চিতল নয়, মটর ডালের মুইঠ্যাতেই মজেছিলেন স্বয়ং রবি ঠাকুর

Reciepe : পিঁয়াজ, রসুন ছাড়াই তৈরি হবে দুর্দান্ত স্বাদের মটর ডালের মুইঠ্যা

Kankana Mukherjee
৩ মিনিট
চিতল নয়, মটর ডালের মুইঠ্যাতেই মজেছিলেন স্বয়ং রবি ঠাকুর

‘মুইঠ্যা’ শব্দটা শুনলেই কেমন আমিষ আমিষ গন্ধ মনে হয়। মনে হয়, পিঁয়াজ, রসুন সহকারে বেশ রগরগে করে কষিয়ে তৈরি কোনও পদ। বাঙালির মুইঠ্যা খেতে ইচ্ছে করলেই বাজারে দৌড়ায়। রীতিমতো দরদাম করে খুঁজে আনেন চিতল মাছ। হাল আমলে অন্যন্য মাছ দিয়েও অনেকেই মুইঠ্যা বানান, তবে আজকের রেসিপিটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের। আমিষ কোনও কিছুর ব্যবহার ছাড়াই তৈরি করা যাবে অসাধারণ এই পদটি। এই রান্নার মূল উপকরণ মটর ডাল। এই ডাল বেটে নিয়ে তাতে বিভিন্ন মশলা মিশিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে রাঁধা হয় অভিনব ‘মটর ডালের মুইঠ্যা’।

বাংলার হেঁশেলে অবশ্য মুইঠ্যা রাঁধার রেওয়াজ আজকের নয়। এমনকী নিরামিষ মুইঠ্যার চলও বহুকালের। খোদ রবি ঠাকুরের প্রিয় পদ ছিল এই মটর ডালের মুইঠ্যা। পূর্ণিমা ঠাকুরের লেখা ‘ঠাকুরবাড়ির রান্না’ বইতেও উল্লেখ রয়েছে খবারটির। মটর ডাল খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। বিশেষত যারা নিরামিষ আহার করেন, তারা প্রোটিনের চাহিদা মেটানোর জন্য খাদ্য তালিকায় রাখতে পারেন মটর ডাল। এছাড়াও মটর ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক এবং চুল ভালো রাখতে সাহায্য করে। বাচ্চা অথবা বৃদ্ধদের স্বাস্থ্য ঠিক রাখতে একটি উপকারী উপাদান হল এটি। পাশাপাশি যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই মটর ডাল খেতে পারেন। যাদের ক্যান্সার হয়েছে অথবা ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের খেত্রেও মটর ডাল কার্যকরী উপাদান। বিশেষজ্ঞদের মতে, মটর ডালের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের সেলকে মেরে ফেলতে সাহায্য করে। তাই নিরামিষের দিনে অতি সুস্বাদু এই রান্নাটি করে আপনিও সহজে তাক লাগিয়ে দিতে পারেন সকলকে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার চাবিকাঠিটিও থাকবে আপনার হাতেই।

উপকরণ -

মটর ডাল - ৫০০ গ্রাম

আলু সেদ্ধ – দুটি

  • আপনার জন্য আরও কিছু লেখা
শীতকাতর কলকাতায় সুস্বাদু চিনে খাবার খেতে কোথায় যাবেন? রইল সেরার সেরা ঠিকানা

Kolkata Chinese: মহানগরের আনাচ-কানাচে এমন অনেক রেস্তোরাঁ রয়েছে, যেখানে পেতে পারেন ১০০ ভাগ খাঁটি চিনে খাবারের স্বাদ।

গোটা জিরা – সামান্য

শুকনো লঙ্কা – ২ টি

টমেটো বাটা - ৩ টেবিল চামচ

আদা বাটা - ১ টেবিল চামচ

জিরা গুঁড়ো - ১ চা চামচ

  • আপনার জন্য আরও কিছু লেখা
লুচি-ছোলার ডাল থেকে পেটাই পরোটা! মহালয়ার ভোরে চেখে দেখুন উত্তরের সেরা জলখাবার

Mahalaya 2022: মহালয়ার সকালে কোথায় করবেন প্রাতরাশ? জেনে নিন।

ধনে গুঁড়ো - ১ চা চামচ

হলুদ গুঁড়ো - ১ চা চামচ

গোটা জিরে - ১ চা চামচ

ভাজা মশলা গুঁড়ো - ১ চা চামচ

সরষের তেল - ১ কাপ

স্বাদমতো নুন, মিষ্টি, ও লঙ্কা গুঁড়ো এবং কয়েকটা কাঁচা লংকা ও ধনেপাতা কুচি।

প্রণালী -

মটর ডালের মুইঠ্যা রাঁধার ইচ্ছে হলে প্রস্তুতি নিতে হবে আগের রাত থেকেই। সারারাত ভিজিয়ে রাখতে হবে মটর ডাল। পরদিন ডালটি ভালোভাবে ভিজে গেলে তাকে শিলে অথবা মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে। এরপর এই বেটে নেওয়া ডালটির সঙ্গে আলু সেদ্ধ, ১ চা চামচ ভাজা মশলা গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য ধনেপাতা এবং কুচিয়ে রাখা কাঁচালঙ্কা দিয়ে ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেলে তা থেকে হাতে করে মুঠোর আকারে গড়ে নিয়ে গরম জলের মধ্যে মিনিট দশেক ভাপিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে এই ভাপানো মুইঠ্যাগুলো ভালো করে ভেজে তুলে রাখতে হবে।

ভাজা হয়ে গেলে, কড়াইয়ে আরও খানিকটা সরষের তেল গরম করে তাতে ২ টি শুকনো লঙ্কা এবং সামান্য গোটা জিরে ফোড়ন দিতে হবে। ফোড়নটি ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা, টমেটো বাটা এবং সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। সঙ্গে দিতে হবে স্বাদমতো নুন ও মিষ্টি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে খানিকটা উষ্ণ জল দিয়ে তার মধ্যে ভেজে রাখা মুইঠ্যাগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ শুকনো করে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মটর ডালের মুইঠ্যা। পুজোর দিনে নিরামিষ আহারে মেনুতে রাখতেই পারেন জমজমাট এই রেসিপিটি।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।