূল বদল আসে ভোটবাক্সের মাধ্যমেই। কিন্তু আমাদের এই বেছে নেওয়ার মধ্য দিয়ে আমরা কি ডানপন্থাকেই আমাদের ভবিতব্য বলে মান্যতা দিচ্ছি?

উধাও ‘পুষ্পা’, তালাবন্ধ বাড়ি, অভিষেক কি ফেরাতে পারবেন নিজের গড়?

Falta bypoll 2026: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে। কড়া নিরাপত্তার মধ্যেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। আলোচনার কেন্দ্রে ছিলেন জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’। ভোটের দিন তাঁকে এলাকায় দেখা যায়নি। তাঁর তালাবন্ধ বাড়ি ও দলীয় দফতর ঘিরে জল্পনা ছড়ায় রাজনৈতিক মহলে।

অভিষেকের উত্থানই কি মমতার পতনের কারণ? তৃণমূলের অন্দরে এখন সবচেয়ে বড় প্রশ্ন

১৭ ডিসেম্বর, ২০২০ তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু ঘনিষ্ঠরা দল ছাড়তে থাকেন। জিতেন তিওয়ারির মতো নেতাদের সেদিন নিজে ফোন করেও ধরে রাখতে পারেননি। এই পর্বে শুভেন্দু তদানীন্তন রাজ্যপালকে একটি চিঠি দিয়ে জানান, রাজনৈতিক প্রতিহিংসা’র বশে পুলিশ-প্রশাসনকে দিয়ে তাঁর এবং তাঁর অনুগামীদের ফৌজদারি মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

জাহাঙ্গিরের নয়, পতন হলো অভিষেকের ডায়মন্ডহারবার মডেলের

অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, "আপনাদের বাংলা-বিরোধী গুজরাটি গ্যাং আর তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার মিলে ১০ জন্ম চেষ্টা করলেও আমার 'ডায়মন্ড হারবার মডেল'-এ একটা দাগও লাগাতে পারবে না। আপনাদের যত ক্ষমতা আছে, সব নিয়ে আসুন। আমি গোটা ভারত সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছি—ক্ষমতা থাকলে ফলতায় আসুন। আপনাদের সবচেয়ে শক্তিশালী প্রার্থীকে পাঠান, দরকার হলে দিল্লি থেকে কোনো গডফাদারকে নিয়ে এসে দাঁড় করান। যদি বুকে সাহস থাকে, তবে ফলতায় এসে লড়াই করে দেখান।"

কেউ লেনিন মূর্তি ভাঙলে আমাদের কী বা এসে যায়!

লেনিনের মূর্তিতে এই 'গেরুয়াকরণ' আসলে একটি সঙ্কেত; যেখানে আক্রমণকারীরা শুধু লেনিনকে মুছে দিচ্ছে না, বরং ‘নতুন হিন্দু ভারত’-এর জন্য হিন্দুত্বের একগুচ্ছ নতুন উপাদানকে প্রধান রাজনৈতিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।

বাংলা ইন্ডাস্ট্রির পর্বান্তরের মুখে দাঁড়িয়ে কয়েকটি জরুরি কথা

সাধারণভাবে ইন্ডাস্ট্রিতে একটা ধারণা আছে যে আমরা এই কেসটাতে হেরে যাই। এমনকী যেদিন আমাদের আপিলটি হাইকোর্টে ডিসমিসড হয় সেদিন স্বরূপের নির্দেশে নানা শুটিং ফ্লোরে মিষ্টি বিতরণ হয়, যেন তারা মামলাটা জিতে গিয়েছেন। আদপে এরকম কিচ্ছু ঘটেনি।

১৭৭৭ থেকে ২০২৬, যেভাবে বদলেছে রাইটার্স বিল্ডিং

১৮০০ সালে লর্ড ওয়েলেসলি এই ভবনে ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ স্থাপন করেন। ব্রিটেন থেকে যে সমস্ত নতুন রাইটার্স বা ক্লার্করা ভারতে আসতেন, তাঁদের এ দেশের ভাষা (যেমন বাংলা, হিন্দি, ফার্সি ইত্যাদি) এবং সংস্কৃতি শেখানোর জন্য এই কলেজটি ব্যবহার করা শুরু হয়।