পাকিস্তানের গুপ্তচর! কে এই ভারতীয় ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা?

Jyoti Malhotra Pakistani Spy: ২০২৩ সালে, জ্যোতি মালহোত্রা কমিশন এজেন্টদের মাধ্যমে ভিসা ব্যবহার করে প্রথমবার পাকিস্তান যান। সেই সময়ই এহসান-উর-রহিম ওরফে দানিশের সংস্পর্শে আসেন তিনি।

inscript
৪ মিনিট
পাকিস্তানের গুপ্তচর! কে এই ভারতীয় ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা?

পেশায় ট্রাভেল ভ্লগার। 'ট্র্যাভেল উইথ জো' নামে চ্যানেল রয়েছে তাঁর। নেটিজেনদের কাছে খুবই পরিচিত মুখ। তবে নেপথ্যে রয়েছে অন্য এক ছবি। অভিযোগ, হরিয়ানার ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা পাকিস্তানের গুপ্তচর। পাকিস্তানি গোয়েন্দাদের ভারতের নানা সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জ্যোতিকে। ভারতের গোয়েন্দারা জানাচ্ছেন, ভারতের মাটিতে গুপ্তচর হিসেবে কাজ করার জন্য ‘একজন সম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছিল’ জ্যোতিকে। পুলিশ আরও জানিয়েছে, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের সময় জ্যোতি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ঠিকই কিন্তু ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত কোনও তথ্য তাঁর কাছে ছিল না।

জ্যোতির ইনস্টাগ্রাম হ্যান্ডেল, 'travelwithjo1'-এর ফলোয়ার ১.৩৭ লক্ষ। সোশ্যাল মিডিয়ায় নিজেকে "নরম্যাডিক লিও গার্ল। ট্র্যাভেলার। হরিয়ানভি + পাঞ্জাবি মডার্ন গার্ল উইথ ওল্ড আইডিয়াস" বলে পরিচয় দেন জ্যোতি। সোশ্যাল মিডিয়া থেকেই জানা যায় বাইক চালানো এবং একা ঘুরতে যাওয়া তাঁর বিশেষ পছন্দের। জ্যোতি মালহোত্রা পাকিস্তান, ভুটান, ইন্দোনেশিয়া এবং চিন সহ বিভিন্ন দেশে ঘুরেছেন।

হিসারের পুলিশ সুপার জানিয়েছেন, জ্যোতি 'স্পন্সরড' সফরে একাধিকবার পাকিস্তানে গিয়েছিলেন। এমনকী পহেলগাঁও হামলার আগেও তিনি পাকিস্তানে গেছিলেন। পুলিশ জানাচ্ছে, ইদানীংকালের যুদ্ধে কেবল আর সীমান্তে লড়াই হয় না। পাকিস্তানের গুপ্তচররা তাদের বক্তব্য প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের ব্যবহার করার চেষ্টা করছে। জ্যোতি তেমনই একজন। প্রাথমিক তদন্তে জানা গেছে, জ্যোতি মালহোত্রা একবার চিনেও গেছিলেন। মজার বিষয় হচ্ছে, জ্যোতি যা রোজগার করেন বলে জানা গেছে, তাঁর এই নানা দেশে ভ্রমণের খরচ সেই আয়ের চেয়ে ঢের বেশি। জ্যোতির উপার্জনের আর্থিক তথ্য বিশ্লেষণ করছেন ভারতের গোয়েন্দারা। জানা যাচ্ছে, ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় তিনি পাকিস্তানের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

পুলিশের অভিযোগ, জ্যোতি মালহোত্রা নিয়মিত পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে সংবেদনশীল তথ্য ভাগ করে নিতেন। জ্যোতি মালহোত্রার ইউটিউব চ্যানেলে তাঁর পাকিস্তান সফরের অসংখ্য ভিডিও রয়েছে, যার শিরোনাম 'ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান', 'ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর' এবং 'ইন্ডিয়ান গার্ল অ্যাট কাটাস রাজ টেম্পল'। তদন্তকারীরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করার দায়িত্ব জ্যোতিকে দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে। সন্দেহ এড়াতে জ্যোতি মালহোত্রা একজন পাক কর্মীর নাম 'জট রানধাওয়া' নামে সেভ করেছিলেন বলে জানা গেছে।

Is it a coincidence that u tuber Jyoti Malhotra who was honey trapped by Danish ,a Pakistani High Commission employee ( most probably ISI person) visited Pahalgam in January 2025? She was reportedly passing on sensitive information to ISI handlers. Our intelligence services…

  • আপনার জন্য আরও কিছু লেখা
যে ১১টি শর্তে পাকিস্তানকে ৮ হাজার কোটি টাকা ঋণ দিল আইএমএফ

