"ও তো আমার প্রেমিকা"! ৮০০ বছরের মমির সঙ্গে সহবাস করছেন এই যুবক
Girlfriend's Mummy: এই মমিকে আদর করে তিনি ডাকতেন 'জুয়ানিটা' নামে। মমিটি আসলে তাঁর "আধ্যাত্মিক বান্ধবীর মতো।"

মৃতের সঙ্গে সঙ্গম অনেকেই শুনেছেন, মৃতদেহকে নিজের সঙ্গে রেখে দেওয়ার মতো ঘটনাও বিরল নয়। কিন্তু মমির সঙ্গে ঘুম? মমিকে আদর? বিচিত্র মনে হলেও অবাস্তব নয়! নিজের 'প্রেমিকা'র মমির সঙ্গে সহবাস করছেন এক যুবক! যে মমির বয়স কমপক্ষে ৮০০ বছরের কাছাকাছি! ফুড ডেলিভারির কাজ করতেন ওই যুবক, জানিয়েছেন তাঁর বাড়িতে এই মমিটি রয়েছে প্রায় ৩০ বছর ধরে! কীভাবে সম্ভব?
ঘটনাটি পেরুর। বলাবাহুল্য, এমন অদ্ভুত দাবি করা যুবককে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে প্রায় ৬০০ থেকে ৮০০ বছর বয়সী একটি মমিও উদ্ধার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, মমিটি রাখা ছিল আইসোথার্মাল ব্যাগে। এই ব্যাগটিই অন্যের বাড়িতে খাবার ডেলিভারি করতে ব্যবহার করতেন ওই যুবক।
এএফপি সূত্রে জানা যাচ্ছে, ২৬ বছর বয়সী ওই যুবকের নাম জুলিও সিজার বারমেজো। যতদিন না তদন্ত শেষ হচ্ছে এই যুবককে আটক রাখা হবে। বারমেজো স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই মমিকে আদর করে তিনি ডাকতেন 'জুয়ানিটা' নামে। মমিটি আসলে তাঁর "আধ্যাত্মিক বান্ধবীর মতো।" মমি কিনা বান্ধবী! তাও আবার আধ্যাত্মিক! এখানেই শেষ না, তিনি আরও জানিয়েছেন, একই বাড়িতে, একই ঘরে থাকতেন তারা। এই মমি বান্ধবীর সঙ্গেই ঘুমোতেন তিনি। তিনিই মমি প্রেমিকার যত্ন নিতেন।
- আপনার জন্য আরও কিছু লেখা
Mummification Process: নুন দিয়ে শরীর শুকনোর পরে মৃতদেহগুলিকে নীচে নিয়ে যাওয়া হতো। সেখানে মন্ত্র এবং স্তোত্র উচ্চারণ করতে করতে মৃতদের আবৃত করা হতো।

কিন্তু বছর ২৬-এর যুবকের এমন প্রাচীন বান্ধবী হলো কীভাবে? বারমেজো জানান, প্রায় ৩০ বছর আগে তাঁর বাবা মমিটি বাড়িতে নিয়ে আসেন। কিন্তু বাস্তব বলছে আরেক তাক লাগানো তথ্য! পেরুর সংস্কৃতি মন্ত্রকের মতে, প্রাক-হিস্পানিক যুগের এই ধ্বংসাবশেষ আসলে এক প্রাপ্তবয়স্ক পুরুষের মমি! সম্ভবত পেরুভিয়ান আন্দিজের অঞ্চল পুনোর পূর্ব এলাকা থেকে এটি পাওয়া গিয়েছিল যা রাজধানী লিমার দক্ষিণ-পূর্বে প্রায় ১,৩০০০ কিলোমিটার দূরে অবস্থিত।
- আপনার জন্য আরও কিছু লেখা
Sun Temple in Egypt : মাটির তলায় এত এত বছর শায়িত থাকা সত্ত্বেও ধ্বংসাবশেষ দেখে সহজেই আঁচ করা যায় সেই মন্দিরের অসাধারণ স্থাপত্য সম্পর্কে। শিহরণ জাগায় এই আবিষ্কার।
যাকে এতদিন নিজের ‘আধ্যাত্মিক প্রেমিকা’ ভেবে এসেছেন ওই যুবক, সে আসলে প্রেমিকাই নয়। জুয়ানিটা নয়, বরং সে আসলে জুয়ান! মন্ত্রকের এক বিশেষজ্ঞ নিশ্চিত করেছেন, মমিটি কমপক্ষে ৪৫ বছর বয়সী একজন ব্যক্তির। যেভাবে গর্ভে ভ্রূণ থাকে, ঠিক সেরকম অবস্থানে মমির শরীরটি ব্যান্ডেজে মোড়ানো ছিল।

শনিবার পুনো শহরের একটি পার্কে টহল দিচ্ছিল পুলিশ। বন্ধুদের সঙ্গে তখন বসে আড্ডা দিচ্ছিলেন ওই যুবক। সেই সময়ই বারমেজোর ব্যাগে এই মমি খুঁজে পায় পুলিশ। বারমেজো কি তবে নিজের সঙ্গেই নিয়ে ঘুরতেন এই মমি! নাকি বিক্রি করবেন বলে বেরিয়েছিলেন? মমি বিক্রি করার চেষ্টার অভিযোগ অস্বীকার করেন ওই যুবক। উল্টে তিনি জানান, বন্ধুরা প্রেমিকাকে দেখতে চেয়েছিল বলেই সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন তিনি!
সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে এই মমির দখল নিয়েছে কর্তৃপক্ষ৷ পেরু এক প্রত্নতাত্ত্বিক স্থান এবং এখানে অজস্র প্রত্নতাত্ত্বিক বিষয়বস্তু ঠাসা চতুর্দিকে। এখানেই রয়েছে বিখ্যাত মাচু পিচুর ইনকা দুর্গ, যা কুস্কোর কাছে ১৫ শতকে নির্মিত হয়েছিল।















