আঙুলে গ্যাংগ্রিন নিয়েই দ্বিতীয় বিয়ে! মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের জীবনে এবার কোন নতুন মোড়?

Dawood Ibrahim Marries again : মাফিয়া ডন নাকি আবার বিয়ের পিঁড়িতে বসেছেন! দ্বিতীয়বারের জন্য বিয়ে শাদি সম্পন্ন করেছেন তিনি!

inscript
২ মিনিট
আঙুলে গ্যাংগ্রিন নিয়েই দ্বিতীয় বিয়ে! মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের জীবনে এবার কোন নতুন মোড়?

খবরের শিরোনামে বারবার উঠে আসেন তিনি। আজ থেকে নয়, নব্বইয়ের দশক থেকেই তিনি আন্ডারওয়ার্ল্ডের বাদশা। মুম্বইয়ের বোমা বিস্ফোরণ থেকে ক্রিকেট বেটিং, ম্যাচ ফিক্সিং – মাফিয়া জগতের একের পর এক অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। কথা হচ্ছে দাউদ ইব্রাহিমকে নিয়ে। তাঁর আশেপাশের সঙ্গী সাথীরা বেশ কয়েকবার ধরা পড়লেও এখনও ভারতের ধরাছোঁয়ার বাইরে তিনি। সেই দাউদ ইব্রাহিমই ফের খবরের শিরোনামে। এবার অবশ্য কোনও খুন বা অপরাধ নয়। মাফিয়া ডন নাকি আবার বিয়ের পিঁড়িতে বসেছেন! দ্বিতীয়বারের জন্য বিয়ে শাদি সম্পন্ন করেছেন তিনি!

দাউদকে নিয়ে এর আগেও অনেক রটনা ছড়িয়েছে বাজারে। বহুদিন থেকেই শোনা যাচ্ছে, তিনি নাকি অসুস্থ। তাঁর মাফিয়া সংগঠন ডি-কোম্পানির কাজকর্মও নাকি সেভাবে দেখতে পারছেন না। সম্প্রতি সেই খবরে নাকি সিলমোহর পড়েছে। ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, পাকিস্তানেই রয়েছেন দাউদ ইব্রাহিম। কিন্তু তাঁর শরীরের অবস্থা আর আগের মতো নেই। গ্যাংগ্রিনে আক্রান্ত তিনি। তাঁর পা থেকে শরীরের অন্যান্য জায়গায় যাতে এটি ছড়িয়ে না পড়ে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই পায়েরই আঙুল কেটে বাদ দেওয়া হয়েছে। ডি-কোম্পানির দায়িত্বও একটু একটু করে বিশ্বস্ত লোকেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন।

Dawood Ibrahim lied about divorce, remarried Pakistani woman: Haseena Parkar's son tells NIA

Read

Story |

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুম্বইয়ের বস্তি থেকে আন্ডারওয়ার্ল্ডের বাদশা! এখন কোথায় আছে দাউদ ইব্রাহিম?

দাউদ আজও অধরা। মুম্বইয়ের সামান্য বস্তিজীবনে যে ছেলেটির অপরাধে হাতেখড়ি, সে আজ প্রৌঢ়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়ংকর বন্দুক ধরা হাতের ভরসা এখন লাঠি! দাউদ ইব্রাহিমের জীবন কি সত্যিই সংকটে?

Dawood Ibrahim D-Company : এই মুহূর্তে সেই সতেজ শরীর আর নেই দাউদের। বেশ খানিকটা দুর্বল হয়ে গিয়েছে। কী হয়েছে দাউদের?

— ANI Digital (@ani_digital)

কিন্তু শরীর খারাপ হলে কী হবে! মন আর মাথা এখনও সতেজ। তারই মধ্যে ফের নতুন একটা খবর এল সামনে। দাউদ ইব্রাহিম নাকি ফের একবার বিয়ে করেছেন! তাঁর বোন হাসিনা পার্কারের ছেলে আলি শাহ নাকি নিজে এই খবর জানিয়েছে গোয়েন্দাদের। এনআইএ সূত্রে এই খবর সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু আঙুল বাদ গিয়েছে, গ্যাংগ্রিনে আক্রান্ত, তবুও কেন এই পদক্ষেপ?

উল্লেখ্য, এর আগে দাউদের একবার বিয়ে হয়েছিল। তাঁর প্রথমা স্ত্রীর নাম মেহজাবিন শেখ। জানা গিয়েছে, দ্বিতীয় বিয়ের আগে তাঁকে ডিভোর্সও করেননি দাউদ। সেই অবস্থাতেই দ্বিতীয় বিয়ে! কিন্তু কে পাত্রী? তাঁর নাম, ধাম এখনও ধোঁয়াশায়। কেবল জানা গিয়েছে, পাকিস্তানেরই এক সুন্দরীকে বিয়ে করেছেন দাউদ। দুজনে মিলে আপাতত করাচিতে রয়েছেন।

আলি শাহ আরও জানিয়েছেন, এই খবর সামনে এনেছেন খোদ দাউদের প্রথমা স্ত্রী মেহজাবিন। ২০২২-র জুলাইয়ে তাঁর সঙ্গে আলির দেখা হয়। তখনই নাকি বিয়ের প্রসঙ্গ সামনে আনেন মেহজাবিন। কিন্তু আবার দ্বিতীয় বিয়ের প্রয়োজন কেন? গোয়েন্দারা মনে করছেন, জেনেবুঝেই এই কাজ করেছেন মাফিয়া কিংপিন দাউদ। তিনি নিজে ভারতেই জন্মগ্রহণ করেছিলেন। এই দেশে এখনও তাঁর আত্মীয়রা রয়েছেন। তাঁদের সঙ্গেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন মেহজাবিন। তাই গোয়েন্দাদের নজর তাঁর ওপর পড়েছিল। সেখান থেকে নজর ঘোরাতেই কি আবার বিয়ে? সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না ভারতের দুঁদে গোয়েন্দারা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।