কৌশল বদল, যেভাবে ভারতে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে পাকিস্তান

বছরের শুরুতেই ভারতীয় গোয়েন্দা সংস্থা এক নেপালি নাগরিককে গ্রেফতার করার পর পশ্চিম এশিয়া, নেপাল ও ভারত জুড়ে পাকিস্তানি গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক সামনে এসেছে। এই নেটওয়ার্ক ভারতীয় সশস্ত্র বাহিনীর সংবেদনশীল ও গোপন তথ্য পাকিস্তানে পাচার করত বলে জানা গেছে।

Sangita Ghorai
২ মিনিট
কৌশল বদল, যেভাবে ভারতে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে পাকিস্তান

গুপ্তচরবৃত্তির কৌশল বদলাচ্ছে পাকিস্তান। সীমান্ত পার করা অনুপ্রবেশকারীদের পরিবর্তে বিদেশী নাগরিকদের মাধ্যমে ভারতে গুপ্তচরবৃত্তি ইসলামাবাদের। নেপাল ও পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে যারা সীমান্ত পার করে ভারতে অবাধ যাতায়াত করতে পারে, তাদের নিয়োগ করছে পাকিস্তানি সংস্থা আইএসআই।

পহেলগাঁও হামলার পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছে একের পর এক পাক গুপ্তচর। বছরের শুরুতেই ভারতীয় গোয়েন্দা সংস্থা এক নেপালি নাগরিককে গ্রেফতার করার পর পশ্চিম এশিয়া, নেপাল ও ভারত জুড়ে পাকিস্তানি গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক সামনে এসেছে। এই নেটওয়ার্ক ভারতীয় সশস্ত্র বাহিনীর সংবেদনশীল ও গোপন তথ্য পাকিস্তানে পাচার করত বলে জানা গেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাতারের ট্যাক্সিচালক থেকে আইএসআই এজেন্ট! কীভাবে পাক গুপ্তচরকে ধরল ভারত?

Pakistani Spy: ২০২৪ সালের জুন মাসে এক মাসের জন্য ট্রাক্সি চালক আনসারি পাকিস্তানে যান। বাবরি মসজিদ ধ্বংস এবং ভারতে সিএএ-এনরসি বাস্তবায়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করে তাঁকে উগ্রপন্থী করে তোলা হয়।

নেপালের রাউতহাট জেলার বাসিন্দা আনসারুল মিয়া আনসারিকে ১৪ ফেব্রুয়ারি রাতে দিল্লি পুলিশের বিশেষ সেল গ্রেফতার করে। গ্রেফতারের সময় অভিযুক্তের কাছ থেকে ভারতীয় সেনার বেশ কিছু গোপন নথি, একটি ল্যাপটপ এবং প্রিন্টার উদ্ধার হয়। তবে একটি সিডি গ্রেফতারের ঠিক আগে নষ্ট করে টয়লেটে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে, এতে গোপন সামরিক তথ্য ছিল বলে ধারনা করা হচ্ছে। পুলিশের সন্দেহ, গ্রেফতারি এড়াতে আনসারি ইচ্ছা করেই সিডিটি ধ্বংস করে দেয়।

আনসারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০০৮ সাল থেকে সে আইএসআই-এর হয়ে কাজ করছিল। আনসারি স্বীকার করেছে 'ইয়াসির' নামের পাকিস্তানি হ্যান্ডেলারের সাথে সে নিয়মিত যোগাযোগে ছিল। এই ইয়াসির হোয়াটসঅ্যাপে ম্যাসেজ ও ভয়েজ কলে আনসারিকে কী করতে হবে বলে দিত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাকিস্তানের গুপ্তচর! কে এই ভারতীয় ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা?

Jyoti Malhotra Pakistani Spy: ২০২৩ সালে, জ্যোতি মালহোত্রা কমিশন এজেন্টদের মাধ্যমে ভিসা ব্যবহার করে প্রথমবার পাকিস্তান যান। সেই সময়ই এহসান-উর-রহিম ওরফে দানিশের সংস্পর্শে আসেন তিনি।

আনসারি আরও জানিয়েছে যে, সে নিয়মিত নেপাল হয়ে ভারতে প্রবেশ করত। প্রায়শই জাল বা দ্বৈত-পরিচয়পত্র ব্যবহার করে চেকপোস্ট পার করত সে। ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর সে হার্ড কপি বা ডিজিটাল মাধ্যমে গোয়েন্দা তথ্য সরবরাহকারীদের সাথে যোগাযোগ করত।

এই গুপ্তচর চক্রের সাথে কমপক্ষে আরও দুইজন ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে। কুরিয়ার বয় হিসেবে পরিচিত "পিন্টু" দিল্লির আইএসবিটি-র কাছে আনসারিকে একটি সিডি পৌঁছে দিয়েছিল বলে অভিযোগ। আনসারি দাবি করে যে, গ্রেফতারির ভয়ে সে সিডি ধ্বংস করে ফেলেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাক এজেন্টের প্রেমে পড়ে গুপ্তচর! ভারতের এই কূটনীতিকের কী পরিণতি হয়েছিল?

Spy Madhuri Gupta: সেই সময় মাধুরীর বয়স ৫২। বছর ৩০-এর জামশেদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন মাধুরী৷ আসলে প্রেম নয়, প্রেমের ফাঁদ।

এছাড়া ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা আখলাক আজমের বিরুদ্ধেও তদন্ত চলছে। আনসারির ভারত সফরের সময় আজম তাকে নানা সরঞ্জাম দিয়ে সহায়তা করে। গোয়েন্দা ইউনিটগুলি আজমকে জিজ্ঞাসাবাদ করেছে এবং ফরেনসিকের জন্য তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার কল লগ ও হোয়াটসঅ্যাপ ডেটা থেকে একাধিক পাকিস্তানি নম্বর এবং অজ্ঞাত বিদেশী হ্যান্ডেলারদের সাথে ঘন ঘন যোগাযোগের উল্লেখ পাওয়া গেছে।

আনসারির মোবাইল ফোন থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা পাকিস্তানি কন্ট্যাক্ট নম্বরসহ হোয়াটসঅ্যাপ চ্যাট, পশ্চিম এশিয়া, নেপাল এবং উত্তর ভারতে বিস্তৃত কল রেকর্ড এবং সামরিক ঘাঁটির ধরণ ও গোপন কৌশলগত তথ্য উদ্ধার করেছেন। তথ্যগুলো মূল্যায়নের জন্য সামরিক গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত শুধু আনসারি নয়। পহেলগাঁও হামলার পর গত কয়েক সপ্তাহে, পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গোয়েন্দা সংস্থাগুলি ভারতজুড়ে কমপক্ষে ১৫ জনকে আটক করেছে। রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, গুজরাট এবং পঞ্জাব থেকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।