পাঁচ দিনেই ৫০০ কোটি পার শাহরুখের! অনলাইন প্ল্যাটফর্মে কবে আসছে 'পাঠান', জানেন?

Pathaan crosses 500 Crores OTT Release : কেবল কিং খানকেই নয়, বলিউডকেও অক্সিজেন দিয়েছে। ইতিমধ্যেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে সিনেমাটি।

inscript
২ মিনিট
পাঁচ দিনেই ৫০০ কোটি পার শাহরুখের! অনলাইন প্ল্যাটফর্মে কবে আসছে 'পাঠান', জানেন?

হাতে গুনে মাত্র পাঁচদিন। আর এই কয়েকদিনেই বলিউড বলছে, ‘খেলা হবে। ভয়ংকর খেলা হবে।’ খেলা যে ভয়ংকর হবে এবং হচ্ছেও, সেটা বোঝাই যাচ্ছে বক্স অফিসের ছবি দেখে। আপাতত গোটা ভারত মজে আছে ‘পাঠান’-ম্যানিয়ায়। ৫৭ বছর বয়সেও বড় পর্দা মাতিয়ে রাখছেন ‘বাদশাহ’ শাহরুখ খান। ‘পাঠান’-এর সাফল্য কেবল কিং খানকেই নয়, বলিউডকেও অক্সিজেন দিয়েছে। ইতিমধ্যেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে সিনেমাটি। ভবিষ্যতে যে এই সংখ্যাটি আরও বাড়বে, তাতে কোনওসন্দেহ নেই ফিল্ম ব্যবসায়ীদের।

ভারত তো বটেই, বিশ্বের নানা জায়গায় ২৫ জানুয়ারির দিন মুক্তি পেল ‘পাঠান’। ‘জিরো’ ছিল শেষ সিনেমা, তারপর চার বছরের লম্বা গ্যাপ। মাঝে ‘ব্রহ্মাস্ত্র’-তে ক্যামিও। এছাড়া হিরো হিসেবে শাহরুখকে এই ক’বছরে দেখা যায়নি। সমস্ত মনোযোগ দিয়েছিলেন ২০২৩ ও পরবর্তী বছরগুলোর দিকে। তারপরই মুক্তি পেল ‘পাঠান’। শুরুর দিনই বাজার গরম করে দিয়েছেন শাহরুখ-দীপিকা-জন আব্রাহাম। এরপর এসেছে প্রজাতন্ত্র দিবস, শনি ও রবিবার। তিনটে ছুটির দিন থাকায় মানুষজনও ভিড় জমিয়েছেন সিনেমাহলে। লক্ষ্য একটাই, বাদশাহের ম্যাজিক আর ‘টাইগার’ সলমন খানের ক্যামিও।

২০২২ সাল বলিউডের জন্য একেবারে ভালো যায়নি। দক্ষিণ ভারতের ‘বাহুবলী’, ‘RRR’, ‘পুষ্পা’-র মতো ব্লকবাস্টার হিট সিনেমারই রাজত্ব ছিল। সেখানে দাঁড়িয়ে সেই পুরনো ঘোড়ার দিকেই চোখ ফিরিয়ে রেখেছিল বলিউড। শাহরুখের ‘পাঠান’-ই ছিল ভরসা। সেই কাজে ২০০ শতাংশ সফল এই সিনেমাটি। প্রথম দু’দিনেই ২০০ কোটির ব্যবসা ছাড়িয়ে গিয়েছিল ‘পাঠান’। রবিবার, ২৯ জানুয়ারির পর সেই হিসেবটা আরও বেড়েছে। বক্স অফিস বলছে, মাত্র পাঁচদিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। গোটা দেশ এখন শাহরুখ মন্ত্র জপছে। ‘পাঠান’-এর গান, ডায়লগ, নাচ, অ্যাকশন এখন ট্রেন্ডিং। হিসেব বলছে, পাঁচদিনে সব মিলিয়ে ৫৪২ কোটির ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’।

‘PATHAAN’ CROSSES ₹ 500 CR MARK: ₹ 542 CR WORLDWIDE *GROSS* IN 5 DAYS…

  • আপনার জন্য আরও কিছু লেখা
চুরমার পুরনো সব রেকর্ড, ‘পাঠান’ ছবির হাত ধরে যে ইতিহাস গড়লেন শাহরুখ-দীপিকা

‘Pathaan’ Records : ২৫ জানুয়ারি বড় পর্দায় ছবি মুক্তির পর থেকেই পরিবেশ সরগরম। হলের বাইরে ফেটে পড়েছে অনুরাগীদের উচ্ছ্বাস। ভারতের সবকটি বড় শহরের পাশাপাশি তিলোত্তমা কলকাতার ছবিটাও একই

WORLDWIDE [

+

] *Gross* BOC… *5 days*…

⭐️

  • আপনার জন্য আরও কিছু লেখা
৩২ বছর পর কাশ্মীর হাউজফুল, দু'দিনে ২০০ কোটির ব্যবসা, দেশজুড়ে যে ম্যাজিক ছড়াচ্ছে 'পাঠান'

Pathaan Housefull in Kashmir 32 Years : ৩২ বছর পর এমন দৃশ্য দেখানোর জন্য শাহরুখ, দীপিকা, জন সহ গোটা টিমকেই ধন্যবাদ জানিয়েছে আইনক্স।

: ₹ 335 cr

⭐️

: ₹ 207 cr

⭐️ Worldwide Total *GROSS*: ₹ 542 cr

🔥🔥🔥

— taran adarsh (@taran_adarsh)

আগামী কয়েকদিনে এই ব্যবসা যে আরও বাড়বে, তাতে সন্দেহ নেই বলিউডের। বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে ‘পাঠান’। এবার পালা ওটিটি-র। অনলাইন প্ল্যাটফর্মকে এখন সবাই গুরুত্ব দিচ্ছেন। নামীদামি অভিনেতা থেকে পরিচালক, সবাই ছাপ রাখছেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টারের মতো প্ল্যাটফর্মে। সিদ্ধার্থ আনন্দের নতুন স্পাই ইউনিভার্স নিয়েও আগ্রহ তুঙ্গে। ‘পাঠান’ কবে অনলাইন প্ল্যাটফর্মে আসছে, আপাতত এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে ভারতীয়দের মনে।

আপাতত প্রযোজক, পরিচালকদের থেকে অফিসিয়াল উত্তর পাওয়া যায়নি। তবে ‘পাঠান’-এর ওটিটি সত্ত্ব বেঁচে দেওয়া হয়েছে অ্যামাজন প্রাইমের কাছে। ১০০ কোটি টাকার সেই সত্ত্ব এটুকু অন্তত নিশ্চয়তা দিয়েছে যে, আর কয়েক মাসের মধ্যে অ্যামাজন প্রাইমে আসতে চলেছে ‘পাঠান’। হিসেব বলে, বড় পর্দায় মুক্তির তিনমাস পর অনলাইন মুক্তি হতে পারে। সেক্ষেত্রে এপ্রিলেই অ্যামাজন প্রাইমে আসতে চলেছে ‘পাঠান’? ইঙ্গিত তো সেদিকেই। আর মাত্র কয়েকটা দিন। এপ্রিল এলে ফের তেড়েফুঁড়ে উঠবে ভারত। ‘পাঠান’ এসেছে বলে কথা!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।