IMF Loan for Pakistan: পাকিস্তানকে আট হাজার কোটি টাকার (ভারতীয় মুদ্রায়) বাড়তি ঋণ দিয়েছে আইএমএফ, যার প্রথম দুই কিস্তির টাকা ইতিমধ্যেই পড়শি দেশ পেয়ে গিয়েছে।

— Shesh Paul Vaid (@spvaid)

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি পুলিশকে এই বিষয়ে গোপন তথ্য দেওয়ার পরই, জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়। জ্যোতি যে পাকিস্তানিদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিলেন বলে জানা গেছে, তাঁদের মধ্যে আছেন এহসান-উর-রহিম ওরফে দানিশও। দানিশ নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মচারী। গত বছর দানিশের সঙ্গে ভারতে পাকিস্তান হাইকমিশনে একটি বিশেষ ইফতার নৈশভোজেও অংশ নিয়েছিলেন জ্যোতি। মাস দুয়েক আগে জ্যোতি পাকিস্তান থেকে একাধিক ভিডিও এবং রিল পোস্ট করেছিলেন। লাহোরের আনারকলি বাজার, কাটাস রাজ মন্দির এবং সারা দেশে বাসে চেপে সফরের নানা দৃশ্য দেখিয়েছিলেন তিনি। ভারতীয় ও পাকিস্তানি সংস্কৃতির তুলনা এবং পাকিস্তানি খাবারের গল্পও করেছেন তিনি।

২০২৩ সালে, জ্যোতি মালহোত্রা কমিশন এজেন্টদের মাধ্যমে ভিসা ব্যবহার করে প্রথমবার পাকিস্তান যান। সেই সময়ই এহসান-উর-রহিম ওরফে দানিশের সংস্পর্শে আসেন তিনি। দানিশই তাঁকে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। গত ১৩ মে, ভারত গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে দানিশকে বহিষ্কার করে। সাম্প্রতিক পাক সফর শেষে জ্যোতি ভারতে ফিরে এসেও পাক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে অভিযোগ। হরিয়ানা ও পঞ্জাব জুড়ে ভারতীয় সেনাবাহিনীর সংবেদনশীল গতিবিধি এবং অবস্থানের তথ্য তিনি পাকিস্তানকে জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পাকিস্তানে তিনি যে দু'বার গেছেন, সেখানে এহসান-উর-রহিমের সহযোগী আলি আহওয়ানের আতিথেয়তায় তিনি ছিলেন বলে জানা গেছে। আলির মাধ্যমেই শাকির এবং রানা শাহবাজ সহ পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অনেকের সঙ্গে জ্যোতির পরিচয় বলে জানা গেছে। এমনকী জ্যোতি মালহোত্রার কাছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ফোন নম্বরও ছিল গোপনে রক্ষিত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাকিস্তানের ড্রোন হামলায় অগ্নিদগ্ধ! পঞ্জাবের প্রৌঢ়ার মৃত্যুতে উঠছে যে প্রশ্ন

Pakistan Drone Attack: পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত পঞ্জাবে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

জানা যাচ্ছে, এই বছরই, পহেলগাঁও হামলার ৩ মাস আগে, জ্যোতি কাশ্মীরও যান। ডাল লেক এবং শ্রীনগর-বানিহাল রেলপথ থেকে ভিডিও আপলোড করেছিলেন। পাকিস্তানের কোনও একজন কর্তার (সম্ভবত দানিশই) সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এবং জ্যোতি তাঁর সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও গিয়েছিলেন বলে জানা গেছে।

জ্যোতি ও দানিশ

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করার অনেক আগেই একজন সাধারণ সচেতন নাগরিক জ্যোতির সন্দেহজনক কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এক বছর আগেই, ভারতের একজন সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জ্যোতির সন্দেহজনক আচরণের বিষয়টি তুলে ধরেছিলেন। ২০২৪ সালের মে মাসে, কপিল জৈন নামে এক ব্যক্তি এক্স-এ জাতীয় তদন্তকারী সংস্থাকে জ্যোতি মালহোত্রার উপর নজরদারি করার জন্য সতর্ক করেন। পাকিস্তান এবং কাশ্মীর ভ্রমণকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি।

please keep close watch on this lady..she first visited and attained pakistani embassy function then visited pakistan for 10 days now she is heading for kashmir... may be some link behind all these

— kapil Jain (@chupchaplo)

জ্যোতির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে ভারতের গোয়েন্দাদের বিশ্বাস, এই মামলায় আরও ব্যক্তি জড়িত থাকতে পারে। গুপ্তচরবৃত্তির অভিযোগে ইতিমধ্যেই জ্যোতিসহ ছয়জন অভিযুক্তের কথা জানা গেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?