মাটি খুঁড়তেই মেলে ৪৫০০ বছরের প্রাচীন সূর্যমন্দির, শিহরণ জাগায় মিশরের যে ইতিহাস

Sun Temple in Egypt : মাটির তলায় এত এত বছর শায়িত থাকা সত্ত্বেও ধ্বংসাবশেষ দেখে সহজেই আঁচ করা যায় সেই মন্দিরের অসাধারণ স্থাপত্য সম্পর্কে। শিহরণ জাগায় এই আবিষ্কার।

Kankana Mukherjee
২ মিনিট
মাটি খুঁড়তেই মেলে ৪৫০০ বছরের প্রাচীন সূর্যমন্দির, শিহরণ জাগায় মিশরের যে ইতিহাস

মাটির নিচেই লুকিয়ে ছিল আস্ত একটা মন্দির, প্রত্নতাত্বিক খননে উদ্ধার হয়েছে প্রায় ৪৫০০ বছরে পুরনো এই দেবালয়। গত ৫০ বছরের মধ্যে এটিই মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিশর বলতেই প্রথমে মাথায় আসে মমির কথা, পিরামিডের কথা। প্রাচীন ইতিহাসের সাক্ষ্য দেয় এই শহর। এখানে মাটির নীচে শায়িত রয়েছে অজস্র ইতিহাস, তার একটি প্রকৃষ্ট উদাহরণ এই সূর্য মন্দির। মনে করা হয়, মিশরের প্রাচীন শাসকেরা ছয়টি সূর্যমন্দির নির্মাণ করেছিলেন। এগুলোর সবকটিরই বয়স প্রায় সাড়ে চার হাজার বছরের কাছাকাছি। যার মধ্যে চারটি সূর্যমন্দির নির্মাণ করেন মিশরের প্রাচীন শাসক ফারাওদ। জানা গিয়েছে যে, সর্বশেষ খুঁজে পাওয়া এই মন্দিরটিও নির্মাণ করে ফারাওদ। প্রথম সূর্য মন্দিরটি খুঁজে পাওয়া গিয়েছিল ১২৫ বছর আগে, আর দ্বিতীয়টি সূর্যমন্দিরটি আবিষ্কৃত হয়েছিল ১৮৯৮ সালে। শেষ খুঁজে পাওয়া মন্দিরটি হল তৃতীয়। অর্থাৎ পুরাতাত্বিক তথ্য অনুযায়ী আরও তিনটি সূর্য মন্দিরের হদিশ পাওয়া এখনও বাকি।

প্রাচীন মিশরে উপাস্য দেবদেবীদের মধ্যে অন্যতম ছিলেন সূর্যদেবতা ‘রা’। মিশর থেকে প্রাপ্ত বিভিন্ন প্যারিরাস ও নথি অনুযায়ী সূর্য দেবের উপাসনাই সেই সময় সব থেকে বেশি করে প্রচলিত ছিল। ঠিক তাই একই সঙ্গে এতগুলি সূর্যমন্দির নির্মাণের কথা জানা যায়। মিশরের রাজধানী কায়রো থেকে ১২ মাইল দক্ষিণে আবু ঘুরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় প্রত্নতাত্ত্বিক কাজ করতে গিয়ে এই সূর্যমন্দিরটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।

মাটির তলায় এত এত বছর শায়িত থাকা সত্ত্বেও ধ্বংসাবশেষ দেখে সহজেই আঁচ করা যায় সেই মন্দিরের অসাধারণ স্থাপত্য সম্পর্কে। মন্দিরের ভিতরে ছিল বিরাট গর্ভগৃহ। সেখানে রয়েছে বিশাল লম্বা এক স্তম্ভ। অনুমান করা হচ্ছে, সেখানেই সকলে মিলে সূর্য দেবেরভআরাধনা করত। মেডিটেরানিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল কালচারের হয়ে এই পুরাতাত্ত্বিক গবেষণাটি করা হয়েছে। এ বিষয়ে ডিরেক্টর মাসিমিলিয়ানো নুজলো জানান, ঊনিশ শতকে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। তবে গত ৫০ বছরের মধ্যে এ সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ আবিষ্কার আর কিছু হয়নি। ১৮৯৮ সালে পাওয়া মন্দিরটির নিচ থেকেই গবেষকরা খুঁজে পান সর্বশেষ আবিষ্কৃত মন্দিরটির ধ্বংসস্তূপ। মাটি ও কাদার তৈরি বিভিন্ন ইট এবং স্তম্ভ দেখেই আঁচ করা গিয়েছিল এর অস্বিত্ব সম্পর্কে। অবশেষে সেখানে দীর্ঘ খনন কার্য চালায় গবেষকরা।

মিশরের পোলিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস ইনস্টিটিউট ফর মেডিটেরানিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল কালচারের তরফে এক দল প্রত্নতাত্বিক দায়িত্বে ছিলেন এই অভিযানের। যার নেতৃত্ব দিয়েছেন মিশরতত্ত্বের অধ্যাপক মাসিমিলানো নুজলো। যদিও এখনও এই পুরনো সূর্যমন্দিরটির পুরোপুরি খোঁজ মেলেনি বলেই জানিয়েছেন গবেষকরা। সামান্য অংশই প্রকাশ্যে এসেছে। তার পর থেকেই টানা দুই বছর ধরে গবেষকরা লেগে রয়েছেন এই পুরতাত্বিক সংগ্রহের কাজে। আরও অনেক অজানা তথ্য উঠে আসতে পারে যে কোনও মুহূর্তেই। এই ঘটনা নিয়ে তাই আজও শিহরিত সকলেই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।